- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
বাকৃবি প্রতিনিধি: তরুণ উদ্যোক্তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের (ইউআইএইচপি) ফাইনাল পিচ প্রেজেন্টেশন ডে। প্রায় তিন মাসব্যাপী মেন্টরশিপ ও প্রোটোটাইপ উন্নয়ন কার্যক্রম শেষে অংশগ্রহণকারী দলগুলো তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে। শুক্রবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) প্রকল্প পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার। উপস্থিত ছিলেন বাকৃবি ইনোভেশন হাবের সভাপতি ও ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, সদস্য অধ্যাপক ড. মো সহিদুজ্জামান ও অধ্যাপক ড. মো. রোস্তম আলী, ইউআইএইচপির ইউনিভার্সিটি ইনোভেশন হাব ম্যানেজার জাকেরা রহমানসহ বাকৃবির…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সৌদি আরবে এখন থেকে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে এবং যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় যাত্রীকে বোর্ডিং পাস দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ট্রাভেল এজেন্টরা। ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী যাত্রীদের জন্য নতুন এই নির্দেশনা দিয়েছে সৌদি এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর খালিজ টাইমস গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা সাইয়্যেদ মিরান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দাগামী ফ্লাইট ধরতে গেলে এমন পরিস্থিতির মুখোমুখি হন বলে জানান। ওমরাহ ভিসা থাকা সত্ত্বেও ফিরতি টিকিট না থাকায় তাকে চেক-ইন কাউন্টারে থামিয়ে দেওয়া হয়। মিরান বলেন, আমি ভেবেছিলাম মদিনায় কয়েক…
প্রতিকী ছবি সংগ্রহীত বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল পূর্বপাড়া গ্রামে মহিলা চৌকিদার আম্বিয়ার বাড়িতে দেহ ব্যবসার অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। বুধবার (২২ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রহমানের মেয়ে আম্বিয়া দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গতরাতে এলাকাবাসী সম্মিলিতভাবে অভিযান চালিয়ে আম্বিয়াসহ পাঁচজনকে আটক করে। আটককৃতরা হলেন— বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রামের মোঃ হারুনুর রশিদের মেয়ে মোছাঃ মিতু খাতুন, সুনামগঞ্জ জেলার ছাতক থানার মোঃ এলেমান মিয়ার ছেলে মোঃ সজিব হাসান রনি ও মৃত আসমত আলী ছেলে মোঃ শাকিল আহমেদ, নরসিংদী জেলার লাইফুরা উপজেলার মোঃ…
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন: রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) পাম্প ঘরগুলোতে বৈদ্যুতিক তার চুরির হিড়িক দেখা দিয়েছে। পাম্পে বিদ্যুৎ সংযোগ না থাকায় হঠাৎই থেমে যাচ্ছে পানি সরবরাহ, ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। রাজশাহী সিটি এলাকার ৩০টি ওয়ার্ডে মোট ১২৩টি পাম্প ঘর রয়েছে। এসব পাম্প থেকে ভূগর্ভস্থ পানি তুলে শহরবাসীর কাছে সরবরাহ করা হয়। সাম্প্রতিক সময়ে নিয়মিতভাবে এসব পাম্প ঘরে তার চুরির ঘটনা ঘটছে। ওয়াসা সূত্রে জানা যায়, আগে বছরে দু-একটি পাম্পঘর থেকে চুরি হলেও এখন প্রায় প্রতি সপ্তাহেই পাম্পঘর থেকে সাবমারসিবল তার ও টেন-আরএম তার কেটে নিয়ে যাচ্ছে চোরচক্র। সবশেষ সোমবার (২০ অক্টোবর) বিকেলে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু…
নেয়ামুল হক মিয়া,গৌরনদী (বরিশাল) সারা দেশব্যাপী শিশু কিশোরদের প্রতিভা অন্বেষন প্রতিযোগীতা নতুন কুঁড়ি-২০২৫ প্রতিযোগীতার চুরান্ত বাচাই পর্বে সেরা দশে এর মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে বরিশালের গৌরনদীর মেয়ে প্রিয়ন্তী পোদ্দার। এর আগে রবীন্দ্র সংগীত ও দেশাত্মবোধক গানে বরিশাল বিভাগীয় পর্যায়ে উর্ত্তিন হয়।পরবর্তীতে ঢাকায় চুরান্ত বাচাই পর্বে রবীন্দ্র সংগীত প্রতিযোগীতায় সারা দেশের মধ্যে সেরা দশে দ্বিতীয় স্থান লাভ করে। রবীন্দ্র সংগীত প্রতিযোগীতায় সারা দেশের ৫২ জন প্রতিযোগী অংশ গ্রহন করে। গত সোমবার বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগীতার পর গত বুধবার রাতে অনলাইনে কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করেন। আগামি সোমবার (২৭ অক্টোব্বর) বিটিভি’র স্টুডিওতে সেরা দশের মধ্যে চ্যাম্পিয়ান প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।…
ছবি সংগ্রহীত ইসলাম ডেক্স জীবনকে সুশৃঙ্খল করতে এবং আল্লাহর সান্নিধ্য পেতে নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যম। এটি এমন এক ইবাদত—যা আমাদের মনে আধ্যাত্মিক প্রশান্তি আনে, জীবনের প্রতিটি কাজে আনে বরকত। আজ শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৯ কার্তিক ১৪৩২ বাংলা, ২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- নামাজের সময়সূচি > ফজর- ৪:৪৬ মিনিট। > জোহর- ১১:৪৬ মিনিট। > আসর- ৩:৪৮ মিনিট। > মাগরিব- ৫:২৮ মিনিট। > ইশা- ৬:৪২ মিনিট। > আজ সূর্যাস্ত- ৫:২৫ মিনিট। > আজ সূর্যোদয়- ৬:০০ মিনিট। বিভাগীয় শহরের জন্য উল্লেখিত…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ধনবাড়ীতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বসত ঘরে। মঙ্গলবার ভোর রাত সময় আনুমানিক সাড়ে ৩টা মধ্যে কে বা কাহারা শত্রুতা বশত আমার থাকার ঘরে আগুন লাগিয়ে চলে যায় এমন কথাই বলছিলেন উপজেলার গোপালবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যদুনাথপুর এলাকায় মৃত্যু শমেসের এর স্ত্রী সুরভী (৪০)। তিনি জানান,আমি সহ আমার জা ফিরোজা, জামেলা, ছালেহা, ছাহেরা গভীর ঘুমে থাকায় আগুনে ঘরের বেড়া পুড়ে আমাদের কাপড়-চোপড় ও বিছানায় আগুন লেগে যাওয়ায় তাপে আমরা সজাগ হয়ে ঘরে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার এবং আজাহারি করতে থাকি। আমাদের ডাক চিৎকারে কিছু প্রতিবেশীগন এগিয়ে এসে ঘরের আগুন নেভানোতে সহযোগিতা করে এবং ফায়ার সার্ভিস…
ছবি সংগ্রহীত কয়রা (খুলনা) প্রতিনিধি : ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান ওই গ্রামের আব্দুস সামাদ সরদারের পুত্র। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ভোর আনুমানিক ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মাহবুব সরদারের ধানক্ষেতে বৈদ্যুতিক তার টানানো ছিল ধানক্ষেত পাহারার জন্য। ভোরে কাজের উদ্দেশ্যে ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আব্দুর রহমান অসাবধানতাবশত ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ফসল রক্ষায় অনেক কৃষক রাতে বন্যপ্রাণী তাড়াতে বৈদ্যুতিক সংযোগ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন,দেশে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন দলের ৩৫ শতাংশ, আর এককভাবে ছাত্রশিবিরের ৩১ শতাংশ কর্মী গুমের শিকার হয়েছেন। এখনও আমাদের ছয়জন কর্মী নিখোঁজ রয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত “সীরাত সেমিনার ২০২৫” ও সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। নবীজির আদর্শ অনুসরণ করে চরিত্র গঠন করতে হবে।…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আখিনুর মিয়ার নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার ১২টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে এমপি প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়া বলেন, “জনগণের কল্যাণ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায়…