- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
মোঃ নাজিউল্লাহ ভূঁইয়া কেরানীগঞ্জ প্রতিনিধি: “ভালোকে হ্যাঁ, খারাপকে না”— এমন স্লোগানে কেরানীগঞ্জে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ তাদের ১৮৯৭তম আয়োজন হিসাবে কেরানীগঞ্জের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সবুজ কার্ড উঁচিয়ে ধরে দেশপ্রেম, সততা ও ইতিবাচক চিন্তার পক্ষে “হ্যাঁ” বাচক শব্দ উচ্চারণ করে সমর্থন প্রকাশ করে এবং লাল কার্ড উঁচিয়ে মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধের বিরুদ্ধে “না” বাচক শব্দ উচ্চারণ করে প্রতিবাদ জানায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি তালুকদার মোহাম্মদ নূরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা ও রোদসী…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশের এক চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গত ২৫ অক্টোবর (শনিবার) রাত ১১টা ১০ মিনিটের দিকে কিছু দুষ্কৃতকারী নির্বাচন ভবনের সামনের ভাস্কর্যের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ভবনটির নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনের চারপাশে অফিস সময়ের পর ও ছুটির দিনগুলোতে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় নিরাপত্তা হুমকি আরও বাড়ছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক আকার থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ কার্যকারিতা বিঘ্নিত হয়েছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান সংস্কারের জন্য একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পূর্ববর্তী প্রশাসন ১৯৯০ সালের রাজনৈতিক পরিবর্তনের পরে এবং সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক শাসনামলে ব্যাপক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে এবং চেষ্টা করেছে। তথ্য উপদেষ্টা বলেন, আজকের মূল বিষয় কেবল ভালো নীতি বাস্তবায়ন করা নয় বরং বিদ্যমান কাঠামোগত সমস্যাগুলোর…
আন্তর্জাতিক ডেস্ক তিন দিনের বৈঠক শেষেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি আফগানিস্তান ও পাকিস্তান। জানা গেছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় আলোচনা শেষ হলেও সীমান্তে সন্ত্রাস দমনের বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে দুই দেশের। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। বৈঠকের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, অধিকাংশ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও আফগান ভূখণ্ড থেকে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে ‘যথাযথ ব্যবস্থা’ গ্রহণের প্রক্রিয়াই প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের এক কূটনৈতিক বলেন, ‘আমরা আশা করেছিলাম শিগগির আফগানিস্তানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে পারব। এরপর যৌথ বিবৃতি দেওয়া হবে। কিন্তু সেটি এখনো আমাদের নাগালের বাইরে।’ বৈঠকের প্রথম ভাগে পরিবেশ ছিল বেশ…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন দেশের বাজারে স্বর্ণের দাম টানা কমেই চলেছে। এবার বড় আকারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (২৯ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের…
খুবি প্রতিনিধি : আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সচেতনতামূলক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘কোনও মাত্রাই নিরাপদ নয়: সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়’- এই স্লোগানকে সামনে রেখে ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় ইয়ুথনেট গ্লোবাল এর আয়োজনে এবং পিওর আর্থ বাংলাদেশ-এর উদ্যোগে সোমবার দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে শুরু হয়ে অপরাজিতা ও বিজয় ’২৪ হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইয়ুথনেট গ্লোবাল খুলনা জেলার সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ মুগ্ধ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জনাব স্বর্ণকমল রায়, সহকারী শিক্ষক মোজাহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির…
মাগুরা প্রতিনিধি মাগুরায় জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নির্বানের পূর্বেই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবীসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সোমবার ২৬ (অক্টোবর) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক নোমানী ময়দান থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন,…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধ গাইবান্ধা জেলা শহরে সিএনজি রাখার একটি ঘরে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তবে এ ঘটনায় জড়িত মাদক কারবারি উজ্জ্বল মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি অভিযানকারী দল। গত সোমবার (২৭ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার ব্রিজরোড মিস্ত্রিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পলাতক উজ্জ্বল মিয়া (৪৫) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি গ্যারেজের ভেতরে রাখা বস্তা থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। টেপ দিয়ে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা চূড়ান্ত আপিলের শুনানি চতুর্থ দিনের মতো চলছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে জামায়াতে ইসলামীর মহাসচিবের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন আইনজীবী শিশির মনির। এর আগে গত ২৩ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের তৃতীয় দিনের শুনানি শেষ হয়। সেদিন আদালতে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী। গত ২২ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। ওইদিন রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী ড.…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ সিনিয়র মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৭ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড পদের নাম: সিনিয়র মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বিভাগ: ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পদসংখ্যা: ০১টি শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অন্যান্য যোগ্যতা: সমস্যা সমাধান, বিশ্লেষণাত্মক এবং ডিবাগিং দক্ষতা অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর চাকরির…