
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাংগাইলে র্যাব-১৪,সিপিসি-৩ এর টিম একটি ক্লু-লেস হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে ।টাংগাইলের বেলটিয়াবাড়ি এলাকা থেকে ওই দুইজন সন্ধিগ্ধকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর ভাগিনা ভিকটিম ফজলে রাব্বি (২২) নিজ বাড়িতে গরু লালন পালন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। এরই ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর ২০২৫ খ্রি: বিকাল অনুমান ১৭:০০ ঘটিকায় নিজ বাড়ি হইতে কাউকে কিছু না জানিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। এরপর ভিকটিম প্রতিদিনের ন্যায় বাড়িতে ফিরে না আসায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সাভার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন যাহার নং-১৮১৮ তারিখ-১৯/১০/২৫ খ্রি:। পরবর্তীতে ৩০ অক্টোবর ২০২৫খ্রি. দুপুর অনুমান ১৩:০০ ঘটিকার দিকে বাড়ির লোকজন সংবাদ পায় যে সাভার থানাধীন উত্তর কমলা সাকিনস্থ জনৈক্ বিলায়েত হোসেন (৫০) এর মালিকানাধীন পরিত্যক্ত জঙ্গলের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় বস্তার ভিতর একটি মৃতদেহ পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে ভিকটিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম ফজলে রাব্বি এর লাশ শনাক্ত করে। পরবর্তীতে এই ঘটনায় ভিকটিমের মামা মোঃ ওহাব আলী (৪০), পিতা-মৃত বাচ্চু মিয়া, সাং-নয়ারহাট,থানা- সাভার, জেলা-ঢাকা বাদী হইয়া সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১১২, তারিখ-৩০ অক্টোবর ২৫ খ্রি:, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড। উক্ত মামলা রুজু হওয়ার পর আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এবং সিপিসি-২, র্যাব-৪, ঢাকা সাভার ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ৩১ অক্টোবর ২০২৫খ্রি. রাত অনুমান ২১:৪৫ ঘটিকায়, টাঙ্গাইল জেলার সদর থানাধীন বেলটিয়াবাড়ি তালহা ভবন সাকিনস্থ এস এম রফিকুল হাসানাত এর বাড়ি হতে ডিএমপি, ঢাকা সাভার থানার ক্লুলেস ফজলে রাব্বি (২২) হত্যা মামলার তদন্ত প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী ১। রাতুল ভূইয়া (২২), ২। ফাহিমা আক্তার ইতি (২৩), থানা- সাভার, জেলা- ঢাকাদ্বয় কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাভার থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।