Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে থেকে টাঙ্গাইল শহরের পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন জরুরি। তারা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক…

Read More

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ব্যক্তিদের নীতি আদর্শ পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। অতএব ভোটের মাধ্যমে চাঁদাবাজ, দখলবাজদের রুখে দিতে হবে। এদেশ থেকে তাদের উৎখাত করতে হাত পাখায় ভোট দিন, তাহলেই দেশে শান্তি ফিরে আসবে। রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় বরিশালের সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা পিআর পদ্ধতি মানলেন না, গণহত্যার বিচার করলেন না। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে । কিন্তু…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৬ অক্টোবর) নাটোরের কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এ কোর অব ইঞ্জিনিয়ার্স এর ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান ইসিএসএমই পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং কমান্ড্যান্ট, ইসিএসএমই অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  নির্বাচনি জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোটে অংশ নেওয়ার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনীর বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। রোববার (২৬ অক্টোবর) দলটি নির্বাচন কমিশনকে (ইসি) এ সংক্রান্ত চিঠি দেয়। এদিন কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের মুখোমুখি হন। বিএনপির আপত্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে গেলে প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির আবেদন নিয়ে কমিশন সিদ্ধান্ত জানাবে। এদিকে ইসিকে আনুষ্ঠানিকভাবে আপত্তি সংক্রান্ত চিঠি পৌঁছে দেওয়ার পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আগের নিয়ম ফেরত চায় বিএনপি। আরপিওর ২০ অনুচ্ছেদ পুনর্বহাল করতে আমরা ইসির…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ক্যালেন্ডার বিতরণ করেছে শাখা ছাত্রশিবিরের। শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুই দিনব্যাপী ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম শুরু করে সংগঠনটি। ক্যালেন্ডারে ২০২৫ এর জুলাই থেকে ২০২৬ এর জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যদিবস ও ছুটির দিন উপস্থাপন করা হয়েছে। ক্যালেন্ডার বিতরণ কর্মসূচিতে ১৬ হাজার ক্যালেন্ডার প্রস্তুত করে সংগঠনটি। এতে প্রতিটি ক্যালেন্ডারের পেছনে ১৫ টাকা করে ১৬ হাজার ক্যালেন্ডার ছাপানোসহ কাজটি সম্পন্ন করতে প্রায় আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানায় সংগঠনটি। সরজমিনে দেখা যায়, সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের বটতলায় বুথ স্থাপন করে ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। উক্ত স্টলে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য…

Read More

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন:  জলাভূমি ও জীববৈচিত্র্য ধ্বংসকারী চায়না দুয়ারি জালসহ বিদেশি ক্ষতিকর মাছ ধরার সরঞ্জাম বন্ধের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহীর স্থানীয় জেলে সম্প্রদায়। একইসঙ্গে এসব জাল নিষিদ্ধ, আমদানি ও বাজারজাতকরণ বন্ধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করা হয়। আজ রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে গ্রীন কোয়ালিশন (সবুজ সংহতি) ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী মাছ ধরার উপকরণ যেমন—খোঁরা জাল, পলো, বৃত্তি, চাঁই, বিনকি, ফাঁদ জাল, খলই, কাঁটা ফাঁদ প্রভৃতি হাতে নিয়ে জেলেরা ক্ষোভ প্রকাশ করেন ও চায়না দুয়ারি জাল সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানান। মানববন্ধনে মাঠ পর্যায়ের গবেষণা…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, আগামীর সমৃদ্ধি বাংলাদেশ গড়বে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের মধুপুরে তার নিজ এলাকায় পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন টাঙ্গাইল-১, (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ। শনিবার (২৫ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ি ইউনিয়নের ফাজিলপুর এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আসাদুল ইসলাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আর এ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে প্রতিকী লাশ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার (২৬ আগস্ট) দুপুর ১২টায় শাহ আজিজুর রহমান হল পুকুর পাড় থেকে মিছিলটি শুরু করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও অ্যাকাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশ মিলিত হয়। এসময় তারা আগামী সাতদিনের মধ্যে দোষীদের গ্রেফতার করা নাহলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাতসহ অর্ধশতাধিক শিক্ষার্থী। সমাবেশে বক্তারা বলেন, সাজিদ হত্যার ১০০ দিন পেরিয়ে গেলেও…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীতে চোরাই মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র দাসহ চোর পুলিশের হাতে সোপর্দ হয়েছে। গতকাল গভীর রাত ২৫ শে অক্টোবর শনিবার রাত আনুমানিক ১ টার দিকে জনতার হাতে দেশীয় অস্ত্র ধারালো দাঁ ও চোরাই মোটরসাইকেলসহ এক অজ্ঞাত মোটরসাইকেল চোর-ছিনতাইকালে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনগন। ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে পলাশবাড়ী শহরের সাথী সিনেমাহল ও হারুন মার্কেটের সড়কমুখে মোটরসাইকেল ছিনতাইকারী কে আহত থাকা অবস্হায় আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় উপস্থিত জনসাধারণ আহত অবস্থায় মোটরসাইকেল ছিনতাইকারী কে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ ছিনতাইকৃত মোটরসাইকেলসহ চোরকে থানা হেফাজতে নেয়।এ বিষয়ে তখন পর্যন্ত…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সারা দেশের মতো গাইবান্ধা জেলাতেও ইটভাটা মৌসুমের শুরুতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের সতর্কতা, নির্দেশনা বা নিষেধাজ্ঞা ছাড়াই ভাটা মালিকদের ভাটা চালু করার সুযোগ দেওয়া হয়। কিন্তু মৌসুমের মাঝপথে কিংবা শেষের দিকে হঠাৎ করে ভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো, জরিমানা আরোপ কিংবা বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে ভাটা মালিকেরা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, জেলার অধিকাংশ ইটভাটা অনুমোদনবিহীন বা নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হয়। মৌসুমের শুরুতে এসব ভাটার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন তদারকি দেখা যায় না। কিন্তু হঠাৎ করেই মাঝপথে অভিযান চালিয়ে মোটা অঙ্কের জরিমানা…

Read More