- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর আইন, ২০২৩-এর অথেনটিক ইংলিশ টেক্সেট সরকারি গেজেটে প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এসআরও নম্বর ৪০৪-ল’/২০২৫ এর মাধ্যমে প্রকাশিত এ গেজেটের মধ্য দিয়ে ইংরেজি সংস্করণটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। এনবিআর জানায়, বাংলা ভাষায় প্রণীত আয়কর আইন, ২০২৩ কার্যকর হওয়ার পর থেকেই বিদেশি বিনিয়োগকারীরা এর সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন। কারণ আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ বাতিলের পর নতুন আইনের কেবল বাংলা সংস্করণ কার্যকর ছিল, ফলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আইনের ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অফিসিয়াল ইংরেজি সংস্করণ প্রকাশের ফলে এখন দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা আয়কর আইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন বলে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন আর রাস্তায় নয়, সমস্ত কর্মকান্ড সংসদকেন্দ্রিক করতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে ১৫ বছরে যে গার্বেজ তৈরি করে গেছে, যে জঞ্জাল সৃষ্টি করে গেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে। সেগুলোকে এক বছরের মধ্যে সব ঠিক করে ফেলা এটা কারও পক্ষেই সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে একটা আবাধ সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সেই দিকে আমাদের নজর দিতে হবে। সমস্ত কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে।’ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শ্রমিক সংগঠনের এক সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি…
নিজস্ব প্রতিবেদক নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাংবাদিক জসিম উদ্দিনকে একটি রহস্যজনক “ভুতুড়ে” মামলায় গ্রেপ্তারের পর বরিশাল কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে নোয়াখালী কারা কর্তৃপক্ষ তাকে বরিশালে স্থানান্তর করে। এর আগে গত বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সেনবাগ থানা পুলিশ সোনাইমুড়ী শহরের ভাড়াবাসা থেকে সাংবাদিক জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। তিনি দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি এবং উপজেলার নদনা ইউনিয়নের কালুয়াই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। গ্রেপ্তারের কারণ জানতে চাইলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী বলেন, “২০১৯ সালের একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।” তবে ওই পরোয়ানায় সাংবাদিক জসিম উদ্দিনের পিতার নাম ‘অজ্ঞাত’ দেখানো হয়েছে এবং…
মোঃ সজিব সরদার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে আগমন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ফুল দিয়ে চেয়ারম্যান ও তাঁর সহধর্মিণী প্রফেসর ড. বাবুনা ফায়েজকে আন্তরিকভাবে বরণ করে নেন। এসময় ইউজিসির অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয়) ড. মহিবুল আহসান উপস্থিত ছিলেন। পরবর্তীতে চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের চলমান ‘অধিকতর উন্নয়ন প্রকল্প-২’ এর কাজ পরিদর্শন করেন এবং তার প্রশংসা করেন। বিকেল সাড়ে ৩টায় তিনি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অত্যাধুনিক জিমনেসিয়াম ভবনের উদ্বোধন করেন। এতে শিক্ষার্থীদের টেবিল টেনিস, লন টেনিস, দাবাসহ শরীরচর্চার সবধরনের সুযোগ-সুবিধা থাকবে বলে…
ইবি প্রতিনিধি : মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে সংগঠনটির নেতা-কর্মীরা, ‘ডাকসুতে শিবির, জাকসুতে শিবির, রাকসু তে শিবির, চাকসুতে শিবির’, ‘আমরা কারা শিবির, তোমরা কারা শিবির’, ‘মেধাবীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আপোশ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনিদের খোঁজ নাই’, ‘ইকসু নিয়ে তাল বাহানা, চলবে না চলবে না’ সহ নানা স্লোগান দেয়। তাদের অন্য দাবিগুলো হলো,…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন বীল অঞ্চল থেকে এক শ্রেণীর অসাদু চোরা শিকারি প্রতিনিয়ত অতিথি পাখি শিকার করে প্রকাশ্যে বিক্রি করে আসছে। স্থানীয়রা জানান উপজেলার মশাং,হারতা,জল্লা,সাতলা ইউনিয়নের বিভিন্ন বাজারে ভোর থেকে অতিথি পাখি হাট বসে। এ বিষয়টি স্থানীয়রা উজিরপুর বন বিভাগকে অবগত করলে ১৮ অক্টোবর সকালে মশাং বাজারে অভিযান চালিয়ে বিলুপ্ত প্রায় দেশী প্রজাতির পাখি সহ ২০টি অতিথি পাখি আটক করে। উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান তিনি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাখি সহ বিক্রেতাকে হাতে নাতে আটক করেন। এ সময় উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে বন প্রহরী বদিউজ্জামান হাওলাদার বাদল…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা গ্রামের ঠিকাদার কামরুজ্জামান খোকন ও মাহমুদা জামান দম্পত্তির যমজ দুই মেয়ে রুবাবা জামান ও রুবাইয়া জামান।এক সঙ্গে জন্ম ও একই সঙ্গে বেড়ে উঠা।প্রাথমিকের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও পড়েছেন একই সঙ্গে।মাধ্যমিকের পর চলতি বছরের উচ্চ মাধ্যমিকেও যমজ দুই বোন পেয়েছে জিপিএ-৫।পরিবার ও কলেজ সূত্রমতে,২০১৮ সালে মির্জাপুর উপজেলার গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুই বোন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছিল।এরপর দুই বোন ২০২৩ সালে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সব বিষয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন।চলতি বছর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায়…
পানছড়ি উপজেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তে অবৈধভাবে পাচারকালে দেশীয় কীটনাশক ও সাবান আটক করে ৩ বিজিবি। ১৮ অক্টোবর ২০২৫ , শনিবার দুপুরে গিলাতলী বিজিবি বিওপি-র নিয়মিত টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার সংলগ্ন এলাকায় ভারতে পাচারের জন্য লুকিয়ে রাখা কীটনাশক , বিস্কিট ও সাবান হাবিলদার শ্রী বিধান এর নেতৃত্বে আটক করা হয়। উদ্ধারকৃত বাংলাদেশী কীটনাশক সিস্টেম প্লাস ১৬০ লিটার, পারলি জি বিস্কুট ৬০ প্যাকেট, নিমা সাবান ৬৩ টি। বিজিবি সুত্র জানায় , সীমান্ত রক্ষায় ও অবৈধ চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র নিয়মিত টহল চলমান অব্যাহত আছে। পার্বত্য এলাকায় সীমান্ত রক্ষায় ,সম্প্রীতি ও উন্নয়নে নিরলস ভাবে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে পৃথক অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব ১৪। গ্রেফতারদের মধ্যে একজন বিএনপি নেতা রয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলেন, সখীপুরের প্রতিমাবংকী গ্রামের আজাহার আলীর ছেলে ফজলু মিয়া (৪০) ও কালিহাতীর তেজপুর রতনগঞ্জ গ্রামের সোলায়মান ভূইয়ার ছেলে মেহেদী হাসান মিলন (৩০)। শুক্রবার রাতে নিজ কার্যালয়ে র্যাব ১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, ১৪ অক্টোবর সকালে এক শিশুকে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে অভিযুক্ত তার কথিত মামা ফজলু মিয়া গজারি বনের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি প্রকাশ পায়।…
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত লড়াই শেষে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে টিম ১০২। টুর্নামেন্টে মোট চারটি দল— Duck Masters, Lords XI, Fire Blazers, এবং Team 102—অংশ নেয়। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় মুখোমুখি হয় Fire Blazers ও Team 102। প্রথমে ব্যাট করে Fire Blazers নির্ধারিত ১০ ওভারে সংগ্রহ করে ৫৪ রান। জবাবে Team 102 অসাধারণ দলীয় পারফরম্যান্সে মাত্র এক উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ৯.২ ওভারে । দলের ব্যাটসম্যান ইমরান অপরাজিত ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এবং নির্বাচিত হন ম্যান অব…