Author: admin

অনলাইন ডেস্ক ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, ‘আমাদের বদনাম দেওয়া হয় যে, জামায়াত ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু এত তালা কেনার টাকা কোথায়?’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় জামায়াতে আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। ভাষণে তিনি বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,কোন প্রতিষ্ঠানে সেচ্ছাচারি এনসিপি মেনে নিবে না। কোন আইনগত বাঁধা না থাকার সর্তেও যখন এনসিপিকে তাদের প্রতিক শাপলা চেয়েছিলাম সেটি দিতে নানা টালবাহানা শুরু করেছে। বিভিন্ন অজুহাত তারা দেখাচ্ছে, এখন আমরা মনে করি এনসিপি কোন প্রতিষ্ঠানের সেচ্ছাচারিতা মেনে নিতে পারে না। আমরা স্পষ্ট করে বলেছি শাপলা মার্কা চাই আর আগামী নির্বাচনে শাপলা মার্কা নিয়েই নির্বাচনে অংশ গ্রহণ করবো। যদি শাপলা না দেওয়া হয় তাহলে আমরা আদায় করে নিবো। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে টাঙ্গাইল জেলা এনসিপির সমন্নয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সারজিস আলম…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। সোমবার – সমাজসেবামূলক সংগঠন প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়া তাদের ১৫০তম সাপ্তাহিক খাবার বিতরণ আয়োজন সম্পন্ন করেছে। সংগঠনটির জন্য এটি একটি বিশেষ দিন ছিল, কারণ এত বড় একটি সংখ্যায় খাবার বিতরণ সম্পন্ন করতে সক্ষম হওয়ায় সংগঠনের সদস্যরা এক অনুপ্রেরণামূলক মাইলফলক অর্জন করেছেন। আয়োজনটি অনুষ্ঠিত হয় সোমবার,ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীত ষ্টেডিয়াম সংলগ্ন, রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রতিষ্ঠাতা, মো:হাসান মিয়ার সঞ্চালনায় ও সংগঠনের পরিচালক সাইফুর রহমান নাহিদের সার্বিক তত্ববাদয়নে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান রাসেল, এবং প্রখ্যাত সমাজসেবী পথশিশুদের জননী কূহিনুর আক্তার প্রিয়া, রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সকল এডমিন, সদস্য এবং বিভিন্ন সামাজিক মহলের অতিথিবৃন্দ। সংগঠনের পরিচালক সাইফুর রহমান নাহিদ জানান, “প্রিয়…

Read More

মোঃ সজিব সরদার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহায়ক কর্মচারীদের জন্য “Professional Ethics and Code of Conduct for Support Staff” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) আয়োজিত এ কর্মশালায় অংশ নেন বিভিন্ন দপ্তরের সহায়ক কর্মচারীরা। ‎ ‎অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ। সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানি। ‎ ‎উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম…

Read More

নেয়ামুল হক মিয়া,গৌরনদী(বরিশাল) বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইত্তেসাম পারভেজসহ ৫ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের একাংশের উদ্যোগে সোমবার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুন্না খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আব্দুর রহিম, আরিফুল ইসলাম সুজন, কামরুল হাসান জয়, আল আমিন মোল্লা প্রমুখ। বক্তারা সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইত্তেসাম পারভেজ, বরিশাল জেলা…

Read More

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে তিন নারীসহ আট মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) রাত আটটার সময় জিনজিরার মনু ব্যাপারীর ঢাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—নুরজাহান, শিমু আক্তার, অন্তরা, ইমরান, ফাহিম, শুভ, সাইমন ও মোক্তার হোসেন। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চলছে। পুলিশ অভিযান চালাতে গেলে মাদক কারবারিরা বাধা দেওয়ার চেষ্টা করে। পরে নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।’ তিনি আরও জানান, অভিযানে তাঁদের কাছ থেকে ২২ গ্রাম হেরোইন, এক কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা ও নগদ…

Read More

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার ময়মনসিংহ পাড়া কবরস্থানের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ চলাফেরায় অক্ষম ছিলেন এবং কবরস্থানের পাশে বসবাস করতেন। অসুস্থতা ও প্রতিবন্ধীতার কারণে এলাকাবাসীই তার দেখভাল করতেন এবং নিয়মিত খাবার দিতেন। ধারণা করা হচ্ছে, গতরাতের কোনো এক সময়ে তিনি মারা যান। সকালে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার বলেন, অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধটি প্রতিবন্ধী ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের…

Read More

চৌদ্দগ্রাম (কুনিল্লা) সংবাদদাতাঃ মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সিনাইমুড়ি (ঘিনাগাজী) গ্রামবাসী। “মাদককে না বলি, আসুন সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ি, নতুন জীবন গড়ি” এই প্রতিপাদ্যে রবিবার সকালে ঘিনাগাজী সড়কে এলাকার সর্বস্তরের নারী পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, আলকরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার, মানববন্ধনের আয়োজক মোঃ সুমন, স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম, ব্যবসায়ী মোস্তফা কামাল, সিরাজুল ইসলাম, মোঃ শাহজাহান, মোঃ মাহবুবুল হক, মোহাম্মদ আবু তাহের, মোঃ খায়েজ আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, গোপনে রাতের অন্ধকারে মাদক ব্যবসার সাথে যারা জড়িত তারাই এলাকার নিরপরাধ যুব সমাজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক ব্যবসার মিথ্যা অপবাদ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে আয়োজনসহ ৫ দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখা। শনিবার বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি হুমায়ুন কবীর, জেলা নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। বক্তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে নির্দলীয়…

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, যুক্তি ও মুক্তচিন্তার কেন্দ্র। এখানে সাংবাদিকতার কাজ হবে গঠনমূলক সমালোচনা, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া। রোববার (২৬ অক্টোবর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, “সাংবাদিকদের উচিত সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। যাতে সমাজে আস্থা ও সচেতনতা গড়ে ওঠে।” তিনি আরও বলেন, “উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেরোবিসাসের কার্যক্রমকে আরও গতিশীল করতে তাদের জন্য…

Read More