- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
নওগাঁ প্রতিনিধি :“বৈচিত্র্যের মাঝে ঐক্য, গড়ে তুলি সম্প্রীতির বন্ধন”— এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় অনুষ্ঠিত হলো ‘বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসব-২০২৫’। শনিবার (২৫ অক্টোবর) পত্নীতলা উপজেলা পরিষদ হলরুমে ফোর্ব ইয়ুথ নেটওয়ার্ক ফোর্ব ফোরাম -এর উদ্যোগে দিনব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্ম-বর্ণের মানুষের উপস্থিতি ছিল চোখ জুড়ানোর মতো। মুন্ডা সম্প্রদায়ের নৃত্যশিল্পী বিপ্লব কুমার এর সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন রনি ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অপারেশন ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রকল্পের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা এবং চার্চ অব ইংল্যান্ড এর পরিচালক চার্লস রিড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —দ্য হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার…
বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় প্রতিনিধি সম্মেলন-২০২৫ আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এম এ রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কে এস হোসেন টমাস। সম্মেলনে বক্তারা দলিল লেখকদের ন্যায্য অধিকার আদায়ে ৭ দফা দাবি উপস্থাপন করেন এবং সেই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে জোরদার আন্দোলনের প্রস্তুতির কথা জানান। অনুষ্ঠানের শেষে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার মাধ্যমে আংশিক কমিটি গঠন করা হয়। নবগঠিত…
মো: সাকিবুল ইসলাম স্বাধীন রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় রাজশাহীতে অবস্থিত পশ্চিমাঞ্চল রেলওয়ে হাসপাতাল এখন থেকে “রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল” নামে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টায় রেলওয়ে হাসপাতাল প্রাঙ্গণে ফিতা কেটে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুপম আনোয়ার, মোঃ জিয়াউল হক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. জয়নাল আবেদীন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদসহ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল ব্যক্তি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, গবেষকসহ অনেকে। সেমিনারটি অনুষ্ঠিত হয় জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের উদ্যোগে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি রেজাউল করিম আবরার। প্রবন্ধ পাঠ করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাবেক সচিব ও শিক্ষা অধিকার সংসদের উপদেষ্টা ড. খ ম কবিরুল ইসলাম। তার উপস্থাপিত প্রবন্ধে প্রাথমিক শিক্ষায় নৈতিক ও ধর্মীয় শিক্ষার অপরিসীম গুরুত্ব, শিক্ষাকর্মীর যোগ্যতার মানদণ্ড এবং পাঠ্যপুস্তক পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা…
মো শাকিল আহমেদ আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় এক জমকালো প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। নলকা ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভা নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। নলকা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম লেবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা যুবদলের সদস্য সচিব মোঃ শাহিন রেজা, যুগ্ম আহবায়ক মেহেদি হাসান আমজাদ, যুগ্ম আহবায়ক তারিফ মাহমুদ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক নতুন সরকার ক্ষমতায় এসে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানালেও মন্ত্রিসভায় যাবেন না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘বারবার রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কাছে বলছেন দু-চার-পাঁচজন উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ মেইনটেইন করে আগামী সরকারে থাকতে চান। আমি আপনাদের বলি, আগামী সরকার যদি আমাকে ইনভাইট করে, সম্মান জানায়, আমি তাদের প্রতি যথার্থ সম্মান জানিয়ে কেবিনেটের অংশ হব না। কোন গভর্নমেন্ট ক্ষমতায় আসবে জানি না। যারাই আসুক তারা যদি আমাকে সম্মান জানিয়ে ইনভাইট করে যে, আপনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আসেন, আমি যাব না।’ শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্তের…
মাগুরা প্রতিনিধি মাগুরা প্রথম বিভাগ ফুটবল লিগে শনিবার (২৫ অক্টোবর) ফাইনাল খেলায় মুসলিম স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে জিয়া সৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ প্রতিপাদ্যে মাগুরা জেলা ১ম বিভাগ ফুটবল লিগ- ২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডি.এফ.এ) আয়োজনে এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মো. ইকবাল হোসেন, মো. জাকির হোসেন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব…
স্টাফ রিপোর্টার মোঃ শাজাহান হালুয়াঘাটে ২০ বছরের অনার্স পড়ুয়া এক মেয়ে আত্মহ’ত্যা করেছে গত ১৯ তারিখে। সে সু’ইসা’ইড নোট লিখেছিল দুই পাতার, তাতে লেখা ছিল- ‘আমার মৃ’ত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। আমার মৃ’ত্যুর কোনো কারণ নেই। এই দুনিয়া থেকে আমার মন উঠে গেছে তাই আমি চলে গেছি’। মেয়েটির মৃ’ত্যুতে হালুয়াঘাট থানায় অপমৃ’ত্যুর মামলা হয়। লাশটা পুলিশ থানা হেফাজতে নেয়। আবু সাঈদ নামে এক লোক প্রায় তিন বছর ধরে হালুয়াঘাট থানা থেকে ময়মনসিংহ মেডিকেলের মর্গে লাশ আনা–নেওয়ার কাজ করত। সে প্রথমে আসার পর মর্গের চাবি নিয়ে মর্গে মরদেহ রেখে আবার চাবি দিয়ে চলে যায়। পরে আধাঘণ্টা পর আবারও আবু সাইদ সুরতহাল…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি নোয়াখালীতে বাংলা ছাত্রশিবির কর্তৃক আয়োজিত : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত দারসুল কুরআন অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে হামলার প্রতিবাদে প্রতিবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলকরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত দারসুল কুরআন আয়োজন করেছে।। নোয়াখালীতে ঘটে যাওয়া সার্বিক পরিস্থিতি নিয়ে দারসুল কুরআনের আয়োজন করা হয়। আলকরা ইউনিয়নের ধোপাখিলা মোল্লা বাড়ী জামে মসজিদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলকরা ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি আছিম বিল্লাহ বায়েজিদ। প্রোগ্রাম পরিচালনা করেন আলকরা ইউনিয়ন পূর্ব শাখার সভাপতিঃ নাজমুল হাসান ফাহিম। প্রধান মেহমান হিসাবে দারসুল কুরআন পেশ করেন ফেনী জেলার শর্শদি ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মোঃ ফয়েজ উল্লাহ। সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা…
ঝালকাঠি প্রতিনিধি: দেশব্যাপী ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা আজ শনিবার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও হলতা নদীতে নেমে পড়তে প্রস্তুত জেলেরা। ইতোমধ্যে জাল মেরামত, নৌকা-ট্রলার সংস্কারসহ শিকারের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। সরকার প্রতি বছরের মতো এবারও ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর উদ্দেশ্য ছিল—ডিমওয়ালা মা ইলিশ ও পোনা ইলিশ রক্ষা করা, যাতে ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধি পায়। নিষেধাজ্ঞার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন কঠোর নজরদারি চালায়। ঝালকাঠি জেলা মৎস্য…