Author: admin

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কমল’ এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সংগঠনটির প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল মালেক আকাশ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম হোসেন। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের ওয়াসিম সাকিব, সাংবাদিকতা বিভাগের আতিকুর রহমান রিয়াদ ও আসাদুল ইসলাম রুহুল, প্রবর্তন ও ব্যবস্থাপনা বিভাগের মোঃ সোলেমান খান, বাংলা বিভাগের আব্দুল্লাহ মোহাম্মদ সাদ্জিদ ও মোফাজ্জল হোসেন, গণিত বিভাগের মেহেদী হাসান ফারহান, ব্যবস্থাপনা…

Read More

সুৃমন দেবনাথ শৌখিন মানুষ তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় বাড়ির ছাদে তৈরি করছে বাগান। সময়ের সঙ্গে এ বাগান এখন আর শৌখিনতার মধ্যে নেই। একটু সবুজের ছোঁয়া পেতে শহরবাসী এখন তাদের ছাদটি সাজাচ্ছেন বিভিন্ন গাছ দিয়ে। নিজের বাড়ির উঠোন কিংবা ছাদে ফল-ফলাদি চাষ করার ব্যাপারে অনেকেই এখন আগ্রহী হয়ে উঠছেন। এর প্রয়োজনীয়তা কম-বেশি সবাই মনে করছেন। কেননা পরিকল্পিত এবং শখের বশে ছাদকৃষি আয়োজনের মধ্য দিয়ে শুধু ফল-ফসলাদিরই চাহিদা মিটছে না বরং একজন উদ্যোক্তার সৃজনশীলতারও বিকাশ ঘটছে। এমন তাগিদ থেকেই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি এন্ড ইমাজিং ডিপার্টমেন্টের “ডাঃ সামস ই জাহান সোনিয়া”…

Read More

‎রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। ‎বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), গাইবান্ধা সার্কেলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। ‎পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধ। গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেছেন, “জামায়াত ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে, ইনশাআল্লাহ।” তিনি আরো বলেন,“দেশের অর্থনীতির চালিকাশক্তি হলো শ্রমিক সমাজ। তাদের শ্রম, ঘাম ও ত্যাগের বিনিময়ে জাতি এগিয়ে যাচ্ছে। অথচ তারা এখনো ন্যায্য মজুরি ও মর্যাদা থেকে বঞ্চিত। ক্ষমতায় গেলে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মপরিবেশ নিরাপদ করা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জামায়াত সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।” রোববার (২২ অক্টোবর ২০২৫) বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পার্টি(জাফর) এর প্রসিডিয়াম সদস্য কাজী নাহিদ গুনবতী বাজারে গণসংযোগ করছেন। বুধবার বিকালে উপজেলার গুণবতী বাজারে গণসংযোগকালে তিনি বলেন, বর্তমান অন্তরবতী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নিবাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষ এই নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। যদি নির্বাচন হয় তাহলে আমি কাজী জাতীয় পার্টি থেকে চৌদ্দগ্রাম থেকে নির্বাচন করবো। আপনারা জানেন, ২০১৪ সালে কাজী জাফর আহমদ একটি অবৈধ নির্বাচনে বিপরীতে দাঁড়িয়ে গণতন্ত্র উত্তরণের জন্য এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রাম করে গিয়েছিলেন। তিনি রাজপথে সৈনিক হিসেবে জাতীয় পার্টিকে জনগণের কাতারে দাঁড় করিয়েছেন। আমি সেই কাজী…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, পচে যাওয়া দই সংরক্ষণ এবং মিষ্টান্ন তৈরির বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার অভিযোগে টাঙ্গাইলের বিখ্যাত গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌরসভার পার্ক বাজার সংলগ্ন দোকানটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি বলেন, “দোকানে থাকা দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি। এছাড়া বেশ কিছু পচে যাওয়া দই সংরক্ষণ করা ছিল এবং মিষ্টান্ন তৈরির বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়া গেছে। এসব…

Read More

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি। ভোলার তজুমদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে বহুল আলোচিত জিরা চোর চক্রের দুই ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তার করেছে বাংলাদেশ নৌবাহিনী, কোষ্টগার্ড ও পুলিশে সমন্বয়ে যৌথ বাহিনী। ২২ অক্টোবর (বুধবার) ভোর রাতে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামে এ অভিযান চালান নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা। আইনশৃঙ্খলা সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিরোধের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিনা করেন তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান ও তজুমদ্দিন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ও তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এর নেতৃত্বে। গ্রেপ্তাররা হলেন ওই গ্রামের রিয়াজ (৩৬), রাসেল (২৫) তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান জানান আটককৃত আসামীদের নামে অপহরন মামলায় ওয়ারেন্ট রয়েছে । এছাড়াও তাদের নামে…

Read More

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, থানার প্রতিনিধি এসআই ডলি আক্তার, আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ, বিজিবি প্রতিনিধি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা সভাপতি জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা নিয়েই দায়িত্ব পালন করছে। তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি; বরং অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ আচরণ আশা করেছে। বর্তমান সরকার সে অনুযায়ী নিরপেক্ষভাবেই কাজ করছে। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এগোলে সেই সংশয় কাটবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনের সব কার্যক্রম এখন থেকে…

Read More

বিনোদন ডেস্ক  তৃতীয় বিয়ে করেছেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউলখ্যাত মাহফুজ আনাম জেমস। এক বছরেরও বেশি সময় আগে বিয়ে করলেও আজ বুধবার স্ত্রীর পরিচয় প্রকাশ্যে আনেন। এরইমধ্যে পুত্র সন্তানের বাবাও হয়েছেন তিনি। ব্যক্তি জীবনে এর আগে দুইবার বিয়ে করেছেন জেমস। তার প্রথম স্ত্রী অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বেনজীর সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয় জেমসের। প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসনজেমস জানিয়েছেন, তার তৃতীয় স্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিন।২০২৩ সালের জুনে…

Read More