Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মধুপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ সহায়তায় প্রধানের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচি শুভ উদ্বোধন করেন। বৃহস্পতিবার (৩০অক্টোবর) সকালে উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটি ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক ভাবে বীজ সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানার সভাপতিত্বে সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, সমাজসেবা কর্মকর্তা গোলাম…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে শরীরে পেট্রল ঢালার পর নিজে আগুন লাগিয়ে দেওয়ার পর পুরো শরীর ঝলসে যাওয়া যুবক রায়হান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার ৩০ অক্টোবর রাত ৩টার দিকে ঢাকায় হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন রায়হান। এ বিষয়টি নিশ্চিত করেন তার পরিবারের সদস্যরা। উল্লেখ্য, এরআগে গত মঙ্গলবার ২৮ অক্টোবর দুপুরের দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকার বাড়িতে নিজের শরীরে নিজে পেট্রল ঢেলে নিজেই আগুন লাগিয়ে দিয়েছিলেন রায়হান। নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুকুরে লাফ দিয়েছিলেন রায়হান পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে প্রেরণ করে এরপর ঢাকায় চিকিৎসাধীন থাকা…

Read More

প্রতিকী ছবি সংগ্রহীত মুনতাসিম সরকার সৌরভ ডিজিটাল যুগে মানবাধিকার এখন কেবল আইনি বা নীতির বিষয় নয়—এটি হয়ে উঠেছে অনলাইন আলোচনার অন্যতম জনপ্রিয় বিষয়। কোথাও অন্যায় ঘটলেই সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে প্রতিবাদের ঢেউ। কেউ লেখেন স্ট্যাটাস, কেউ বদলান প্রোফাইল ফ্রেম, আবার কেউ ব্যবহার করেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ। তরুণ প্রজন্মের অনেকেই বিশ্বাস করেন—একটি পোস্টই পারে সমাজ বদলে দিতে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই মানবাধিকারের চর্চা করছি, নাকি কেবল ভার্চুয়াল করতালির জন্য অভিনয় করছি? সামাজিক যোগাযোগমাধ্যম নিঃসন্দেহে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। ফেসবুক, এক্স (সাবেক টুইটার) বা ইনস্টাগ্রাম প্রান্তিক মানুষের কণ্ঠকে সহজেই পৌঁছে দিচ্ছে মূলধারার আলোচনায়। বাংলাদেশেও দেখা গেছে, অনলাইনে শুরু হওয়া…

Read More

 ছবি সংগ্রহীত বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এখন পর্যন্ত ৯টি ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক সম্পন্ন হলেও একবারও সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের গত পাঁচজন উপাচার্যের মেয়াদে বিষয়টি নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম দায়িত্ব গ্রহণের পর প্রথমদিকে সমাবর্তনের বিষয়ে আশার সঞ্চার করলেও বর্তমানে সেই আশাও ধোঁয়াশায় পরিণত হয়েছে। প্রথম দিকে তিনি চলতি বছরের মধ্যে সমাবর্তন আয়োজনের ইঙ্গিত দিলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। প্রাক্তন শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই নিয়মিত সমাবর্তন অনুষ্ঠিত হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকে একবারও তা হয়নি। তাদের মতে, এর…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংক্রান্ত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে বিএনপির নমিনী ফারুক কবির আহমদ। প্রধান অতিথির বক্তব্যে ফারুক কবির আহমদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় স্পষ্ট উল্লেখ করেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে শিক্ষকদের বেতন ভাতার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং প্রয়োজনে শিক্ষাব্যবস্থা সরকারিকরণ করা হবে।…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আপনারা যদি এ রকম ভূমিকা নেন, সরকার কী করবে, আমরা ঠিক বুঝতে পারছি না। এত দিন আলোচনার পর যদি ঐকমত্য না আসে, তো আমরা আসলে কীভাবে কী করব, সত্যি আমাদের চিন্তা করতে হচ্ছে।’ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী ও উত্তেজিত ভূমিকা নিয়েছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। জুলাই সনদ নিয়ে…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  কোনো জাতীয় পরিচয় পত্র (এনআইডি) দিয়ে ১০টির অধিক সিম রেজিস্ট্রেশন করা থাকলে অতিরিক্ত সিমগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।বলা হয়েছে, একজন ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১০টি সিম রেজিস্ট্রেশন থাকতে পারে। এর অতিরিক্ত সিম থাকলে সেসব বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে জানানো হয়, গ্রাহকরা নিজেদের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা পছন্দমতো ১০টি সিম রাখতে পারবেন। এর অতিরিক্ত সিম থাকলে সেসব নির্ধারিত…

Read More

ছবি সংগ্রহীত  স্বাস্থ্য ডেস্ক আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ একটা ব্রণ চোখে পড়ল। অনেকেই তখনই অস্থির হয়ে পড়েন, ‘চেপে ফাটিয়ে ফেলি!’ ভাবনাটা যতটা স্বাভাবিক মনে হয়, পরিণতি হতে পারে ততটাই ভয়াবহ। বিশেষজ্ঞরা বলছেন, মুখের বিশেষ অংশে ব্রণ ফাটালে সেটি সরাসরি মস্তিষ্কে সংক্রমণ ছড়াতে পারে, এমনকি হতে পারে প্যারালাইসিসও! আমেরিকান হলিস্টিক প্লাস্টিক সার্জন ড. অ্যান্থনি ইউন সতর্ক করে বলেছেন, ‘দুই ভ্রুর মাঝের ব্রণ কখনোই ফাটানো উচিত নয়। কারণ, এটি এমন এক জায়গা যেখানে দেহের গুরুত্বপূর্ণ স্নায়ু ও রক্তনালির সংযোগ রয়েছে, যা সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত।’ ‘ডেঞ্জার জোন’ বা মৃত্যুর ত্রিভুজ বিশেষজ্ঞদের মতে, মুখের উপরের ঠোঁট থেকে নাক পর্যন্ত যে ত্রিভুজাকার অংশ, সেটিই…

Read More

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে নিজ ভোগ দখলীয় জমিতে ভোগ দখলে বাধা মারধোর ও কুপিয়ে আহত করার ঘটনায় বিচার চেয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের করেছেন উপজেলার পাতাকাটা গ্রামে মো. সুলতান মিয়ার স্ত্রী নিলুফা ইয়াস মিন। মামলা সূত্রে জানা যায়, আমতলী থানার পাতাকাটা মৌজার এসএ ২৪২নং খতিয়ানের শুধু ১৩০৫নং দাগে মোট ১২ শতাংশ জমি বাদী নিলুফা ইয়াসমিনের ‘স্বামী সুলতান আহম্মেদ ওয়ারিশ প্রাপ্ত হইয়া জমিতে বিভিন্ন প্রকার গাছ-পালা লাগিয়ে ভোগ দখল করিয়া আসছে। কিন্তু মামলার আসামী মো. সোনা মিয়া(৫৩) মো. ওবায়দুল (২৪) মোসাঃ রিনা বেগম (৫০) মোসাঃ রেসমা বেগম(৩২)মো.সোহেল গাজী (৩৫)পূর্ব-পরিকল্পিতভাবে আইন অমান্য করে ঘটনার…

Read More