Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  বড় রাজনৈতিক দলগুলো জেলা প্রশাসক-পুলিশ সুপারের মতো পদ ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ দাবি করেন। নাহিদ বলেন, আমরা জেনেছি বিভিন্ন দল প্রশাসনে ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছে। বড় দলগুলো এসপি-ডিসি পদ ভাগ-বাঁটোয়ারা করছে। এভাবে চলতে থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে। সরকার যাতে নিরপেক্ষভাবে চলে এবং উপদেষ্টা পরিষদের যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের সংশ্লিষ্টতা রয়েছে, তাদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছি। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ কমিশনের দরকার উল্লেখ করে নাহিদ ইসলাম সরকারের প্রতি…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে সক্রিয় হন। বর্তমানে তিনি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী। আগামী নির্বাচনে তিনি ইলিয়াস আলীর নির্বাচনি এলাকা থেকে নির্বাচনে আগ্রহী।

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এই আহ্বান জানান। সিইসি বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল, সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি। আমাদেরকে এই কালচারটা কাল্টিভেট করতে হবে। আমরা ‘রুল…

Read More

ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেস্ক প্রতিদিন ছয় থেকে সাত ঘণ্টা ঘুমের প্রয়োজন হলেও অনেকে এর চেয়ে কম বা বেশি ঘুমান। এতে মানুষের স্বাস্থের পাশাপাশি মানসিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। তবে কিছু মানুষ আছেন, যারা ইচ্ছা থাকলেও ঘুমাতে পারেন না। কারো কারো ঘুম এলেও মাঝে বারবার ভেঙে যায়। অনেকে আবার অকারণে রাত জেগে কাটে। এই অনিদ্রা শুধু অস্বস্তিই নয়, দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্যও ক্ষতির কারণ। তবে কী কারণে ঘুম আসে না এবং এর সমাধান কীভাবে করা যায়- জানিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান দিনা। ঘুম না আসার কারণ ডা. ফারজানা রহমান দিনা বলেন, নিদ্রাহীনতা যে কোনো কারণে বা কারণ…

Read More

ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তার সঙ্গে জুটি বাঁধছেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘বিদায়’-এর মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন এই দুই প্রজন্মের তারকা। প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, “আমাদের আগের সিনেমা ‘বরবাদ’-এর পরবর্তী প্রকল্পে সিয়ামকে নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল। আপাতত সেটি স্থগিত রেখে এখন বাপ্পারাজ ও দীঘিকে নিয়ে ‘বিদায়’ ছবির কাজ শুরু করেছি। এটি মানবিক ও সচেতনতামূলক একটি গল্প, যা পরিবার নিয়ে দেখার মতো।” গত শুক্রবার থেকে সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে ছবির শুটিং। সোমবার থেকে চলছে বাপ্পারাজের অংশের দৃশ্যধারণ। ছবিতে চেয়ারম্যানের চরিত্রে দেখা যাবে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে গুম-খুনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই নির্দেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে, বুধবার সকাল ৭টার পর এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। যেসব সেনা কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল…

Read More

ছবি সংগ্রহীত আন্তর্জাতিক ডেস্ক সমুদ্রপথে চলতি বছরের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইতালিতে পাড়ি জমানো অভিবাসীদের শীর্ষে আছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৫৫২ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন। দেশভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর ইতালিতে সমুদ্রপথে আগতদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যায় শীর্ষে অবস্থান করছে। অন্য যেকোনো দেশের তুলনায় অনেক এগিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে আগতরা। ২০২৪ সালের একই সময়ের তুলনায় এ বছর বাংলাদেশিদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর এ সময়ে ইতালিতে পৌঁছেছিলেন প্রায় আট হাজারের কিছু বেশি…

Read More

স্পোর্টস ডেস্ক গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের সঙ্গে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল বার্সেলোনা। প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির পর তারা আরও আগ্রাসী। কাতালানদের জার্সিতে প্রথম কোনো স্প্যানিশ ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন তরুণ ফরোয়ার্ড ফারমিন লোপেজ। যাতে ভর করে হ্যান্সি ফ্লিকের দল অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতকাল (মঙ্গলবার) রাতটা ছিল জমজমাট। সূচি যেমন ব্যস্ততায় ঠাসা ছিল, তেমনি বড় বড় ব্যবধানে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতেও দেখা গেছে। নিজেদের মাঠে অলিম্পিয়াকোসের সঙ্গে বার্সেলোনার লড়াইটা ছিল অনেকটাই একপেশে। অধিকাংশ সময় ফারমিন-রাশফোর্ড-পেদ্রিরা তাদের রক্ষণে জমাটবদ্ধ হয়ে ছিলেন। লোপেজের হ্যাটট্রিক ছাড়াও মার্কাস রাশফোর্ড জোড়া এবং লামিনে ইয়ামাল এক গোল করে নাম তুলেছেন…

Read More

ছবি সংগ্রহীত ইসলাম ডেক্স জীবনকে সুশৃঙ্খল করতে এবং আল্লাহর সান্নিধ্য পেতে নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যম। এটি এমন এক ইবাদত—যা আমাদের মনে আধ্যাত্মিক প্রশান্তি আনে, জীবনের প্রতিটি কাজে আনে বরকত। প্রতিদিন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। তাই জেনে নেওয়া যাক আজ কোন ওয়াক্তের নামাজ কখন আদায় করতে হবে। আজ মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহরের সময় শুরু – ১১টা ৪৭ মিনিট। আসরের সময় শুরু – ৩টা ৫০ মিনিট। মাগরিব – ৫টা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  রাজধানীর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় সেনা কর্মকর্তাদের হাজির করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৬টার দিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা গেছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৭টায় কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি হবে। তিন মামলায় শেখ হাসিনাসহ আসামি রয়েছেন ৩৪ জন। এর মধ্যে একটিতে ১৭, আরেকটিতে ১৩ ও একটিতে চারজনকে আসামি করা হয়। আর দুটিতে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। তবে ২৫ সেনা কর্মকর্তার ১৫ জনই হেফাজতে…

Read More