Author: admin

নওগাঁ প্রতিনিধি :নওগাঁর ধামইরহাট উপজেলায় গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভটভটি উল্টে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় আরো আহত হয়েছেন ৬ থেকে ৭ জন। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হলেন— আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)। এলাকা সূত্রে জানা যায়, নিহতরা গরু কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সকালে ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল সাইড দিতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গরু ব্যবসায়িকের উপর চাপা পড়ে এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এসময়…

Read More

নওগাঁ প্রতিনিধি  : দলীয় আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মান্দা উপজেলা বিএনপি তাদের সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারের মনসুর মৃধার আমবাগানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা বিএনপির নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.কে এম নাজমুল হক নাজু,সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, আলহাজ্ব মন্টু মৃধা,রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের অনুপ্রেরণামূলক উদ্যোগ হিসেবে সিপিডি ক্লাইমেট উইক ২০২৫-এ *চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করেছে হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা (HSKS)*। তাদের পরিবেশবান্ধব উদ্যোগ ‘ইকো-ক্রাফট’ প্রকল্প এই স্বীকৃতি পেয়েছে উদ্ভাবন, সামাজিক অন্তর্ভুক্তি ও টেকসই সমাধানের জন্য। সাতটি মনোনীত প্রতিষ্ঠানের মধ্যে হাসিমুখের প্রকল্পটি সেরা হিসেবে নির্বাচিত হয় ‘A World Beyond Crisis: Climate Solutions That Work’ শীর্ষক চারদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে। ১৮ থেকে ২১ অক্টোবর ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানটির আয়োজন করে *Centre for Policy Dialogue (CPD)*, সহ-আয়োজনে ছিল *ডেনমার্ক দূতাবাস ও ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ**। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিয়ে এতে অংশ নেন নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা ও তরুণ প্রতিনিধিরা।…

Read More

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির প্রস্তুতি জোরদার করতে গাজীপুরের কালিয়াকৈরে পৌর বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) কালিয়াকৈর পৌর বিএনপির আয়োজনে সফিপুর মালেক মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও…

Read More

পঞ্চগড় প্রতিনিধি  পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই শিশুসহ ছয় জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়া উপজেলার শুকানি সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। সন্ধ্যার পর আটকদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। যাদের হস্তান্তর করা হয়েছে তারা হলেন- সঞ্জয় কুমার রায় (৩৪), বিসায়া রাণী (৩০), ব্রিতি রাণী (১৮), নবদিপ চন্দ্র বর্মন (২২), তাতময় রায় (৩) ও বর্ণা রাণী (৯)। তারা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানায় বিজিবি। বিজিবি সূত্র জানায়, তেঁতুলিয়ার শুকানি…

Read More

নেয়ামুল হক মিয়া, গৌরনদী (বরিশাল)। রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেয়েছেন বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বরিশালের গৌরনদীতে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল। বক্তব্য রাখেন যুবদল নেতা অ্যাডভোকেট জসিম শরীফ, উপসহকারী কৃষি কর্মকর্তা মিথুন বণিক,…

Read More

মোঃ সজিব সরদার মোঃ সজিব সরদার পটুয়াখালীর দুমকীতে প্রথমবারের মতো টেকসই শিল্প, পরিবেশ রক্ষা ও প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘আলপথ লিমিটেড’। ‎ ‎লেবুখালী–বগা মহাসড়কের পাশে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে প্রতিষ্ঠানটির নতুন কারখানা। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে এক উৎসবমুখর পরিবেশে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। ‎ ‎আজিজ আহম্মেদ কলেজের সভাপতি নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যোগদেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোভ। ‎ ‎এসময়ে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তৌকির আহমেদ শাবাব, কো-পার্টনার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমান সুজয়, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক ফাহাদ মেহেদী, মার্কেটিং ম্যানেজারসহ বিভিন্ন বিভাগের…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি: সামাজিক সংগঠন ইত্তিহাদ ফাউন্ডেশন ২০২২ সাল থেকে শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক নানামুখী কার্যক্রমের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক কার্যক্রমের মধ্যে অন্যতম হলো মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন, যার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ প্রদান করা হয়। এই ধারাবাহিকতায় চলতি বছর সীতাকুণ্ড উপজেলা জুড়ে প্রায় ২৮০০ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বৃহৎ পরিসরে ইত্তিহাদ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা তাওহীদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপিকা সাগুফতা বুশরা মিশমা, লেকচারার, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, চট্টগ্রাম। আশরাফুল আলম ভূইয়া, সভাপতি, এপেক্স ক্লাব অব চিটাগং। তরুণ সমাজসেবক…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রংমিস্ত্রি মোঃ ইলিয়াছ প্রকাশ আবু (৫৮) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বেরল্লা গ্রামে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী নাছিমা বেগম, মেয়ে তানজিলা, আফরোজা নিপা, ভাতিজি সেনোয়ারা, শ্বশুর তনু মিয়া, স্হানীয় আবদুল কাদের, ইউসুফ মিয়া, আবদুল মমিন, বাচ্চু মিয়া, আবদুর রহমান, সফিউল হক, ছুট্টু মিয়া, পেয়ার আহমেদ, মামুন মিয়া, আবদুল করিম প্রমুখ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেরলা গ্রামের মুন্সি বাড়ির ইলিয়াছের সাথে জায়গা নিয়ে পাশ্ববর্তী খোদেজা ও রাজিয়া বেগম গংয়ের বিরোধ চলছিল। ইতোপূর্বে খোদেজা বেগম গংয়ের…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাই টারী গ্রামে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এক পুলিশ সদস্য ও এক নারীকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গতকাল (বৃহস্পতিবার) গভীর রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই পুলিশ সদস্য গোপনে ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। পরে বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হন। এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই ওই পুলিশ সদস্যের সঙ্গে উক্ত নারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ঘটনাটি সুন্দরগঞ্জ থানা পুলিশকে অবহিত করে। থানার একটি টিম ঘটনাস্থলে…

Read More