- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও সদস্য নবায়ন–সংগ্রহ ২০২৫ উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় এ আয়োজন করে লেবুখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন। সাবেক সিনিয়র সদস্য ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহম্মেদ পিনু। মোঃ মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিউল বারী উজ্জ্বল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত…
ঝালকাঠি প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিরাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “আমরা মনে করি, আগামী সংসদে যারা সংস্কারের পক্ষে থাকবে তারাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। সেই জায়গা থেকে আমরা নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছি। সংস্কারের শক্তির পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবো।” শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝালকাঠি শহরের ফাতেমা কনভারসেশন হলে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না। হাসনাত আবদুল্লাহ বলেন, “বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তাতে সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা মনে…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি আরওয়া আক্তার। বয়স তিন বছর। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে মৃত্যুবরণ করেন। বাবা ওসমান গণি বাদল থাকেন সাউথ আফ্রিকা। একমাত্র কন্যা সন্তানের মৃত্যুর খবর শুনে বাড়িতে আসার জন্য তাৎক্ষণিক বিমানের টিকেট কাটেন। আজ শুক্রবার সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।. আদরের কন্যা সন্তানকে দাফন করতে ঢাকা থেকে হেলিকপ্টারে করে সকাল পৌনে দশটায় বাড়িতে এসে পৌঁছায়। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে,আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ওসমান গণি বাদল- শাহীন সুলতানা দম্পত্তির বিয়ে হয় প্রায় পাঁচ বছর আগে। বিয়ের দুই বছর পরে তাদের কোলজুড়ে আসে…
হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাট জেলার হাতিবান্ধা সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ সিংগীমারী বিওপির টহলদলের অভিযানে ভারতীয় ফেন্সিডিল-১০০ বোতল এবং ভারতীয় এস্কাপ সিরাপ-৫০০ বোতল মাদকদ্রব্য আটক করেছে বিজিবি। জানা গেছে, হাতীবান্ধা উপজেলার সিংগীমারী বিওপির টহলদল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উত্তর সিংগীমারী গ্রামের সীমান্ত এলাকা থেকে ১২ পোটলার মধ্যে ভারতীয় ফেন্সিডিল-১০০ বোতল এবং ভারতীয় এস্কাপ সিরাপ-৫০০ বোতল মাদক আটক করেছে। বুধবার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য-২,৪০,০০০ টাকা (দুই লক্ষ চল্লিশ হাজার টাকা)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১,১০৯টি আসনে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলী ঘোষণা করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৭ নভেম্বর এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর, ফলাফল প্রকাশ পাবে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে। চূড়ান্ত ভর্তি শেষে ২৫ জানুয়ারি থেকে ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল): আসন সংখ্যা ৩২০ (সাধারণ ৩০৩ ও কোটায় ১৭)। আবেদন যোগ্যতা—এসএসসি ২০২২/২০২৩ ও এইচএসসি ২০২৪/২০২৫ পরীক্ষায় সম্মিলিত জিপিএ…
ইবি প্রতিনিধি নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম আটক হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার রেলেগেটের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এস আই শাহীন বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঢাকার মগবাজার রেলগেট এলাকায় একটি মিছিলের উদ্দেশ্য সমবেত হয়। এসময় সংগঠনটির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশের সিটিটিসি ইউনিট। উল্লেখ্য, মেজবাহুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি ছিলেন। জুলাই আন্দোলন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি- কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’ আগামীকাল ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে শুক্রবার (৩১ অক্টোবর) দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি…
বিনোদন ডেস্ক অভিনয়ের বাইরে শাহরুখ খান বেশ রসিক। সংবাদ সম্মেলন কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে যার আঁচ পাওয়া যায়। এবার নিজের ছেলেকে নিয়েই রসিকতা করলেন কিং খান। আরিয়ান খানের পরিচালনায় সিনেমায় অভিনয় করবেন কি না, এমন প্রশ্নের মুখে পড়েন শাহরুখ। মজা করেই তিনি বললেন, আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর? আমার ঘ্যানঘ্যানানিই বা কতটা সহ্য হবে ওর? শাহরুখের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেশ আলোচনা তৈরি হয়। এর আগে, ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে শাহরুখপুত্রের। ছেলের পরিচালনায় স্বল্প উপস্থিতিতে নজর কাড়েন কিং খান। বাবা-ছেলের যুগলবন্দি দারুণ উপভোগ করেন দর্শকরা।
আন্তর্জাতিক ডেস্ক তুরস্কে পাঁচ দিনের বৈঠকের পর অবশেষে যুদ্ধবিরতি চালিয়ে যেতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দুই দেশ যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে রাজি হয়েছে। আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদল যুদ্ধবিরতির শর্ত ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠক করবে। ততদিন পর্যন্ত কোনো ধরনের সংঘাত এড়াতে দুই সরকার সতর্ক থাকবে বলেও জানানো হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ২,৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যা ডুরান্ড লাইন নামে পরিচিত। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়। এর মূল কারণ পাকিস্তানে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সংকট সৃষ্টি করেছে সরকার নিজেই। তারা যে কমিশন বা কমিটি গঠন করেছে, সেখানে গত আট-নয় মাস ধরে নানা সংস্কার ও ঐকমত্যের বিষয়ে আলোচনা হয়েছে। তবে ঐকমত্য কমিশনের কয়েকটি বিষয়ে আমরা একমত হতে পারিনি। শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (আ স ম রব) আলোচনাসভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনে অংশ নেব এবং আমাদের ইশতেহারে এসব বিষয় অন্তর্ভুক্ত করব। জনগণ যদি আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তবে আমরা সেই বিষয়গুলো পুনরায় সামনে নিয়ে আসব এবং সংসদে পাস…