- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
বগুড়া ও গাবতলী প্রতিনিধি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, মানব সভ্যতার এক ক্রান্তিলগ্নে আমরা আজ পৌঁছে গেছি। আর্তমানবতার সেবায় আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে কাজ করতে পারি। এ ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যের আত্মত্যাগ ও মানুষের জন্য পথচলা ইতিহাস হয়ে থাকবে। তিনি আরও বলেন, স্বল্প সামর্থ্যে বহু মানুষকে আকাশচুম্বী সফলতা দিয়েছে এ ফাউন্ডেশন, যা আগামীতে দৃষ্টান্ত স্থাপন করবে। আগামীতে হয়তো আন্তর্জাতিক অঙ্গনেও মানবাধিকার উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে এ জিয়াউর রহমান ফাউন্ডেশন। শনিবার (১৮ অক্টোবর) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প শেষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে…
লিমন হায়দারঃ যান্ত্রিক ত্রুটির কারণে পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।ফলে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্তমানে মাত্র ৫০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে,যা সম্পূর্ণভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান,১৭ই অক্টোবর (শুক্রবার)থেকে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে।স্টিম সেন্সরের ৪টি টারবাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ওই ইউনিটটি বন্ধ হয়ে গেছে।তিনি বলেন, “ত্রুটিটি কাটিয়ে উঠতে ৫ থেকে ৭ দিন সময় লাগবে বলে আমরা আশা করছি।” বর্তমানে কেন্দ্রের ১নম্বর ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।অথচ ইউনিটটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট।এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ৫২৫ মেগাওয়াট…
লিমন হায়দারঃ দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহানায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম ও এক দোয়ার আয়োজন করা হয়। ১৮ই অক্টোবর(শনিবার)শহরের হাজির মোড়স্থ মা আমেনা বালিকা কওমী মাদ্রাসায় এই উপলক্ষে বাদ জোহর মাদ্রাসাটির শিক্ষার্থীরা পবিত্র কুরআন খতম সম্পন্ন করেন। বাদ আসর অত্র প্রতিষ্ঠানে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এক দোয়ার আয়োজন করা হয়।দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মুফতি তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার,ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি কবির সরকার,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদ,সাংগঠনিক…
স্পোর্টস ডেস্ক ইন্টার মায়ামির আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি আবারও ফুটবল বিশ্বকে দেখালেন তার অনবদ্য ছোঁয়া। দুর্দান্ত ফর্মে থেকে ২০২৫ মৌসুমে এমএলএস গোল্ডেন বুট জিতেছেন এই কিংবদন্তি ফুটবলার। মৌসুমে ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করে মোট ৪৮টি গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি। শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে ইন্টার মায়ামির ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক ও এক অ্যাসিস্ট করেন তিনি। সেই সঙ্গে নিশ্চিত করেন মৌসুমের সেরা গোলদাতার মুকুট। দ্বিতীয় স্থানে থাকা এলএএফসির ডেনিস বুয়াঙ্কা করেছেন ২৪ গোল। এই অর্জনের মাধ্যমে মেসি হয়ে গেলেন ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুটজয়ী ফুটবলার এবং ২০২১ সালে নিউইয়র্ক সিটি এফসির ভ্যালেন্টিন ‘টাটি’ কাস্তেয়ানোসের পর প্রথম আর্জেন্টাইন, যিনি এমএলএস…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধি করেছে সরকার। রবিবার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগ সম্মতি প্রদান করেছে। সেখানে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদান করা হলো। শর্তসমূহে উল্লেখ করা হয়— উক্ত বাড়িভাড়া ভাতা…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি :’ : চৌদ্দগ্রাম প্রতিনিধি : জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকে সামনে রেখে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।। এই উপলক্ষে কুমিল্লা চৌদ্দগ্রামে জামায়াত প্রার্থী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা : সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের পক্ষে, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সোনাইছা গ্রামে নির্বাচনী কমিটি গঠন উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।। ১৭ অক্টোবর শক্রবার সন্ধায় সোনাইছা সিরাজুল এক প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দত্তসার রহমানিয়া মাদ্রাসার মহতামিন মাওলানা ফয়জুল্লাহ এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিত্ব…
বাসাইল প্রতিনিধি :টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাউলজানী ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। কাউলজানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আজম সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মেহেদী আলী খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান…
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আহত শিক্ষার্থী নিলয় সরকারকে দেখতে গাজীপুরের টঙ্গিতে তার গ্রামের বাড়িতে যান। গত ১৩ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিলয় সরকার চোখে কাঁচের টুকরার আঘাতে গুরুতর আহত হন। সংঘর্ষের পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী টঙ্গিতে গিয়ে নিলয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। তিনি…
বরগুনা প্রতিনিধি জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি। এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবক দল। শনিবার (১৮ অক্টোবর) সকালে বরগুনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন, লিফলেট বিতরণ এবং স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি শহরের রাস্তা, ড্রেন ও বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কারসহ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবীরা। আয়োজকরা জানান, ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অধীনে ডেঙ্গু প্রতিরোধ অভিযানটি সচেতনতা বৃদ্ধিকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। এতে জনগণের মাঝে বর্জ্য ব্যবস্থাপনা, মশার প্রজননস্থল ধ্বংস, এবং…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলের মধুপুরে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকরা পারস্পরিক শিখন কর্মসুচির আওতায় মধুপুর থেকে সিলেটে গিয়েছেন। ১৮ অক্টোবর শনিবার তারা সুরমা ইউনিয়নের ততলা ইউনিয়ন পরিষদে গিয়ে তাদের কার্যক্রমের নানা দিকের অভিজ্ঞতা বিনিময় করেন। ২০২৪-২০২৫ নতুন অর্থ বছরে উন্নয়ন সহায়তা তহবিল এর আওতায় এই কর্মসুচি বাস্তবায়িত হয়। অভিজ্ঞতা বিনিময় শেষে ফটোসেশনে অংশ নেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন, মধুপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, ফুলবাগ চালা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা নারায়ণ ভৌমিক, কৃষি সম্প্রসারণ…