Author: admin

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি আরওয়া আক্তার। বয়স তিন বছর। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে মৃত্যুবরণ করেন। বাবা ওসমান গণি বাদল থাকেন সাউথ আফ্রিকা। একমাত্র কন্যা সন্তানের মৃত্যুর খবর শুনে বাড়িতে আসার জন্য তাৎক্ষণিক বিমানের টিকেট কাটেন। আজ শুক্রবার সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।. আদরের কন্যা সন্তানকে দাফন করতে ঢাকা থেকে হেলিকপ্টারে করে সকাল পৌনে দশটায় বাড়িতে এসে পৌঁছায়। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে,আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ওসমান গণি বাদল- শাহীন সুলতানা দম্পত্তির বিয়ে হয় প্রায় পাঁচ বছর আগে। বিয়ের দুই বছর পরে তাদের কোলজুড়ে আসে…

Read More

হাতীবান্ধা প্রতিনিধি  লালমনিরহাট জেলার হাতিবান্ধা সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ সিংগীমারী বিওপির টহলদলের অভিযানে ভারতীয় ফেন্সিডিল-১০০ বোতল এবং ভারতীয় এস্কাপ সিরাপ-৫০০ বোতল মাদকদ্রব্য আটক করেছে বিজিবি। জানা গেছে, হাতীবান্ধা উপজেলার সিংগীমারী বিওপির টহলদল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উত্তর সিংগীমারী গ্রামের সীমান্ত এলাকা থেকে ১২ পোটলার মধ্যে ভারতীয় ফেন্সিডিল-১০০ বোতল এবং ভারতীয় এস্কাপ সিরাপ-৫০০ বোতল মাদক আটক করেছে। বুধবার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য-২,৪০,০০০ টাকা (দুই লক্ষ চল্লিশ হাজার টাকা)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

Read More

খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১,১০৯টি আসনে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলী ঘোষণা করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৭ নভেম্বর এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর, ফলাফল প্রকাশ পাবে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে। চূড়ান্ত ভর্তি শেষে ২৫ জানুয়ারি থেকে ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল): আসন সংখ্যা ৩২০ (সাধারণ ৩০৩ ও কোটায় ১৭)। আবেদন যোগ্যতা—এসএসসি ২০২২/২০২৩ ও এইচএসসি ২০২৪/২০২৫ পরীক্ষায় সম্মিলিত জিপিএ…

Read More

ইবি প্রতিনিধি নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম আটক হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার রেলেগেটের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এস আই শাহীন বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঢাকার মগবাজার রেলগেট এলাকায় একটি মিছিলের উদ্দেশ্য সমবেত হয়। এসময় সংগঠনটির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশের সিটিটিসি ইউনিট। উল্লেখ্য, মেজবাহুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি ছিলেন। জুলাই আন্দোলন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি- কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’ আগামীকাল ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে শুক্রবার (৩১ অক্টোবর) দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি…

Read More

বিনোদন ডেস্ক  অভিনয়ের বাইরে শাহরুখ খান বেশ রসিক। সংবাদ সম্মেলন কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে যার আঁচ পাওয়া যায়। এবার নিজের ছেলেকে নিয়েই রসিকতা করলেন কিং খান। আরিয়ান খানের পরিচালনায় সিনেমায় অভিনয় করবেন কি না, এমন প্রশ্নের মুখে পড়েন শাহরুখ। মজা করেই তিনি বললেন, আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর? আমার ঘ্যানঘ্যানানিই বা কতটা সহ্য হবে ওর? শাহরুখের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেশ আলোচনা তৈরি হয়। এর আগে, ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে শাহরুখপুত্রের। ছেলের পরিচালনায় স্বল্প উপস্থিতিতে নজর কাড়েন কিং খান। বাবা-ছেলের যুগলবন্দি দারুণ উপভোগ করেন দর্শকরা।

Read More

আন্তর্জাতিক ডেস্ক  তুরস্কে পাঁচ দিনের বৈঠকের পর অবশেষে যুদ্ধবিরতি চালিয়ে যেতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দুই দেশ যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে রাজি হয়েছে। আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদল যুদ্ধবিরতির শর্ত ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠক করবে। ততদিন পর্যন্ত কোনো ধরনের সংঘাত এড়াতে দুই সরকার সতর্ক থাকবে বলেও জানানো হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ২,৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যা ডুরান্ড লাইন নামে পরিচিত। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়। এর মূল কারণ পাকিস্তানে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সংকট সৃষ্টি করেছে সরকার নিজেই। তারা যে কমিশন বা কমিটি গঠন করেছে, সেখানে গত আট-নয় মাস ধরে নানা সংস্কার ও ঐকমত্যের বিষয়ে আলোচনা হয়েছে। তবে ঐকমত্য কমিশনের কয়েকটি বিষয়ে আমরা একমত হতে পারিনি। শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (আ স ম রব) আলোচনাসভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনে অংশ নেব এবং আমাদের ইশতেহারে এসব বিষয় অন্তর্ভুক্ত করব। জনগণ যদি আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তবে আমরা সেই বিষয়গুলো পুনরায় সামনে নিয়ে আসব এবং সংসদে পাস…

Read More

 নওগাঁ প্রতিনিধি   :স্থানীয় সেবাখাতে নাগরিক পরিবীক্ষণ সেবা খাতের প্রাপ্ত তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।  নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩.০০টায় বিলাশবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নাগরিক পরিবীক্ষণ সংক্রান্ত তথ্য উপস্থাপন করে। উক্ত মতবিনিময় সভাটির আয়োজন করে নাগরিক ফোরাম। এই কর্মসূচির বাস্তবায়নে ছিল খান ফাউন্ডেশন ও বাস্তবায়ন সহযোগিতায় ছিল আপোস, আর্থিক সহযোগিতায় এসডিসি (SDC) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, এবং কারিগরি সহযোগিতায় নাগরিকতা। নাগরিক ফোরামের সদস্য মোঃ হেলালুজ্জামানের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবোধ…

Read More

গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, কিশোর অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওসি মো. আলাউদ্দিন সভায় জানায়, সেপ্টেম্বর ২০২৫ মাসে কালীগঞ্জ থানায়…

Read More