Author: admin

নেয়ামুল হক মিয়া,গৌরনদী (বরিশাল)। বরিশালের গৌরনদীতে দেনার দায়ে সয়ন ফকির (৩০) নামের এক তরুণ মুদি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে গৌরনদী পৌরসভার বড় কসবা মহল্লায় নিজ বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সয়ন ফকির গৌরনদী উপজেলার টরকী বন্দরের মনোহারী দোকানের মালিক ও বড় কসবা মহল্লার দুলাল ফকিরের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সয়ন ফকির স্থানীয় বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন। সম্প্রতি দেনার চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গত এক সপ্তাহ ধরে তিনি হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে সকাল…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই বিভাগের চার শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কারাদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত চার শিক্ষার্থীর মধ্য তিনজন একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এবং একজন মার্কেটিং বিভাগের। একই সঙ্গে দুই বিভাগের আরও ২১ শিক্ষার্থীকে অভিভাবকদের নিয়ে মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বুধবার (২২ ই অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে শিক্ষার্থীদের শাস্তির বিষয়টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের এই বহিষ্কারাদেশ দেয়া হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: শাওন শেখ এবং ২০২৩-২৪…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে ভোট কেন্দ্র ভিত্তিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ শে অক্টোবর) সন্ধ্যায় কুশাখালী ইউনিয়নের ভাদড়া (গোয়াল বাড়ি) জামে মসজিদে এ বৈঠক শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুশখালী ইউনিয়ন ওয়ার্ড সভাপতি মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ার্ড সেক্রেটারি আবুল হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শুরাও কর্মপরিষধ সদস্য হযরত মাওঃ শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুশখালী ইউনিয়নের আমির ক্বারী গোলাম রসুল শাহী। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক আনারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাইবান্ধা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ব্যাতিক্রমী ভর্তা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক গোলাম হক্কানি, সহ-সভাপতি আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ফরহাদ, হাফিজুর রহমান, শাহানাজ সাথী ও অর্থ সম্পাদক ইদ্রিস আলী সহ অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে চলে বাদাম, ডাল, রসুন, আলু, বেগুন, কচুর মুখি, কুমড়া, ধনেপাতা ও ডিম সহ নানা পদের ভর্তা তৈরির আয়োজন। পরে দুপুরে কেন্দ্রীয় ফুটবল মাঠে সংগঠনটির…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে চলছে।। এরপরও হুশ হয়না।। সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি শিকার হচ্ছে সি এনজি এবং মোটরসাইকেল ।। বেপরোয়া গতিতেই মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে বেশি।। চৌদ্দগ্রাম প্রতিনিধি : আজ ২৩ শে অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কাজে বাড়ি থেকে ফেনী যাওয়ার পথে ফেনীর শর্শদীর আবুপুর নামক স্থানে সিএনজি সাইট দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আবুল হোসেন রনি নামে এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।। নিহত রনির কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাকগ্রাম রাজপাড়ার আমিন বাড়ির হেলাল হোসেন বাবুলের ছেলে।। নিহত আবুল হোসেন রনির পার্শ্ববর্তী বাড়ির কামরুল আলম …

Read More

জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে জামায়াতে ইসলামী’র যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. বোরহানুল ইসলাম, বাসাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আফজাল হোসেন, উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহীদুর রহমান সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর বাইতুলমাল সম্পাদক আব্দুল কারীম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জামায়াতে…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বৃদ্ধি-বলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে ইউনিসেফ বাংলাদেশ সহযোগিতায় ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ আয়োজনে গাইবান্ধা পুলিশ লাইন স্কুলে সামনে সচেতন তামূলক র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে মানববন্ধন করা হয়। মানববন্ধন বক্তব্য রাখেন,গাইবান্ধা পুলিশ লাইন স্কুল প্রধান শিক্ষক,সুকোমল মজুমদার , ইয়ুথনেট গ্লোবাল গাইবান্ধা জেলা শাখার সদস্যসাব্বির রহমান মুকুট, আব্দুল মুহিদ সরকার মিথান, মিফতাহুল বরকত ছায়হাম, সহ অন্যরা বক্তারা সরকার ও নীতি নির্ধারকদের প্রতি পাঁচটি মুল দাবি তুলে ধরেন সেগুলো হলো ,অবৈধভাবে ব্যাটারি গলানো ও সিসা…

Read More

কয়রাখুলনা প্রতিনিধি: ফরহাদ হোসাইন খুলনার কয়রায় দীর্ঘদিন ধরে লবণাক্ত পানির সমস্যায় জর্জরিত উপকূলীয় কয়রা উপজেলার মানুষ। এই সংকট সমাধানের জন্য বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কয়রা উপজেলা পানি কমিটি একটি মানববন্ধন আয়োজন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি জমা দেয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এইচ. এম. শাহাবুদ্দীন। সাধারণ সম্পাদক ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি এস. এম. মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, সাংবাদিক কামাল হোসেন, পানি কমিটির সহ-সভাপতি…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী সকল স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যের আয়োজনে ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় চৌমাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার সভাপতি গোলজার সরকার রাজিবের সভাপতিত্বে ও পলাশবাড়ী ব্লাড ডোনার সোসাইটির সহ-সভাপতি মুজাহিদ মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন প্রজন্ম তরুণ সংঘের সাধারণ সম্পাদক সামিউল সরকার। অন্যান্যদের মধ্যে বক্তাব্য রাখেন পলাশবাড়ী স্বেচ্ছা ব্লাড ফাইটার্স এর পরিচালক আব্দুস সালাম মাসুদ, পলাশবাড়ী দারিদ্র্য বিমোচনের ফাউন্ডেশনের সহ-সভাপতি আজহারুল ইসলাম খোকন, জান্নাত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তানভির ওয়ালিদ শাওন, পলাশবাড়ী ব্লাড ডোনার…

Read More

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন  ‘জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা পাল্টাও, সবুজ জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোল’—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর লালনশাহ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে এক জনসমাবেশ। বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ সকাল ১১টায় শুরু হওয়া এই সমাবেশের আয়োজন করে WE THE 99, Fight Inequality Alliance (FIA), বারসিক (উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান) এবং বরেন্দ্র ইয়ুথ ফোরাম। এটি গ্লোবাল রেড ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব জনসংখ্যার মাত্র ১% ধনী গোষ্ঠী বাকি ৯৯% মানুষের সম্পদ, জীবনযাত্রা ও প্রকৃতি নিয়ন্ত্রণ করছে। এই ১% মানুষের পরিবেশবিনাশী কার্যক্রমের ফলে জলবায়ু পরিবর্তন তীব্র হচ্ছে, স্থানীয় মানুষের সংস্কৃতি ও সম্পদ বিপর্যস্ত হচ্ছে। তাই জীবাশ্ম জ্বালানি…

Read More