- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
মোঃ সজিব সরদার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “Climbing the World University Rankings: Strategies and Roadmap” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে এই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC)। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানি। কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন, “বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক তথ্যসমূহকে ডিজিটাল প্ল্যাটফর্মে…
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘রিসার্চ প্রোপোজাল রাইটিং অ্যান্ড গ্র্যান্ট একুইজিশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন–২-এর ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। গবেষণা প্রস্তাবনা প্রণয়ন ও অনুদান আহরণের কৌশল বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)–এর সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের ভিজিটিং রিসার্চ ফেলো ড. হাসিব মো. ইরফানুল্লাহ। এ সময় বক্তব্য দেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড.…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মির্জাপুরের কলিমাজানী গ্রামের উপর দিয়ে বয়ে গিয়েছে লৌহজং নদী।লৌহজং নদীর কলিমাজানী খেয়াঘাটে প্রায় ৫-৬ বছর আগে শুরু হয় সেতু নির্মাণের কাজ।সরেজমিনে গিয়ে দেখা যায় সেতুটির প্রায় ৫০শতাংশ কাজ শেষ হলেও গত প্রায় দেড় বছর হলো বন্ধ রয়েছে সেতুটির নির্মাণ কাজ।ঠিকাদারি প্রতিষ্ঠানেরও কোন হদিস নেই।অসামপ্ত সেতুর কাজ সমাপ্ত না হওয়ায়,শিক্ষক-শিক্ষার্থী,কৃষক,শ্রমিক,ব্যবসায়ীসহ অন্তত ৯টি গ্রামের কয়েক হাজার মানুষের দূর্ভোগের যেন অন্ত নেই।বর্ষাকালে নদী পারাপারের একমাত্র মাধ্যম খেয়া আর শুষ্ক মৌসুমে ভরসা বাঁশের সাঁকো।উপজেলার,পথহারা,কলিমাজানী, বংকুরতলা,বেত্রাশিন,চান্দুলিয়া,দস্তিরপাড়া, ভানুয়াবহ,রানাশাল,কালিয়াকৈরের আড়াইগঞ্জ গ্রামের অন্তত ১০-১২ হাজার মানুষ প্রতিদিন পারাপার হয় এই খেয়াঘাটে।উপজেলার গোড়াই একটি শিল্পাঞ্চল এলাকা আর এই গ্রামগুলো শিল্পাঞ্চলের কাছাকাছি হওয়ায় জীবন ও…
খাগড়াছড়ি প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই বিক্ষোভের আয়োজন করা হয়—খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সন্ত্রাসীরা নিরীহ জনগণের ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে। সমাবেশে বক্তারা বলেন, “সন্ত্রাসীরা নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে।” বক্তারা আরও বলেন, “এ ধরনের অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিক বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সদরের সাব রেজিষ্টার, সকল দলিল লেখক, সহকারী নকল নবীশ, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা জানানো ও সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে দলিল লেখক সমিতির সদস্য আব্দুস সামাদের সভাপতিত্বে ও জাহাঙ্গীর মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুজ্জামান শহিদ। বিশেষ অতিথি ছিলেন সদর সাব- রেজিস্ট্রার মোঃ নাবীব আফতাব। আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট হাইস্কুল মাঠে চলমান ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় র্যাফেল ড্র-এর নামে প্রকাশ্যে জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্থানীয় জনসাধারণের পক্ষে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়, সাহাপাড়া ও রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়, তুলসীঘাট হাইস্কুল মাঠে মেলার নামে প্রতিদিন র্যাফেল ড্র আয়োজনের মাধ্যমে জুয়া ও অশ্লীলতা চলছে। এলাকার প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের উপর এর বিরূপ প্রভাব পড়ছে। আগামী নভেম্বর মাসে স্কুল-কলেজে বার্ষিক পরীক্ষা থাকলেও প্রতিদিন ৭০-৮০টি মাইকে র্যাফেল ড্র-এর…
বিনোদন ডেস্ক দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রবি তেজা ও শ্রীলীলা ফের একবার বড় পর্দায় দেখা যাবে। রবি তেজার ৭৫তম ছবি ‘মাস জাঠারা’-এর অফিসিয়াল ট্রেলার মঙ্গলবার প্রকাশিত হয়েছে। ২ মিনিট ৩১ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে রবি তেজার অ্যাকশন, কমেডি ও রোম্যান্সের চমক। ট্রেলার প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক দর্শক লিখেছেন, ‘ট্রেলারের পর মনে হলো, অনেক ক্ষুধার্ত থাকার পর পুরো বিরিয়ানি খেয়েছি!’ ছবিতে নাভিন চন্দ্রার অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। মিউজিক করেছেন ভীমস চেসিরোল, সিনেমাটোগ্রাফি করেছেন বিদু আয়্যন্না। প্রযোজনা পরিচালনা করছেন নাগা ভামসি এস ও সায় সৌজন্য। সিনেমাটি তৈরি হয়েছে সিথারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমাস ব্যানারের তলে,…
ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেস্ক এখন ঘরে বসেই অনলাইনে আবেদন থেকে ফি পরিশোধ পর্যন্ত সব কিছু মাত্র কয়েকটি ধাপে সম্পন্ন করা যায়। আর ই-পাসপোর্টের আবেদন করতে সহজ প্রক্রিয়া জানা থাকলে সময় ও শ্রম দুটোই বাঁচবে। ই-পাসপোর্টের ওয়েবসাইটে থাকা তথ্যানুসারে জানানো হল বিস্তারিত। ই-পাসপোর্ট আবেদনের ৫টি সহজ ধাপ ই-পাসপোর্টের আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য পাঁচটি ধাপে বিভক্ত করা যায়। এই ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে ঝামেলা ছাড়াই পাসপোর্ট পেতে পারেন। ধাপ-১: ই-পাসপোর্ট কার্যক্রম পরখ করা যে এলাকায় বসবাস করছেন, সেখানে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে কিনা তা নিশ্চিত করুন। এজন্য http://www.epassport.gov.bd ওয়েবসাইটে গিয়ে তথ্য দেখে নিন। ধাপ-২: অনলাইনে আবেদন ফর্ম পূরণ ওয়েবসাইটে প্রবেশ করে…
অনলাইন ডেস্ক ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ঝড়টি উপকূল অতিক্রম শুরু করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যজুড়ে তীব্র বৃষ্টি, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতি হয়েছে। পাশের ওড়িশা রাজ্যের অন্তত ১৫টি জেলাতেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে পুলিশ জানায়, কোনাসীমা জেলার মাকানাগুদেম গ্রামে এক নারী নিহত হয়েছেন। প্রবল বাতাসে একটি তালগাছ ভেঙে পড়ে তার ওপর। রাজ্য সরকারের প্রাথমিক হিসাবে, ঝড়ে ৩৮ হাজার হেক্টর কৃষিজমির ফসল এবং এক লাখ ৩৮ হাজার হেক্টর উদ্যান ফসল সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়া প্রভাবিত এলাকা…
স্পোর্টস ডেস্ক ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১২তম আসর। মঙ্গলবার (২৮ অক্টোবর) শেষ হয়েছে আসন্ন বিপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করার সময়। সোমবার পর্যন্ত মাত্র দুটি দল আবেদন করলেও শেষদিনে আরও ৮টি ফ্র্যাঞ্চাইজি দলের মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করেছে। তবে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল থেকে কেউ আবেদন করেনি। বিপিএলে দল পেতে আবেদন করা ১০ প্রতিষ্ঠান ঢাকা ক্যাপিটালস – রিমার্ক হারল্যান কুমিল্লা ফাইটার্স – এসএস গ্রুপ চিটাগং কিংস – এসকিউ স্পোর্টস খুলনা টাইগার্স – মাইন্ড ট্রি গ্রুপ রংপুর রাইডার্স – বসুন্ধরা গ্রুপ রাজশাহী কিংস – দেশ ট্রাভেলস রাজশাহী – নাবিল…