- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ইসলাম ডেক্স ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। আজ বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১৩ কার্তিক ১৪৩২ বাংলা, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো— জোহর- ১১:৪৫ মিনিট আসর- ৩:৪৬ মিনিট মাগরিব- ৫:২৬ মিনিট এশা- ৬:৪০ মিনিট ফজর (আগামীকাল বৃহস্পতিবার)- ৪:৪৭ মিনিট। উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময়…
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি কুলিয়ারচর অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। র্যালি শেষে কুলিয়ারচর অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফুল আলম বলেন,“যুবদল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি—গণতন্ত্র…
নওগাঁ প্রতিনিধি : “সবার আগে বাংলাদেশ, জাতিগত বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই” ধর্ম যার যার, বাংলাদেশ সবার”এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ শে অক্টোবর সন্ধ্যায় নওগাঁ পৌরসভার দূর্গাপুর রমজানের মোড়ে এলাকাবাসীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদ হাসান তুহিন। প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাধ্যমে মানবিক…
বরগুনা প্রতিনিধি বরগুনার আমতলীতে এক স্কুল শিক্ষককে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণ, পাশবিক নির্যাতন ও সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম গত ২৬ অক্টোবর সকালে বিদ্যালয় হোস্টেল কক্ষ থেকে অপহরণের শিকার হন। স্থানীয় কয়েকজন সন্ত্রাসী প্রথমে তার ওপর এলোপাতাড়ি মারধর চালিয়ে তাকে মোটরসাইকেলে তুলে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর যোপখালির একটি নির্জন ফলবাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তার দুই হাত পেছনে বেঁধে আরও নির্যাতন করা হয়। এ সময় অপহরণকারীরা তার গলায় দা ঠেকিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একইসঙ্গে…
সিরাজগঞ্জ প্রতিনিধি: মঙ্গলবার (২৮ অক্টোবর) রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। সকাল ১০ ঘটিকায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সলঙ্গা বাজার হয়ে কদমতলী গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদুল হাসান পাপন। সঞ্চালনা করেন শাহীন রেজা, সদস্য সচিব, সলঙ্গা থানা যুবদল, সহ সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং ছয়টি ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিয়ার রহমান সরকার,…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাঁদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন। আসামীরা হলেন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাহবুব হোসেন এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবীর সদস্য মাহবুবার রহমান তালুকদার। আদালত সংশ্লিষ্ট…
ইসলাম ডেক্স ডেঙ্গু জ্বরে আক্রান্ত মারা গেছেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাফেজ ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। এছাড়াও তিনি এনটিভিতে প্রচারিত কুরআনের আলো অনুষ্ঠানসহ দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হাফেজ ত্বকীর শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী। হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেছিলেন এবং এই প্রতিষ্ঠান থেকে একাধিকবার কোরআন প্রতিযোগীতায় বিজয়ী হয়েছিলেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায়…
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সংস্কারের বিপক্ষে থাকা বা ইতিহাসে দায়ভার বহনকারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই।” তিনি আরও বলেন, জোটে যাওয়ার সিদ্ধান্ত হলে তা একেবারেই নীতিগত জায়গা থেকে আসবে। ২৮ অক্টোবর দুপুর ২টায় রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার কর্মসূচি উদ্বোধন করেন নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে ফিরিয়ে আনার সুযোগ নেই। আমরা বিচার বিভাগকে এই ব্যবস্থার জায়গায় টেনে আনতে চাই না। অতীতে এর নানা ক্ষতিকর দিক আমরা দেখেছি। তিনি আরও বলেন, এটা ঐক্যমত…
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কেন্দ্রীয় ছাত্র সংসদ (বেরোবি ছাত্র সংসদ) ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ রাষ্ট্রপতির আদেশক্রমে অনুমোদিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়। নীতিমালা অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। উপাচার্য বলেন, ‘বেরোবি ছাত্র সংসদের নীতিমালায় রাষ্ট্রপতি মহোদয় অনুমোদন দিয়েছেন। আমি শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলাম, ৩১ অক্টোবরের মধ্যেই নীতিমালা পাস হবে—সেটি নির্ধারিত সময়ের আগেই হয়েছে। এখন…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : ভিবিন্ন ধরনের অপরাধ দমনে আলকরা বাজারকে সিসিটিভি ক্যামরার আওতায় আনলো বাজার কমিটি।। বাজারের ভিবিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামরা স্হাপন করা হয়েছে । পুরো বাজারকে সিসিটিভি ক্যামরার নজরদারির আওতায় আনায় খুশি বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী।। এলাকাবাসী আসা করেন সিসিটিভি ক্যামরার নজরদারির ফলে বাজারে চুরি,ডাকাতি, ইভটিজিং কিশোরগ্যাং সহ ভিবিন্ন অপরাধ দমনে ভূমিকা পালন করবে।। বাজারে আসা মানুষজন সিসি ক্যামরার স্হাপনের কথা শুনে বাজার কমিটিকে ধন্যবাদ জানান এবং স্বস্তি বোধ করেন। বাজারে আসা নয়ন কাজী বাজার কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন চুরি ছিনতাই সহ বিভিন্ন আপরাধদমনে আলকরা বাজার কে সিসি ক্যামরার আওতায় আনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তি…