- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রী সংস্থা নারী শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী মেহেদি উৎসবের আয়োজন করেছে। এরই মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এসেছে সংগঠনটি। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুই দিনব্যাপী উৎসবটির আয়োজন করে সংগঠনটি। যা চলবে দুই আগামীকাল পর্যন্ত। দুই দিনব্যাপী মেহেদি উৎসবে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এই উৎসবের মাধ্যমে সংগঠনটির সদস্যরা নতুন সদস্য আহ্বান করছেন এবং নারী শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিন আক্তার বলেন, ছাত্রী সংস্থার এমন আয়োজন দেখে সত্যিই ভালো লাগছে। বান্ধবীদের নিয়ে মেহেদি দিতে চলে এসেছি। এখানের আপুরা…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন। মঙ্গলবার (২১ অক্টোবর ) সকাল থেকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সহ বেশকিছু কর্মসূচি নিয়ে উপজেলার কয়েকটি বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা ভূমি অফিস ও বনপাড়া পৌরসভা সহ গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পরে নির্ধারিত সময় দুপুর একটায় উপজেলা মিলনায়তনে শিক্ষকদের সাথে মত বিনিময় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, বেশিরভাগ বিদ্যালয়…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্তের পর বুধবার থেকে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার (২১ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী শহীদ মিনারে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমাদের বড় দাবি পূরণ হয়েছে। এটা আমাদের বড় বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি। আমাদের আন্দোলন প্রত্যাহার করছি। আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফিরছি। দেলাওয়ার হোসাইন আজিজী বলেছেন, গত ৮ দিন ধরে শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি, যা ছিল আমাদের একটি ন্যায্য দাবি। তিনি জানান, বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য করতে হলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে এই মুহূর্ত থেকেই কেয়ারটেকার সরকারের (তত্ত্বাবধায়ক সরকারের) ভূমিকায় যেতে হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এই দাবি জানান। বিএনপির মহাসচিবের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকারের আদলে রূপ…
আবির হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের পটুয়াখালী-২ আসন বাউফলের সাবেক ৮ বার এমপি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, তার স্ত্রী দেলোয়ারা সুলতানা ফিরোজ ও বড় ছেলে রায়হান শাকিবের বি’রু’দ্ধে দু’র্নী’তি দ’মন কমিশন (দুদক) কর্তৃক পৃথক তিনটি মাম’লা দায়ের করেছেন। পটুয়াখালী দু’র্নী’তি দ’মন কমিশন (দুদক) এর উপ-পরিচালক তানভীর আহমদ বাদী হয়ে মঙ্গলবার (২১ অক্টোবর-২৫) এ মাম’লা দায়ের করেন। (মাম’লা নং যথাক্রমে মাম’লা নং-৬, তারিখ-২১/১০/২৫ খ্রি., মাম’লা নং-৭, তারিখ-২১/১০/২৫ খ্রি. ও মাম’লা নং-৫, তারিখ-২১/১০/২৫ খ্রি.)। মাম’লার এজাহারে উল্লেখ করা হয়, আ’সামি আসম ফিরোজ, সাবেক চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ; পিতা: মো. ইদ্রিস মিয়া, মাতা: আসাফুননেছা, জাতীয় পরিচয়পত্র নম্বর: ২৮৪১৯৮৮৯৬৩, জন্ম…
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা বিএনপি’র সাবেক সদস্য ও মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান জাকির মঠবাড়িয়ার রাজনৈতিক পরিসরে শক্তিশালী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি দলের কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে পাশে রেখেছেন। স্থানীয় নেতা কর্মীরা জানান, ২০২৩ সালে আওয়ামী লীগের দায়েরকৃত একটি মামলার আসামী হলেও, জনকল্যাণমূলক ও রাজনৈতিক কার্যক্রমে তার পদচারণা থেমে যায়নি। তিনি মঠবাড়িয়া থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলের কেন্দ্রীয় নির্দেশনায় শত শত নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করেছেন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, জাকির গাজী মঠবাড়িয়ায় ১০,০০০ বনজ ও ফলজ গাছের চারা রোপণ, খেটে খাওয়া গাড়ি চালকদের জন্য…
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের হত্যার পরিকল্পনা করেন ছাত্রী বর্ষা ও মাহীর রহমান। হত্যার দিনে মাহীরের সঙ্গে তার আরও দুই বন্ধু ছিল। হত্যার জন্য তারা নতুন দুটি সুইচ গিয়ার কেনে। মাহীরকে হত্যার জন্য বলে বর্ষা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, এটা বর্ষা ও মাহীরের পরিকল্পিত হত্যা। বর্ষার সঙ্গে মাহীরের ৯ বছরের সম্পর্ক ছিল। কিন্তু মাঝে আবার বর্ষা জোবায়েদের ওপর দুর্বল হয়ে পড়ে। এ সময় বর্ষা মাহীরকে না করে দেয়। এবং সে জোবায়েদেকে পছন্দ করে বলে জানায়। কিন্তু কিছুদিন পরই তার বয়ফ্রেন্ড মাহীরকে জানায় যে, জোবায়েদকে আর…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি । আগুনের সূত্রপাতের বিষয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, বিষয়টি আমরা নিশ্চিত নই। প্রাথমিকভাবে এমনটিই ধারণা করা হচ্ছে। অনেক সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। তাদের তদন্ত শেষে আগুনের প্রকৃত ও সুনিশ্চিত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, আগুনের সময় ১৫টি ফ্লাইট ভিন্ন ভিন্ন রুটে পাঠানো হয়েছে। আর এ সময় বিমান চলাচল বন্ধ থাকায়…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এখন একটি বৈশ্বিক সমস্যা। নির্বাচনে আমরা এআইয়ের অপব্যবহার রোধ করতে চাই। এ কারণে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠন করব। তার আগে আপনাদের (বিশেষজ্ঞ) মতামত প্রয়োজন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন বলেন, নির্বাচনের সময় অনেক কিছু রাতে ঘটে যেতে পারে। বিশেষ করে রাতের বেলায় এআই অপব্যবহার বেশি হতে পারে। এজন্য আমাদের দিন-রাত রাউন্ড দ্য ক্লক কাজ করতে হবে। তিনি আরও বলেন, কী ধরনের…
কেরানীগঞ্জ প্রতিনিধি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যুবদলের স্থাপন করা একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির চলন্ত যাত্রীবাহী বাসের সামনে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রী ও পথচারীরা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ভাঙা তোরণের কাঠ-বাঁশ সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। সরেজমিনে দেখা যায়, চার লেন সড়কের মাঝের বিভাজক এবং বিপরীত পাশে বাঁশ ও কাঠ দিয়ে তোরণটি নির্মাণ করা হয়েছিল। পচা বাঁশ ও দুর্বল কাঠের ফ্রেম সড়কের ওপর ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে। বিআরটিসির বাসযাত্রী সুমাইয়া আক্তার বলেন,…