- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলে র্যাব-১৪,সিপিসি-৩ এর টিম একটি ক্লু-লেস হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে ।টাংগাইলের বেলটিয়াবাড়ি এলাকা থেকে ওই দুইজন সন্ধিগ্ধকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর ভাগিনা ভিকটিম ফজলে রাব্বি (২২) নিজ বাড়িতে গরু লালন পালন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। এরই ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর ২০২৫ খ্রি: বিকাল অনুমান ১৭:০০ ঘটিকায় নিজ বাড়ি হইতে কাউকে কিছু না জানিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। এরপর ভিকটিম প্রতিদিনের ন্যায় বাড়িতে ফিরে না আসায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সাভার মডেল থানায় একটি নিখোঁজ…
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় শীর্ষক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত বদরুদ্দোজা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল প্রমুখ। আলোচনা সভা পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন…
দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে কৃষক দলের মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মাটি ও মানুষের জন্যই রাজনীতি করে গেছেন। কৃষকদের জীবনমান উন্নয়নেই তাঁর সব উদ্যোগ ছিল নিবেদিত।” তিনি বলেন, জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি খুব অল্প সময়েই জনগণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বৈপ্লবিক পরিবর্তন এনে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। “তিনি ছিলেন সত্যিকার দেশপ্রেমিক। জাতি তাঁর অবদান কখনো ভুলবে না,” মন্তব্য করেন আলতাফ চৌধুরী। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত…
বড়াইগ্রাম, নাটোর নাটোর প্রেসক্লাবের নির্বাচনে যুগান্তরের মো. শহীদুল হক সরকার সভাপতি এবং বাংলা ভিশনের কামরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিবার্চনের নিরঙ্কুশ এই ফলাফলে সভাপতি মো. শহীদুল হক সরকারের প্রাপ্ত ৩৩ ভোটের বিপরীতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বাপ্পী লাহিড়ী ১৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলামের প্রাপ্ত ২৯ ভোটের বিপরীতে যমুনা টেলিভিশনের নাজমুল হাসান ১৭ ভোট পেয়েছেন। শনিবার (১ নভেম্বর) নাটোর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শেষে বেলা দুইটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আল আসাদ বিন সাঈদ। নির্বাচন কমিশনার মো. আমজাদ হোসেন এবং এম.এ সেলিম এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচিত…
জহিরুল ইসলাম সুমন চৌদগ্রাম প্রতিনিধিঃ কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ ইং স্কুল মাঠে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে “সুবর্ণ জয়ন্তী প্রস্তুতি ও করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিল কিচেন ইয়ার্ড কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মজুমদার (মিন্টু)। সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়ে মতামত উপস্হাপন করে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম সদস্য…
খাগড়াছড়ি প্রতিনিধি।।তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে “সাঁতার প্রশিক্ষণ (অ-১৫)” এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো. মাহাবুব আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া, রাকিব মনি ইফতি, ও প্রশিক্ষক উজ্জ্বল মারমা। মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের মধ্য থেকে ৫ জন প্রতিভাবান…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’এই স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুল কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলার বিভিন্ন এলাকায় সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহনে একটি র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শাহীনুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম সঞ্চালনায় র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,…
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন প্রায় চার বছর পর রাজশাহী মহানগর বিএনপিতে অবশেষে ঘোষণা হয়েছে আংশিক কমিটি। ২০২১ সালে গঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক ছিলেন এডভোকেট এরশাদ আলী ঈসা, সদস্য সচিব ছিলেন মামুনুর রশিদ মামুন। দীর্ঘ রাজনৈতিক স্থবিরতা, নেতৃত্ব সংকট ও বিভাজনের পর অবশেষে নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে রাজশাহী বিএনপির রাজনীতিতে আবারও নড়াচড়া শুরু হয়েছে। বিগত চার বছরে গুটি কয়েক নেতা ত্যাগ ও সংগ্রামের রাজনীতি করেছেন। কিন্তু গত ৫ আগস্টে হাসিনা সরকারের নৌকা ডুবির পর বিএনপিতে অসংখ্য নতুন মুখ যোগ দেন—যাদের মধ্যে অনেকে নিজেদের ‘ত্যাগী নেতা’ হিসেবে পরিচয় দিলেও আন্দোলন-সংগ্রামের দিনগুলোতে তাদের দেখা যায়নি বলে অভিযোগ পুরোনো কর্মীদের। এই নবাগত…
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফারহাদ হোসাইন খুলনার কয়রায় কাঁকড়া কল্যাণ সমিতির আয়োজনে লাখ টাকার চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কাঁকড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও যুবদল নেতা আহাদুর রহমান লিটন। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম, উপজেলা যুবদল নেতা মোহতাসিম বিল্লাহ, কয়রা বাজার কমিটির সভাপতি জুলফিকার আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঁকড়া ব্যবসায়ী কল্যাণ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ৫৪তম জাতীয় সমবার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১নম্বেভর) সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, সমবার বিভাগ ও সমবায়ীবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নাজমুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো: সাখাওয়াত হোসেন প্রমূখ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সমবায় সমিতির সদস্যগণ।