- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
দুমকী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার নতুন বাজারের আল মামুন সুপারমার্কেট চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি…
নওগাঁ প্রতিনিধি নওগাঁর ইউনেস্কো স্বীকৃত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঐতিহাসিক নিদর্শন, পাহাড়পুর বৌদ্ধ বিহার, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পর্যটকদের সুরক্ষিত ভ্রমণের জন্য আরও আধুনিক পথে এগোচ্ছে। ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের দৃষ্টিনন্দন নতুন সড়কের জন্য অধিগ্রহণকৃত জমি জেলা প্রশাসকের হতে সড়ক বিভাগের নিকট হস্তান্তরের মাধ্যমে এর শুভ সূচনা হয়। মঙ্গলবার ২৮ শে অক্টোবর দুপুরে জেলা প্রশাসনের পক্ষে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম মামুন নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুল হককে সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমি হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু এবং জমির মালিকরা। কর্মকর্তারা জানান, ১৫শ বছরের পুরনো এই ঐতিহাসিক নিদর্শনে পৌঁছাতে পর্যটকদের এখনো ঝুঁকিপূর্ণ,…
মো: সাকিবুল ইসলাম স্বাধীন রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত ঐতিহাসিক জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ, যা গণতন্ত্রের সংগ্রামী ইতিহাসের প্রতীক হিসেবে চিহ্নিত—সেই স্থাপনার সামনে দাঁড়িয়ে একজন তরুণীর কটূক্তিমূলক ভিডিও প্রকাশের ঘটনাকে ঘিরে এখন তোলপাড় রাজশাহী জুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ নাগরিক থেকে শুরু করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষজন পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে শেখ মিফতা ফাইজা (১৯)-কে। সে নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ফাইজা রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধ। গাইবান্ধা জেলা বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির ১৬ তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ শে অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের আয়োজনে নিজ সম্মেলন কক্ষে এ বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক,জেলা মৎস কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, পুলিশ পরিদর্শক মনির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ খাদেমুল ইসলাম, সোনালী ব্যাংক(পিএলসি) প্রিন্সিপাল অফিসার মোঃ নাহিদ…
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর ইচলাদী টোল প্লাজায় চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী ট্রোল প্লাজায় চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তা প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। ২৮ অক্টোবর সকাল ১১ঃ৪৫ মিনিটের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিআরটিসি বাসের চালক মোঃ শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে বেশ কিছু যাত্রী নিয়ে বাসটি উজিরপুরের ইচলালী টোল প্লাজায় আসলে যাত্রীরা ধূমা দেখে আত্মচিৎকার করে, আমি গাড়ি ব্রেক করলেই আগুনের কুন্ডলী দেখার দেখতে পাই। এবং সফল যাত্রীরা নিরাপদে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া- ব…
শোয়েব হোসেন মঞ্চে অভিনয়ের শেকড় গেঁথে টেলিভিশন নাটকে নিজস্ব অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী স্নিগ্ধা হোসেন। বিক্রমপুরের এই মেধাবী শিল্পী এবার বড় পর্দায়ও নিজেকে প্রকাশ করছেন পূর্ণ সম্ভাবনায়। ৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘বেহুলা দরদী’, পরিচালনা করেছেন নাট্যনির্মাতা সবুজ খান। ছবিটি সম্পর্কে স্নিগ্ধা হোসেন জানান, “এটি বাংলাদেশের টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি ও বেহুলা নাচারি গীতিনাট্য অবলম্বনে নির্মিত। আমি এতে এক পতিতা চরিত্রে অভিনয় করেছি — চরিত্রটি যেমন চ্যালেঞ্জিং, তেমনি গভীর আবেগময়। পুরো মন-প্রাণ দিয়ে অভিনয় করেছি।” স্নিগ্ধার ভাষায়, “অনেক দিন ধরে আমাদের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক মৌলিক গল্পে চলচ্চিত্র নির্মাণ দেখা যাচ্ছে না। সেই দিক থেকে ‘বেহুলা দরদী’…
খাগড়াছড়ি প্রতিনিধি।।“দেশপ্রেম, সম্প্রীতি ও উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর স্বার্থ রক্ষায় নিবেদিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির। তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতি মানেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের নিশ্চয়তা। দেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য। তাদের এই ত্যাগের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং পূর্ণ সমর্থন ঘোষণা করছি।” সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীর পাশে জনগণকে দাঁড়াতে হবে। সম্প্রীতির এই পাহাড়ে যারা অশান্তি ছড়াতে চায়, তাদের মোকাবেলায়…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা প্রান্তিক কৃষকদের সুবিধার্থে একই দোকানে সার ও বীজ বিক্রয়ের অনুমতি প্রদানের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলা বিএডিসি বীজ ডিলাররা। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিএডিসি বীজ ডিলার টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধন কর্মসূচিতে জেলার বিএডিসি বীজ ডিলাররা অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বীজ ডিলার অ্যাসোসিয়েশনের আহবায়ক মোঃ আরিফুর রহমান, যুগ্ন আহবায়ক বিপ্লব হোসেন, সদস্য সচিব গোলাম কিবরিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালের নীতিমালা অনুযায়ী বীজ ডিলার ১ বছর পর সার ডিলারে রূপান্তরিত হতে পারবে। কিন্তু দীর্ঘসময় ধরে সারের ডিলারশিপ পাননি তারা।…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে একটি নীল রঙের টিভিএস রাইডার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গত সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর এলাকায় করতোয়া নদীতে পানির নিচ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পুলিশ জানান, সোমবার দুপুরে স্থানীয় লোকজন বাড়ির পার্শ্বে করতোয়া নদীতে গোসল করতে নামলে পায়ের সাথে ধাতব বস্তু ঠেকলে পানির ডুব দিয়ে তারা একটি মোটরসাইকেলের সন্ধান পান। তখন সবাই মিলে পানির নিচ থেকে নীল রঙের টিভিএস রাইডার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে। পরে থানা পুলিশকে খবর দিলে উপ পুলিশ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামসহ সঙ্গীয়…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় সংবদ্ধ অটো ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চান্দের ভিটায় এলাকা থেকে অটো ছিনতাইয়ের সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে সৈকত ও তার স্ত্রী মনিরা আক্তার, ননদ কনা আক্তার ও তার স্বামী রংপুর জেলার কাউনিয়া উপজেলার হলদিবাড়ি গ্রামের নুর আলম মিয়ার ছেলে চাদ মিয়া। পুলিশ জানায়, সকালে জেলা শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে চান্দের ভিটা যাওয়ার জন্য একটি অটো রির্জাভ ভাড়া করে দুই নারীসহ গ্রেপ্তার ওই ৪ অটো যাত্রী। চান্দের ভিটা এলাকার পাশাপাশি পৌঁছালে আকস্মিকভাবে…