Author: admin

পঞ্চগড় প্রতিনিধি: দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন বাড়ছে পর্যটক ও ভ্রমণপিপাসুদের পদচারণা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সীমান্ত উপজেলা এখন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। সমতলের চা বাগান, বাংলাবান্ধা জিরোপয়েন্ট এবং নির্মল আকাশে ভেসে থাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে প্রতি দিনই ভিড় জমাচ্ছেন দেশজুড়ে আসা পর্যটকরা। তবে দীর্ঘদিন ধরেই তেঁতুলিয়া ভ্রমণে আসা পর্যটকদের বড় একটি সমস্যা ছিল রাত্রিযাপন ও আবাসন সংকট। পর্যাপ্ত হোটেল-রিসোর্ট না থাকা, অনলাইনে তথ্য না পাওয়া এবং স্থানীয় যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেকেই ভোগান্তিতে পড়তেন। কিন্তু এবার এই দুশ্চিন্তা কাটাতে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন নিয়েছে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ। পর্যটকরা এখন থেকে ঘরে বসেই অনলাইনে পছন্দের হোটেল…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, নির্বাচন মানেই গণতন্ত্র নয়, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানি। এই যে গাড়িতে চাকা আছে, ইঞ্জিন আছে, সব আছে কিন্তু জ্বালানী না হলে কি গাড়ি চলবে? তেল ছাড়া গাড়ি চলবে না। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানী শক্তি, এটা ছাড়া গণতন্ত্র এগিয়ে যাবেনা।; আমরা ফ্যাসিস্ট এর পতন ঘটিয়েছি। কিন্তু প্রকৃত যে গণতন্ত্র, অবাধ সুষ্ঠু নির্বাচন, মানুষের ভোটের অধিকার, নাগরিক অধিকার, কথা বলার অধিকার, বেঁচে থাকার অধিকার, নির্ভয়ে নিঃসংকোচে পরিবারের সাথে বেঁচে থাকার হাসিনা কেড়ে নিয়েছে। এখন সেগুলো ফিরিয়ে দেয়ার পালা। জনগণ যাকে নির্বাচিত করবে তার দায়িত্ব হচ্ছে সমাজকে, দেশকে…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পলাশবাড়ী উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নের উদ্যোগে ২০ অক্টোবর সোমবার দুপুরে আকবর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী বৈঠকটি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে।২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩১ গাইবান্ধা -৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাইবান্ধা জেলা সভাপতি এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সমতলের সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু স্মরণে অবলম্বন মিলনায়তনে জনউদ্যোগ, গাইবান্ধার আয়োজনে এক শোকসভা সোমবার সকালে (২০ আক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয়। শুরুতেই প্রয়াত প্রিসিলা মুরমুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। করে। প্রয়াত প্রিসিলা মুরমুর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জনউদ্যোগ গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জনউদ্যেগ জাতীয় কমিটির সদস্য ফেরদৌস আহমেদ জুয়েল, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, গাইবান্ধার সদর আহবায়ক গোলাম রব্বানী মুসা, সংবাদ কর্মী কায়সার রহমান রোমেল, নারী…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। তোমরা নতুন ছাত্রদের দল। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। সোমবার বিকাল ৩টায় সাতক্ষীরার তালায় ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। নতুন বাংলাদেশের যে ঢেউ শুরু হয়েছে, তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জামায়াত গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। গোলাম পরওয়ার বলেন, কোনো উসকানিতে উত্তেজিত হওয়া যাবে না। তালা-কলারোয়ার মানুষ শান্ত থাকুন। একটি পক্ষ আমাদের গণজোয়ার ঠেকাতে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  আলোচিত সেই বাংলাদেশি পর্নো-তারকা যুগলকে অবশেষে বান্দরবান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নো কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত ওয়েবটি বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। সিআইডির একটি টিম বান্দরবান থেকে তাদের গ্রেফতার করেছে। তাদের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।  জানা গেছে, ওই পর্নো-তারকা যুগল বাংলাদেশে বসেই…

Read More

 ভোলা প্রতিনিধি  ভোলা, ১৯ অক্টোবর ২০২৫:যুব উন্নয়ন অধিদপ্তর ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের যৌথ উদ্যোগে “শিক্ষিত বেকার যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় ভোলা জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মাসুদ আলম এবং প্রকল্প পরিচালক জনাব মানিকহার রহমান।সভাপতিত্ব করেন ভোলা জেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ রফিক উদ্দিন ভূঁইয়া। সভায় বক্তারা বলেন, সরকারের এই যুগোপযোগী উদ্যোগ দেশের তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করছে এবং ডিজিটাল অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়ির দীঘিনালা সদর জোনের উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থী, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার মাঝে আর্থিক অনুদানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় দীঘিনালা জোন সদরস্থ ৪ ইস্ট বেঙ্গল (দি বেবী টাইগারস) এর হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান ও সামগ্রী বিতরণ করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক। অনুষ্ঠানে অস্বচ্ছল নারীদের মাঝে ২টি সেলাই মেশিন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২টি পানির ট্যাংক, একটি মাদ্রাসায় ফ্যান, ১৭ বান্ডিল ঢেউটিন এবং বেশ কয়েকটি পরিবার ও শিক্ষার্থীর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক বলেন, “সেনাবাহিনী শুধু দেশের সুরক্ষা নয়,…

Read More

স্টাফ রিপোর্টার,গৌরনদী (বরিশাল) সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর মিয়ারচর অংশে অবাধে ইলিশ শিকার করছেন এক শ্রেণির অসাধু জেলে। শিকার করা মাছ নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে গোপনে বিক্রিও করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ প্রতিদিনই অভিযান চালাচ্ছে, তবু কার্যত থামছে না মাছ শিকার। এমনকি, অভিযানিক দলের ওপর হামলার ঘটনাও ঘটছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মিয়ারচর এলাকার নদীতীরবর্তী কয়েকজন বাসিন্দা জানান, নিষেধাজ্ঞার প্রথম দুই দিন নদীতে জাল ফেলেনি কেউ। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এরপর থেকে দিনে কম, কিন্তু রাতে জেলেরা দল বেঁধে নদীতে নামছে। তারা আরও জানান, অভিযানের ট্রলার…

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরায় মাদক কেনাবেচার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সদরের মঠবাড়ির ইমনের দোকানের সামনে তাকে কুপিয়ে আহত করা হয়। শহিদুল মঠবাড়ী গ্রামের জাকির বিশ্বাসের ছেলে। আহত শহিদুলকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঠবাড়ীর বাসিন্দা জাকির হোসেন বলেন, ১৮ অক্টোবর (শনিবার) রাতে মঠবাড়ীতে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। শনিবার রাতে স্থানীয়রা বিরোধ মীমাংসায় সালিশ বৈঠকে দুই পক্ষকে ডাকেন। তখন বৈঠকে সামাজিক মাতবর কাজী শরিফুল দুজনকেই সাবধান করেন এবং বেচাকেনা বন্ধ…

Read More