Author: admin

রানা ইস্কান্দার রহমান। ‎ গাইবান্ধা জেলা প্রতিনিধ। ‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পূর্ব কেশালীডাঙ্গা গ্রামের ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আনারুল ইসলাম (৪৫)কে পুলিশ গ্রেফতার করেছে। ‎গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১৮ অক্টোবর বিকেল ৩টার দিকে আনারুল ইসলাম তার নিজ বাড়িতে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। শিশুটির পরিবার ২৩ অক্টোবর সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। ‎পুলিশ অভিযানের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকা সংলগ্ন মধুশাহের আস্তানা নামক দূর্গম পাহাড়ি এলাকা থেকে শুক্রবার আনারুলকে…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনি। সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৫৪ তম সমবায় দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সমবায় অফিসার মোঃ ফরিদ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও জেলা সমবায় অফিসের উপ সহকারী নিবন্ধক মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ছাব্বির আহমেদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান, গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি…

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:মুনতাসিম সরকার সৌরভ রাতের নিস্তব্ধতা ও কলমের আলো রংপুরের আকাশে রাতের অন্ধকার নেমেছে, কিন্তু আইশা খান-এর ঘর এখনও আলোয় ভরা। হাতে কলম অচঞ্চল, চোখে একরাশ মনোযোগ। ল্যাপটপের পাশে রাখা নোটবুক খুলে তিনি লিখছেন মানবাধিকার, নারীর শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা, এবং সমাজকে স্পর্শ করা ছোট ছোট ঘটনা। “আমি চাই আমার লেখা কারও জীবনে আলোর এক ছোট ঝলক জ্বালাতে পারে,” বললেন তিনি। রাতের নিস্তব্ধতায় এই শব্দগুলো যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। আইশার লেখার প্রতি ভালোবাসা শুধু হবি নয়; এটি তার জীবনধারা। রাতের নিস্তব্ধতায় এই ছোট্ট ঘরে যেন বিশ্বকে পরিবর্তনের জন্য প্রস্তুত একটি কলম বসে আছে। ছোট শহর থেকে বড় স্বপ্নের পথে রংপুরের…

Read More

বাগেরহাট প্রতিনিধি সাম্প্রতিক সময়ে নিরাপদ উপায়ে খাদ্য প্রস্তুুতের নিমিত্ত গ্লোবাল আলায়েন্স ফর ইমপ্রুভেড নিউট্রিশন কর্তৃক বাগেরহাট সদরে বিভিন্ন হোটেলে, খাবারের দোকানে মাস্ক ও অন টাইম হ্যান্ড গ্লাভস্ বিতরণ করা হয়। দেখা যায় যে-বেশিরভাগ খাবার প্রস্তুতির স্থানে যথাযথ নিয়ম অনুসরণ করা হয় না। এগুলো বিতরণের মাধ্যমে-খাদ্য প্রস্তুুতের ক্ষেত্রে নিরাপদ উপায় গুলো সব সময় অনুসরণ করা উচিত এ বার্তা পৌঁছে গেল। সংগঠনের পক্ষ থেকে উপকরণগুলো বিতরণ করেন-শিয়াতুল ইসলাম সাব্বির,সিমরান ও ইয়াসিন এছাড়া সংগঠনের আরো অনেক উপস্থিত ছিলেন।

Read More

শোয়েব হোসেন: বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল “বাঁশ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র” (Bamboo Research and Development Center) নামে একটি প্রতিষ্ঠান, যা বাঁশকে কেন্দ্র করে পরিবেশবান্ধব শিল্প, স্থাপত্য, কৃষি ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। কেন্দ্রটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জসিম উদ্দিন রাজা বলেন, > “বাংলাদেশের গ্রামীণ জীবন, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে বাঁশের সম্পর্ক হাজার বছরের পুরোনো। দেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে বাঁশঝাড় দেখা যায় না। গৃহনির্মাণ থেকে শুরু করে হস্তশিল্প, কৃষিকাজ, বাদ্যযন্ত্র—সব ক্ষেত্রেই বাঁশ একটি অপরিহার্য উপাদান। তাই এই অমূল্য সম্পদকে বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ, উন্নয়ন ও বহুমুখী ব্যবহারের লক্ষ্যেই আমরা এই কেন্দ্র প্রতিষ্ঠা করেছি।” প্রতিষ্ঠার…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  ‘জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক নেতা হিসেবে, কর্মী হিসেবে মনে করি, জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই।’ শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। আমরা আশা করব, আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। এই নির্বাচনে যারা বিজয়ী হয়ে জনগণের প্রতিনিধি হবেন, তারাই জুলাই সনদকে সমর্থন করবেন। আমার…

Read More

প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধান ও ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক…

Read More

ছবি সংগ্রহীত  ইসলাম ডেক্স নারী ও পুরুষ উভয়ের মর্যাদা ও অধিকার সুনির্দিষ্টভাবে নির্ধারণ করেছে ইসলাম। বিশেষ করে উত্তরাধিকার (মিরাস) বিষয়টি পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে কারো হক নষ্ট না হয়। কিন্তু সমাজের অনেক স্থানে এখনো কিছু জাহেলি চিন্তা ও কুসংস্কার টিকে আছে, যার ফলে বিশেষ করে বিধবাদের প্রতি অবিচার করা হয়। তাদের মিরাস থেকে বঞ্চিত করা হয় কিংবা পুনর্বিবাহকে লজ্জার বিষয় হিসেবে দেখা হয়। অথচ ইসলাম এই দুই ক্ষেত্রেই স্পষ্ট ও ন্যায়নিষ্ঠ নির্দেশনা দিয়েছে। ইসলামে নারীর মিরাসের অধিকার পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন- ‘মা-বাবা ও নিকটতর আত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং মা-বাবা ও নিকটতর আত্মীয়দের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বিএনপি সংস্কারের পক্ষে এবং সেজন্য বৃষ্টি উপেক্ষা করে দলটি জুলাই সনদে সই করেছে। কিন্তু সরকার এবং ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সংকটের জন্য সরকারকে দায়ী করেছেন তিনি। শুক্রবার (৩১ অক্টোরব) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে বিশ্বাসঘাতক আখ্যায়িত করে ফখরুল বলেন, ‘যেদিন ঐকমত্যের নথি জমা দেওয়া হলো, মনে আছে, সেদিন বৃষ্টি হচ্ছিল ১৭ তারিখ। তার আগে আবার সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। আমরা আবার ঠিকঠাক করে সব রাজনৈতিক দলগুলো একমত হয়ে বৃষ্টির…

Read More

আন্তর্জাতিক ডেস্ক তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিন। শুক্রবার হায়দরাবাদের রাজভবনে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা তাকে শপথ পড়ান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি, মন্ত্রিসভার সদস্যরা, কংগ্রেসের শীর্ষ নেতা, রাজ্য বিধানসভার স্পিকার জি প্রসাদ কুমার, সরকার উপদেষ্টা এবং জ্যেষ্ঠ আইএএস ও আইপিএস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজহারউদ্দিন ইংরেজিতে ‘আল্লাহর’ নামে শপথ নেন। শপথ শেষে তিনি ‘জয় তেলেঙ্গানা’ ও ‘জয় হিন্দ’ স্লোগান দেন। পরে মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং ধন্যবাদ জানান। ১৯৬৩ সালের ৮ ফেব্রুয়ারি হায়দরাবাদে জন্মগ্রহণ করেন আজহারউদ্দিনের। সাধারণ পরিবারের সন্তান হয়েও ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক হিসেবে খ্যাতি…

Read More