Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও এগিয়ে নেওয়ার পথকে সুগম করেছে। সোমবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের এ আত্মত্যাগ আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার পথকে সুগম করেছে। রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্রবাহিনীর আত্মত্যাগের প্রতি সম্মান জানান।…

Read More

ছবি সংগ্রহীত  বিনোদন ডেস্ক মাত্র চার বছরের ক্যারিয়ারে ঢালিউডে নতুন ধারা তৈরি করেছিলেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু ঘটে। প্রায় তিন দশক পর আবারও আলোচনায় এসেছে সেই রহস্যময় মৃত্যু। সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা করা হয়। তবে সম্প্রতি নতুন মোড় নেয় মামলাটি। গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন (২১ অক্টোবর) রমনা থানায় নতুন করে মামলা করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। মামলায় সালমানের স্ত্রী সামিরা হকসহ…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধ। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও ফেব্রুয়ারিতে পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সোমবার বিকাল ০৩.০০টায় গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। ৫ দফা দাবি পূরণে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গনে সমবেত হয় পরে সেখান একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গনে এসে শেষ হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী আজেদা বেগমকে (২৮) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী শামীম মিয়াকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কানিপাড়া (মাস্তা) গ্রামের মৃত মাফু ফকিরের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আজেদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের চাচা আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরই অভিযান চালিয়ে আসামি শামীমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সারা দেশের ন্যায় গাইবান্ধায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে আজ সোমবার দুপুরে গাইবান্ধা পৌর পার্কের শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ডাক্তার মোঃ মাইনুল হাসান সাদিক। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আমিরুল ইসলাম ফকু, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম লিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ কবির অনিক, সদর উপজেলা যুবদলের আহব্বায়ক ইউনুস আলী দুখু, সদস্য সচিব এ্যাডভোকেট আলামিন খন্দকার, শহর যুবদলের সদস্য সচিব…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দামে পতনের প্রভাবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করেছে।  সোমবার (২৭ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন মূল্যহার মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে সারাদেশে কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের দিনের তুলনায় প্রতি ভরিতে সর্বোচ্চ তিন হাজার পাঁচশ সাইত্রিশ টাকা পর্যন্ত কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ৪৩১ টাকা, যা আগের…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এরই মধ্যে ঘূর্ণিঝড় ‘মোন্থা’য় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোন্থা’-এ পরিণত হয়েছে, যা দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় (১১.৭° উত্তর অক্ষাংশ এবং ৮৫.৫° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি গতকাল রাত…

Read More

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে রবিবার সন্ধ্যায় আয়োজিত এক আলোচনা সভায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও আমার বাংলাদেশ যুব পার্টি (এবি যুব পার্টি) দিনাজপুর জেলা শাখা ও বিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি যুব পার্টির জেলা সদস্য সচিব হাদিসুর রহমান ও উপজেলা সদস্য সচিব সামিউল আলম। বক্তব্যে এবি পার্টির নেতৃবৃন্দরা বলেন, গণঅধিকার পরিষদের নেতারা কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে শুরু থেকেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করে আসছিলেন। ২৪ এর গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও গণঅধিকার পরিষদ সাহসীকতার সহিত নিজেদের অবস্থান তুলে ধরে সচেষ্ট ভূমিকা পালন করেছিল। নেতৃবৃন্দরা আরও বলেন,…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলকরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সম্প্রীতি ঘটে যাওয়া সার্বিক পরিস্থিতি নিয়ে দারসুল কুরআনের আয়োজন করা হয়। ২৬ শে অক্টোবর সন্ধায় আলকরা ইউনিয়নের বাকগ্রাম দাখিল মাদ্রাসা মসজিদে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলকরা ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি আছিম বিল্লাহ বায়েজিদের সভাপতিত্বে ও পশ্চিম শাখার সেক্রেটারিঃ আবু আহাদ আলফি সঞ্চালনায় প্রধান মেহমান হিসাবে দারসুল কুরআন পেশ করেন ফেনী জেলার শর্শদি ইউনিয়নের আমীর মাওলানা মোঃ ফয়েজ উল্লাহ। প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সেক্রেটারি কাজী নয়ন, শর্শদি ইউনিয়নের ১নং ওয়ার্ড সেক্রেটারি, অত্র মসজিদের ইমাম মাওলানা মোঃ মহি উদ্দিন। প্রোগ্রামে…

Read More

বিপ্লব চৌধুরীগাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৫ সাংবাদিকের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতে দায়ের করা মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) সকালে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও প্রেসক্লাবের সদস্যরা এতে অংশ নেন।মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহীম খন্দকার এবং সঞ্চালনা করেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল।অনুষ্ঠানে বক্তব্য দেন—জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন,জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক,গাজীপুর মহানগর পূবাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. আলতাফ হোসেন সিরাজি,আমার জনতা অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ ছানাউল্লাহ নূরী,চ্যানেল এস প্রতিনিধি ও গাছা সাংবাদিক…

Read More