Author: admin

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে চৌদ্দগ্রাম উপজেলা গুনবতী ইউনিয়নের গজারিয়া গ্রামে জামায়াতে ইসলামীর প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা : সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের পক্ষে নির্বাচনীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।। ২৪ শে অক্টোবর শনিবার সন্ধায় গুমবতী ইউনিয়নের গজারিয়া গ্রামে আয়োজিত নির্বাচনী সমাবেশে গুনবতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুনবতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইউসুফ মেম্বার,, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য মন্জুর আহমেদ সাকী,, গুনবতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ইকবাল হোসেন লিটন,, ১ নং ওয়াড় সভাপতি বেলাল মোল্লা,, ৪ নং ওয়াড় সভাপতি আব্দুর রহিম টিপু,, ১…

Read More

‎মোঃ সজিব সরদার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আজ মুখরিত ছিল নবীপ্রেমে, পবিত্রতায়, সৃষ্টিশীলতায়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর জীবনাদর্শ ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। ‎ ‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি অনুষদের অধ্যাপক এম. জহুরুল হক। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. মো. আবু ইউসুফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ, কৃষি অনুষদের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। আর ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায় সেই বার্তাও দিতে চায় দলটি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক হচ্ছে। দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই হাইকমান্ডের…

Read More

মাগুরা সংবাদদাতা  জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোটের আয়োজন ও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে চতুর্থ দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা। আজ ২৭ অক্টোবর ২০২৫, সোমবার, দুপুর ২টায় মাগুরার ঐতিহাসিক নোমানি ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলার সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ্ব মাওলানা নাজিরুল ইসলাম, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী (মাগুরা-১) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলার সহ-সভাপতি। বক্তারা বলেন, দেশে এখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রায়…

Read More

ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি   বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের কর্মপরিষদ সদস্য প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী, বলেছেন, দেশে অব্যবস্থা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে একমাত্র জামায়াতে ইসলামীই সক্ষম। আগামী জাতীয় নির্বাচনে জামায়াত সরকার গঠন করবে। রবিবার (২৬অক্টোবর) বিকাল ২ ঘটিকায় দিকে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ তানজিনা কমিউনিটি সেন্টারের হল রুমে ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন উল্লেখ করে আব্দুস সালাম আল মাদানী বলেন, যুবসমাজ যেকোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবুল হাসনাত মোঃ আবদুল হালিম। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, উপজেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, কাজী মোঃ ইয়াছিন, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলসহ পৌরসভা ও…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে নির্বাচনী প্রচারণা হিসেবে ব্যতিক্রমীধর্মী রিকশা র‍্যালীর আয়োজন করেছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। আজ সোমবার সকালে রিকশা র‍্যালীটি শহরের কাগমারী এমএম আলী সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্যতিক্রম এই আয়োজন নির্বাচনী প্রচারণাকে ভিন্নমাত্রার আমেজ তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয়রা। র‍্যালীতে অংশগ্রহণকারী রিকশাচালকরা জানায়, আনন্দ উৎসাহ নিয়ে ফরহাদ ইকবালকে ভালবেসে নিজ উদ্যোগে রিকশা নিয়ে র‍্যালীতে অংশ নিয়েছে। জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, এটি রিকশা চালকরা আয়োজন করেছে আমাকে ভালবেসে। মেহনতি মানুষদের ভালবাসার এই ঋণ শোধ করার নয়।

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচ্চ রক্তচাপ বিষয়ক দ্বিতীয় বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশ একটি সফল উদাহরণ হিসেবে উঠে এসেছে। ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে দেশের কিছু অঞ্চলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ১৫ শতাংশ থেকে বেড়ে ৫৬ শতাংশে উন্নীত হয়েছে, যা আশাব্যঞ্জক। তবে এখনো দেশের এক চতুর্থাংশ মানুষ এ রোগে ভুগছে। এই প্রকোপ কমাতে চলমান পদক্ষেপ যথেষ্ট নয়। দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। রাজধানীর বিএমএ ভবনে আজ (২৭ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত “বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়” শীর্ষক সাংবাদিক কর্মশালায় এই দাবি জানানো হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায়…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুর উপজেলা মৎস্য দপ্তরে সাংবাদিক পরিচয়ে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে রমজান আহম্মেদ রঞ্জু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নিজেকে আশ্রয় প্রতিদিন ও জবাবদিহি পত্রিকার বরিশাল ব্যুরো চিফ হিসেবে পরিচয় দেন। তার সঙ্গে থাকা আরও ৩–৪ জন সহযোগীসহ তিনি মৎস্য কর্মকর্তাকে ক্যালকুলেটরে টাকার পরিমাণ দেখিয়ে সেই অঙ্কের চাঁদা দিতে চাপ দেন। দাবি কৃত চাঁদার টাকা না দিলে “দেখে নেওয়া” হবে—এমন হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উজিরপুর উপজেলা মৎস্য দপ্তরের কার্যালয়ে। সূত্র জানায়, রমজান আহম্মেদ রঞ্জু কথোপকথনের এক পর্যায়ে ক্যালকুলেটরে একটি বড় অঙ্ক দেখিয়ে তা পরিশোধের জন্য কর্মকর্তাকে বলেন। মৎস্য কর্মকর্তা…

Read More

স্পোর্টস ডেস্ক ৪ ম্যাচ পর রিয়াল মাদ্রিদ হারিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। তবে এই ম্যাচ শেষে মাদ্রিদের ড্রেসিংরুমে অবশ্য উৎসবের আবহ একটুও নেই। কোচ জাবি আলনসোর সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের বিবাদ ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে যে! ঘটনার শুরু ম্যাচের ৭২ মিনিটে। কোচ জাবি আলনসো তাকে তুলে তারই স্বদেশী রদ্রিগো গোয়েজকে নামিয়েছিলেন মাঠে। তবে তাতে ভিনি বেশ বিস্মিতই হয়েছিলেন। যখন ম্যাচ কর্মকর্তার বোর্ডে তার জার্সি নম্বর ৭ ভেসে উঠেছিল, তখন তিনি অন্তত ৫ বার জিজ্ঞেস করেছেন ‘আমি?!’ এমনকি মাঠ ছাড়তে ছাড়তে বিরক্তির সুরে এটাও বলেছেন, ‘কোচ! কোচ!!’  তবে বিষয়টা সেখানেই শেষ হয়নি। কোচ আলনসোও তার দিকে হাত মেলাতে যাননি। লা লিগার সম্প্রচারকারী প্রতিষ্ঠান…

Read More