Author: admin

মাগুরা জেলা সংবাদদাতা  সাম্য ও সমতায়,গড়বে দেশ সমতায় এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপলক্ষে শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহর প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে কালেক্টরেট মাঠে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার সমবায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, জেলা সমবায় অফিসার এস এম মনজুরুল হক,সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডুসহ জেলার সমবায় সমিতির সদস্যরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যদের উদ্ভূদ্ধ…

Read More

বদলগাছী সংবাদদাতা,নওগাঁ। “সমবায়ের আদর্শে গড়ব স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে ১ নভেম্বর (শনিবার) বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। জনকল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ডিএম মহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান, আরডা মাল্টিপারপাস লিঃ এর সভাপতি…

Read More

মোঃ সজিব সরদার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম আগের ধারাবাহিকতায় সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহে অনুষ্ঠিত নয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী আগের বছরের ন্যায় এ বছরও একই পদ্ধতিতে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‎ ‎সভায় সিদ্ধান্ত হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে থাকবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সভায়…

Read More

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বসতবাড়ির ঘরের মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আসিফ( ১৬) এক শিক্ষা র্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত বৃহস্পতিবার ৩০ অক্টোবর সন্ধ্যায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের চুটচুটিয়া গছ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আসিফ রানা চুটচোটিয়া গছ বাসিন্দা নুর জামালের ছেলে। তিনি শালবাহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। এ বিষয়ে তিরনইহাট ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যায় আসিফ তার চাচা আব্দুর রাজ্জাকের রান্নাঘরের বৈদ্যুতিক হোল্ডারে ছেঁড়া তারে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান । পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি…

Read More

ছবি সংগ্রহীত জীবনযাপন ডেস্ক সকালে ঘুম থেকে উঠে খালিপেটে গরম পানি খান এ যুগের নায়ক-নায়িকা থেকে ইনফ্লুয়েন্সার প্রায় অনেকেই। তাদের দেখে অবশ্য তা বোঝার উপায় নেই। দাগহীন টানটান ত্বক। হয়তো সে জন্যই সাজগোজের সময় বিশেষ মেক আপ করতে হয় না তাদের। আর এ জন্যই তারকাদের দেখা দেখি গরম পানি খাওয়ার অভ্যাস অনুসরণ করার কথা ভেবেছেন বা ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন বহু স্বাস্থ্য সচেতন মানুষ। কিন্তু জানেন কি, তা থেকে কী কী উপকার হতে পারে? বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য সচেতনেরা ইদানীং বুঝতে শিখেছেন, শরীর ভালো রাখার জন্য অন্ত্র ভালো রাখা সবার আগে জরুরি। তার জন্য অনেকে অনেক রকম ডিটক্স পানীয় খান। কিন্তু…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  বাংলা– ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ , ইংরেজি ২৪ শে মে ১৮৯৯ বাঙালির হৃদয়ে চিরমুখর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহন করেন বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে । বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি , ঔপন্যাসিক, নাটককার , সংগীতজ্ঞ এবং প্রগতিশীল চিন্তার অধিকারী । দুই বাংলাতেই তিনি সমানভাবে জনপ্রিয় । তাঁর লেখার মধ্যে একদিকে যেমন আছে বিদ্রোহী উন্মাদনা তেমনি অন্যদিকে আছে প্রেমের স্নিগ্ধতা । এখানে কবির ১২ টি সেরা প্রেমের উক্তি দেওয়া হলো- ১.ভালোবাসার কোনও অর্থ বা পরিমাণ নেই। ২.হয়তো তোমার পাব দেখা, যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা।…

Read More

বিনোদন ডেস্ক  আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছিলেন আগেই। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পোক্ত’ প্রেমেও ভাঙন ধরেছে। জীবনের ঠিক এমনই এক মোড়ে এসে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। তবে দীর্ঘ বিরতি নয়, বলিপাড়ায় এখন নতুন কানাঘুষো; হাঁটুর বয়সী যুবকের প্রেমে মজেছেন তিনি। সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় শিল্পী এনরিক ইগলেসিয়াসের একটি ‘হাইভোল্টেজ’ কনসার্ট। সেখানেই মালাইকার ঘনিষ্ঠ রসায়ন লেন্সবন্দি হয়েছে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে জোর গুঞ্জন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দু’জনকেই রং মিলান্তি সাদা পোশাকে কনসার্ট উপভোগ করতে দেখা যায়। মালাইকা যার প্রেমে পড়েছেন, তিনি হিরে ব্যবসায়ী, নাম হর্ষ মেহেতা।…

Read More

ইসলাম ডেক্স মানুষের মৃত্যু পরবর্তী জীবন নিয়ে কোরআন ও হাদিসে স্পষ্ট বর্ণনা আছে। তবে প্রাণী, পশু-পাখির মৃত্যু পরবর্তী জীবন নিয়ে স্পষ্ট তেমন কিছু না থাকলেও কিয়ামতের ময়দান এবং এরপরে তাদের অবস্থান নিয়ে হাদিসের বিভিন্ন বর্ণনা রয়েছে। মানুষের মতো পশু-পাখিদেরও কিয়ামতের দিন একত্রিত করা হবে এবং শেষ বিচারের পর তারা মাটিতে পরিণত হবে। অর্থাৎ, প্রাণীও আল্লাহর সৃষ্টি। তারা মৃত্যুর পর বিলুপ্ত হয় না, বরং ন্যায়বিচারের জন্য পুনরায় উপস্থিত হবে। মানুষ যেমন চূড়ান্ত বিচারে পুরস্কার বা শাস্তি পাবে, তেমনি প্রাণীরাও তাদের হক পাবে। এরপর তারা মাটিতে মিশে যাবে। বারযখে অবস্থান ইসলামী ব্যাখ্যা অনুযায়ী, মানুষের মতো সব প্রাণী মৃত্যুর পর বারযখে অবস্থান করে।…

Read More

মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সংস্কার ও নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে শনিবার (১ নভেম্বর) বিকেলে শাক্তা ইউনিয়নের শিকারিটোলায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবের আমেজে মুখিরত ছিল পুরো এলাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সাংসদ আলহাজ্ব আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, “কেরানীগঞ্জ বিএনপি সব সময় আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকেছে। এই নবনির্মিত কার্যালয় হবে আমাদের সংগঠনের ঐক্যের…

Read More

বদলগাছী সংবাদদাতা,নওগাঁ। তথ্য অধিকার আইনে আবেদন করার পরও আইনানুগ সময়ে তথ্য না দেওয়ায় নওগাঁ জেলার তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তিন উপজেলা এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে আপিল আবেদন করেছেন দৈনিক আজকের বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক সবুজ হোসেন। জানা গেছে, সাংবাদিক সবুজ হোসেন তথ্য অধিকার আইনের আওতায় গত ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে বদলগাছী, সাপাহার ও পত্নীতলা উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কাছে তথ্য চেয়ে আবেদন করেন। একই সময়ে নওগাঁ সদর, সাপাহার ও পত্নীতলা উপজেলার এলজিইডি প্রকৌশলীদের কাছেও পৃথকভাবে তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন দাখিল করা হয়। কিন্তু নির্ধারিত ২০ কার্যদিবস অতিবাহিত হলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো তথ্য প্রদান করা হয়নি। এ…

Read More