Author: admin

অনলাইন ডেস্ক সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ ‘গ্র্যান্ড মুফতি’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশিষ্ট আলেম শায়খ সালেহ আল-ফাওযানকে। মুসলিম বিশ্বের দুই পবিত্র মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীর খাদেম বাদশাহ সালমান তাকে সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দিয়েছেন।  বুধবার (২২ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে এই রাজকীয় আদেশ জারি করা হয়। রাজকীয় আদেশে বলা হয়েছে, শেখ ফাওযানকে সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান এবং ইফতা ও গবেষণাবিষয়ক স্থায়ী কমিটির প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি সম্প্রতি প্রয়াত গ্র্যান্ড মুফতি শায়খ আবদুলআজিজ আল-শেখের স্থলাভিষিক্ত হলেন, যিনি গত ২৩ সেপ্টেম্বর মারা গেছেন। দীর্ঘদিন ধরে…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি ঘর পুড়ে ছাই হয়েছে। সকল কিছু হারিয়ে দুই পরিবারের নয় সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদের কান্নার আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ^র গ্রামের মধ্যমপাড়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাঙ্গিশ^র গ্রামের মধ্যমপাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে ফিরোজ ভুঁইয়ার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ফিরোজ ভুঁইয়া ও আফসার মিয়ার টিনসেড ঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা আলমারি, সুকেশ, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফ্রিজ, টিভিসহ সকল মালামাল ভস্মীভুত হয়েছে। এতে দুই পরিবারের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) টাঙ্গাইল জেলা শাখার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম, চেয়ারম্যান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও বাসকপ উপদেষ্টা এডভোকেট জাফর আহমেদ। বরেণ্য অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসকপ উপদেষ্টা কাজী জাকেরুল মওলা। এছাড়াও উপস্থিত…

Read More

দিশা আক্তার “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে নাওজোড় হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কালিয়াকৈর বাসটার্মিনাল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন পরিবহন শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এবং সঞ্চালনা করেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ জসিম উদ্দিন। আলোচনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি…

Read More

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে আবারও নৃশংস যৌন নৃশংসতার ঘটনা। একই ব্যক্তির বিকৃত লালসার শিকার হয়েছে দুই নীরপরাধ শিশু। মানবতা হারানো সেই লম্পট উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল মোল্লার ছেলে মোঃ মোকলেছ মোল্লা (৫৯)যিনি দীর্ঘদিন ধরে এলাকায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি তালতলী থানায় দুইটি পৃথক ধর্ষণ মামলা দায়ের করেছেন দুই শিশুর অভিভাবক। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত মোকলেছ মোল্লা টাকার ও খাবারের প্রলোভন দেখিয়ে শিশুদের নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। প্রথম ঘটনায়, ০৪ অক্টোবর ২০২৫ তারিখে দুপুরে একটি শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে বারান্দার খাটে শুইয়ে জোরপূর্বক…

Read More

দিশা আক্তার গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ও ওয়ামী (World Assembly of Muslim Youth – WAMY) এর অর্থায়নে মসজিদ সংলগ্ন অজুখানা নির্মাণ প্রকল্পের প্রথম পর্বের কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে সনমানিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্মিত মোট ৬টি অজুখানার উদ্বোধন করেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেনসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সালাউদ্দিন আইউবী জানান, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলায় মোট ৩৩টি অজুখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রথম পর্যায়ে…

Read More

প্রতিকী ছবি সংগ্রহীত পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের বোদা উপজেলায় এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করতে গিয়ে অভিযুক্ত ব্যক্তির করা মারধরের মামলায় গ্রেপ্তার হয়েছেন স্কুলছাত্রীর বাবা, ভাই ও চাচা। গতকাল সোমবার দিবাগতর রাত সাড়ে ১২টার পর বোদা থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখায়। পাশাপাশি তাঁদের দেওয়া ধর্ষণচেষ্টার মামলাটিও নথিভুক্ত করেছে পুলিশ। পাল্টাপাল্টি মামলা করার পরিবার দুটি প্রতিবেশী এবং তাঁদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে। ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠা ব্যক্তির নাম আশিকুজ্জামান মানিক (৪৫)। তিনি উপজেলার একটি ইউনিয়ন বিএনপির সদস্য। এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে আশিকুজ্জামানকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা…

Read More

আমি সোহাগ বাড়ৈ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একজন প্রাক্তন শিক্ষার্থী।আমার আইডি নাম্বার :২০১১৫০৭২।২০২৪ সালের জুলাই আন্দোলন মধ্যবর্তী হল ত্যাগ এবং হল সংস্কারের সময় জিনিসপত্র এলোমেলো হলে আমার অনার্স ২য় বর্ষ পরীক্ষা -২০২১ এর মার্কশীটটি হারিয়ে যায়।যা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।মার্কশীটটি পুনরায় তুলতে প্রাথমিক ধাপ হিসেবে দৈনিক জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করিলাম।

Read More

দুমকী প্রতিনিধি  পটুয়াখালীর দুমকিতে শহীদ জুলাই যোদ্ধার কন্যা কলেজছাত্রী লামিয়া ধর্ষণ মামলায় তিন কিশোর আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন বুধবার (২২ অক্টোবর) এ রায় ঘোষণা করেন। ‎ ‎আদালত ইমরান মুন্সী (১৭) কে ১০ বছর, এবং সাকিব মুন্সী (১৭) ও সিফাত মুন্সী (১৬)-কে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১০ বছর এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরও ৩ বছর করে মোট ১৩ বছরের কারাদণ্ড দেন। ‎ ‎তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইনের অধীনে বিচার হয়, সর্বোচ্চ শাস্তি না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে লামিয়ার পরিবার। তাদের দাবি, “এই রায় লামিয়ার আত্মা শান্তি পাবে না।…

Read More

পিরোজপুর প্রতিনিধি: মান সম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে ৯ম জাতীয় নিরাপদ সড়ক দিবস। আজ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ…

Read More