- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
মোঃ সজিব সরদার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেছেন, স্কাউটিং এমন এক শিক্ষা ব্যবস্থা যা মানুষকে শারীরিক, মানসিক ও নৈতিকভাবে পরিপূর্ণ সুনাগরিক হিসেবে গড়ে তোলে। স্কাউটরা দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সাথে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত রোভার সহচরদের ওরিয়েন্টেশন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য আরও বলেন, “স্কাউটিং একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যা মানুষের চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশে অনন্য ভূমিকা রাখে। লর্ড ব্যাডেন পাওয়েলের দীক্ষা ও আদর্শ অনুসরণ করে স্কাউটদের মানবতার কল্যাণে…
বরগুনা প্রতিনিধি: নির্বাচন কমিশন ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে। নির্বাচনের আগাম প্রস্তুতির অংশ হিসেবে বরগুনা-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বরগুনা শহরের সাহাপট্টি সিদ্দিক স্মৃতি মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক জনসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচার ও বরগুনাবাসীর প্রত্যাশা’ শীর্ষক এ জনসভায় তিনজন মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন— বরগুনা জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও বরগুনা-১ আসনের মনোনয়নপ্রত্যাশী মো. ফজলুল হক মাস্টার, বরগুনা জেলা বিএনপির সাবেক…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা কলেজের কর্মমুখী শিক্ষা গ্রহণের জন্য ছাত্র ছাত্রীদের পড়াশোনা পাশাপাশি কৃষি প্রশিক্ষের মাধ্যমে উদ্বুদ্ধ করছেন মাহিষমারা কলেজের শিক্ষাকেরা। এ উপলক্ষে সোমবার (২৭অক্টোবর) বিকালে মহিষমারা কলেজের প্রাঙ্গণে ছাত্র ছাত্রীদের নিয়ে নানা ধরনের ফসলের চারা রোপণের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন শিক্ষক ও প্রতিষ্ঠাতা। শিক্ষার মান বৃদ্ধি পাশাপাশি নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার, মোবাইল, জুয়াসহ নানা ধরনের অপকর্ম থেকে শিক্ষার্থীরা যাতে আসক্ত হতে না পারে সেই জন্য এই কৃষি প্রশিক্ষনের মাধ্যমে চাকরীর আশা না করে নিজে নিজেই উদ্যোক্তা হতে পারে সে জন্য এ ব্যবস্থা গ্রহণ করেছে এই প্রতিষ্ঠান। ছাত্র-ছাত্রীরা যাতে বেকার সমস্যা থেকে রক্ষা পায় সেই লক্ষ্যে …
ইবি করেসপন্ডেন্ট ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালাম, অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব, অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী, অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম ও অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিভাগের শিক্ষার্থী মিলন রানা মুরাদ বলেন, আজ আমাদের স্নাতক (সম্মান) শ্রেণির শেষ…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষায় উৎসাহিত করতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ আক্তার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ সালাউদ্দিন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন— শিক্ষক আজাদ হোসেন, সাংবাদিক আনিছুর রহমান, শিক্ষক সোহেল হোসেন, নাছরিন আক্তার, তাহমিনা আক্তার, মজিবুর রহমান, শেফালী আক্তার, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, বাতিসা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার এবং জহিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন নিজেদের…
সুনামগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর ভাইস চেয়ারম্যান পীরজাদা কাজী আশিকুর রহমান হাশেমী বলেছেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না করা গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, যা গণতন্ত্রের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি বলেন, বিএসপি কখনো হিংসা ও নেতিবাচক ধারার রাজনীতি করে না। বর্তমানে নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে সরকারের বৈষম্যমূলক আচরণ গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বড় অন্তরায়। আমরা বিশ্বাস করি, মানুষের নৈতিক চরিত্রের জাগরণ ঘটলেই রাজনীতিতে সুস্থ ধারার প্রত্যাবর্তন সম্ভব। বুধবার (২৯ নভেম্বর) সুনামগঞ্জে আয়োজিত বিএসপি জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপি সুনামগঞ্জ জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-কৃষি বিষয়ক সম্পাদক বীর…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল নিশ্চিত করতে হলে খোলা ড্রামে তেল বিক্রি বন্ধ ও গুণগত প্যাকেজিং বাধ্যতামূলক করা জরুরি। খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রি সরকারি নির্দেশনার লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। রাজধানীর বিএমএ ভবনে আজ (২৯ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত “সবার জন্য ভিটামিন সমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল: অগ্রগতি, বাধা ও করণীয়” শীর্ষক সাংবাদিক কর্মশালায় বক্তারা এ মন্তব্য করেন। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আলোচকরা জানান, দেশে ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণের আইন থাকা সত্ত্বেও বাস্তবে অধিকাংশ তেল ভিটামিন ছাড়া অথবা পরিমিত মাত্রায় থাকেনা।…
নেয়ামুল হক মিয়া,গৌরনদী(বরিশাল) গৌরনদী উপজেলার গৌরনদী পৌরসভার নীলখোলা এলাকায় মহাসড়কের পাশেই অবৈধভাবে ময়লার ভাগার তৈরি হচ্ছে। স্থায়ী ময়লা ডাম্পিং না থাকায় টরকি বন্দরের আশপাশ ও পার্শ্ববর্তী বাসাবাড়ির ময়লা সরাসরি মহাসড়কের পাশে ফেলা হচ্ছে, যা স্থানীয় জনগণের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে। এলাকাবাসী জানান, এই ময়লার কারণে মহাসড়কের পাশ দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। দুর্গন্ধের প্রভাবে পথচারীরা অসুস্থ হয়ে পড়ছেন এবং আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। স্থানীয়রা আরও অভিযোগ করেন, অপরিকল্পিত এই ময়লা ফেলা বিভিন্ন রোগের বিস্তার ঘটাচ্ছে। পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম বলেন,আমরা বহুবার ময়লা ডাম্পিং স্থাপনের দাবি জানিয়েছি, কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি। বরং…
টাঙ্গাইলে ঘাটাইলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঘাটাইল আসনের মনোনয়ন প্রত্যাশী এস এম ওয়ায়দুল হক নাসির। উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহমুদ, আবু হান্নান প্রমুখ। বক্তারা বলেন, যুবদল সব সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার…
ঝালকাঠি প্রতিনিধি: দীর্ঘ ১০ বছর পর ঝালকাঠিতে একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ মোট ৪৭ জন আসামি। বুধবার (২৯ অক্টোবর) সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম মামলার সকল আসামিকে অব্যাহতির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি ঝালকাঠির রাজাপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগে রাজাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা…