
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধ।
গাইবান্ধা জেলা বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির ১৬ তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ শে অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের আয়োজনে নিজ সম্মেলন কক্ষে এ বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক,জেলা মৎস কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, পুলিশ পরিদর্শক মনির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ খাদেমুল ইসলাম, সোনালী ব্যাংক(পিএলসি) প্রিন্সিপাল অফিসার মোঃ নাহিদ বারী, রুপালী ব্যাংক(পিএলসির) প্রিন্সিপাল অফিসার দিলিপ কুমার বর্মন, তথ্য অফিসার তানিয়া তাজনীন, জেলা চেম্বার অব কমার্সের সহ সভাপতি তৌহিদুর রহমান মিলন, পরিচালক মোঃ আলী কায়সার বাবুল সহ কমিটির অন্যন্য সদস্যগন ।
সভায় জেলার সম্ভবনাময় পন্য ও সেবা খাত চিহ্নিতকরন, উদ্যোক্তা তৈরি, খাতসমুহে বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা ও উত্তরনের উপায় নিয়ে আলোচনা করা হয়।