- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (১৯ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে এ ফল প্রকাশ করা হয়। এতে ১ হাজার ২১৯ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পিএসসি সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর পর্যন্ত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধু ঢাকা মহানগরে এ পরীক্ষার কেন্দ্র ছিল। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ প্রার্থী। তবে অংশ নেন ৫৬ শতাংশ প্রার্থী। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। যুক্তিসঙ্গত কারণে প্রয়োজন মনে…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১ টার দিকে উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের মানিককাঠী গ্রামের ভাসানী হাওলাদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম ধামুরা গ্রামের মৃত সীতানাথ হালদারের ছেলে গাছ কাটা শ্রমিক সুকদেব হালদার(৪৫) পাশের বাড়ীর গাছের ব্যবসায়ী নুরুল ইসলাম হাওলাদারের গাছ কাটতে মানিককাঠিতে যায়। সেখানে গাছের ডাল কাটতে ছিলো তার সহযোগী আরেক শ্রমিক। এদিকে গাছের নিচে দাড়িয়ে থাকা শ্রমিক সুকদেব এর উপর কাটা ডাল মাথায় পরে গুরুতর আহত হন। আহতকে মুমূর্ষু অবস্থায় গাছ ব্যবসায়ী নুরুল ইসলাম হাওলাদার উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।…
ছবি সংগ্রহীত দুমকী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে একসাথে দুই প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে চাকরি করার অভিযোগ প্রমানিত হওয়ায় আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজের তিন শিক্ষককে কারণ দর্শানো চিঠি দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ( মাউশি)ঢাকা। অভিযুক্ত শিক্ষকরা হলেন জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. সিদ্দিকুর রহমান (ইনডেক্স- ৩০৭৯৭১২) , বাংলা বিষয়ের প্রভাষক শাহিনা আক্তার ( ইনডেক্স-৩০৭৯৭১৬) ও ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মো. মোশারেফ হোসেন ( ইনডেক্স – ৩০৮৬৮৪৪)। এ বছরের ২৬ ফেব্রুয়ারী দৈনিক শিক্ষা ডটকম অনলাইন পোর্টালে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে ১৯ মার্চ মাউশির সহকারী পরিচালক মো.মাঈন উদ্দিনের সই করা চিঠিতে উক্ত তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য মাউশি বরিশালের আঞ্চলিক পরিচালককে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া সাদাত বাজারে স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব কর্মকারের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে করটিয়া দুর্গা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে একটি প্রাইভেটকারে করে আসা মুখোশধারী একদল সন্ত্রাসী বিপ্লব কর্মকারকে দোকান থেকে বাড়ি ফেরার পথে আটকে ফেলে। মুহূর্তের মধ্যে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তার সঙ্গে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীরা পালানোর আগে আতঙ্ক সৃষ্টি করতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে,…
মাগুরা প্রতিনিধি মাগুরায় বিচারিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালত ভবন সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মতিন এর সভাপতিত্বে এ কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে গৌর সুন্দর বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আরিফা আক্তার, এডিএম শাশ্বতী শীল, পিবিআই এসপি গাজী রবিউল ইসলাম এবং জেলার আইন-শৃংখলা বাহিনীসহ বিচারিক কর্মকান্ডের সাথে সর্ম্পৃক্ত সরকারি কর্মকতাগণ। এ কনফারেন্সে পুলিশ ও ম্যাজিস্ট্রিসীর মধ্যে সমম্বয় ও সহযোগীতা, মামলা দ্রæত নিস্পত্তি, বিচারকদের সার্বিক নিরাপত্তা,…
বরিশাল প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জাধীন সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৮ কর্মকর্তাকে সার্কেল অ্যাডজুটেন্ট পদে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। রবিবার (১৯ অক্টোবর) সকালে বরিশাল রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি এই র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে গত ১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গ্রেড-১৫ (উপজেলা প্রশিক্ষক) পদ থেকে গ্রেড-১০ (সার্কেল অ্যাডজুটেন্ট) পদে পদোন্নতি দেওয়া হয় কর্মকর্তাদের। রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বলেন, “পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি একটি উচ্চতর দায়িত্বের স্বীকৃতি। দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) মোঃ আসাদুল ইসলাম (আজাদ) এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮অক্টোবর) বিকেলে মধুপুর পৌরসভার বয়েল মোড় ৫নং ওয়ার্ডের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সালহা উদ্দিন আরজু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) মোঃ আসাদুল ইসলাম আজাদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপি মৎস্য বিষয়ক…
ইবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, আবু দাউদ, আহসান হাবীব, সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা। মিছিলে সংগঠনটির নেতাকর্মীরা ‘আমার ভাই মরলো…
রাজশাহী প্রতিনিধি গ্রাম আদালত হচ্ছে গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সহজ ও কার্যকর মাধ্যম— উল্লেখ করে স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম বলেছেন, সরকার চাইছে গ্রামের মানুষ যেন ছোটখাটো বিরোধ নিয়ে প্রথাগত আদালতে ঘুরাঘুরি না করে, নিজ এলাকায় দ্রুত ও সাশ্রয়ী উপায়ে ন্যায়বিচার পায়। রোববার (১৯ অক্টোবর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা মো. জাকিউল ইসলাম বলেন, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যাপ্ত ধারণা নেই। তাই জনগণকে সচেতন করা এবং ন্যায়বিচারের পথ সহজ করাই এখন আমাদের…
উজিপুর বরিশাল প্রতিবেদক, বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে একটি ব্রিজে ফাটল দেখা দিয়েছে। এতে মহাসড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল ঝুকিপূর্ন হয়ে উঠেছে। দুর্ঘটনা এড়াতে সড়ক বিভাগ ব্রিজের নিচে বালুর বস্তা দিয়ে মেরামত কাজ শুরু করেছে। উজিরপুর উপজেলার বামরাইল বাসষ্ট্যান্ডের ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েকদিন পূর্বে মহাসড়কের বামরাইল বাসষ্ট্যান্ডের ব্রিজের নিচের দক্ষিণ অংশে ফাটল দেখা দেয়। তখন বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। তারা গত দুইদিন ধরে ব্রিজের নিচে ফাটল অংশে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মানের কাজ শুরু করেন। স্থানীয়রা আরও জানিয়েছেন, ব্রিজটি বহু বছরের পুরানো। ব্রিজের দুই পাশেই গতিরোধক রয়েছে। যে কারনে যানবাহন চলাচলের সময় ব্রিজের উপর বেশি চাঁপ…