Author: admin

ছবি সংগ্রহীত অনলাইন ডেস্ক ২০২৫ সালের ইউএস ভিসা ওয়েভার প্রগ্রাম বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণকে অনেক সহজ করেছে। এই প্রগ্রামের মাধ্যমে যোগ্য শিক্ষার্থী বা ভ্রমণকারীরা, ভিসা ছাড়াই সংক্ষিপ্ত সফর, ব্যবসা অথবা অবকাশ যাত্রার জন্য দেশটিতে প্রবেশ করতে পারবেন। প্রায় ৪২টি দেশ এই গুরুত্বপূর্ণ প্রগ্রামের অন্তর্ভুক্ত, যার মধ্যে ব্রিটেন, জাপান, ফ্রান্সসহ আরো অনেক সুপরিচিত দেশ রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইলে ভ্রমণকারীদের ইলেকট্রনিক পাসপোর্ট থাকা আবশ্যক, যার মধ্যে অবশ্যই এম্বেডেড চিপ থাকতে হবে। এটি ভ্রমণকারীর পরিচয় নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা বজায় রাখে। ২০২৫ সালের ইউএস ভিসা ওয়েভার প্রগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে আগ্রহী যাত্রীরাই অনলাইন নিবন্ধন (ইএসটিএ) সম্পন্ন করবেন। একবার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দীর্ঘ দেড় মাস পর লিবিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ১১ যুবক। অবৈধভাবে সাগরপথে ইতালি যাওয়ার পথে দালালচক্রের হাতে আটক হয়ে তারা বন্দি ছিলেন লিবিয়ার এক বন্দিশিবিরে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে তাদের মুক্তির খবর দেশে পৌঁছালে পরিবারে স্বস্তি ও আনন্দের পরিবেশ ফিরে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় মাসে গৌরনদী উপজেলার বার্থী ও খাঞ্জাপুরসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক যুবক দালালদের মাধ্যমে লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে অন্তত ৩৮ জন গৌরনদীর বাসিন্দা। ইউরোপে পাড়ি জমানোর আশায় প্রত্যেকে দালালদের হাতে গড়ে ১৫ লাখ টাকা করে প্রদান করেন। কেউ সহায়-সম্বল বিক্রি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নতুন দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। ইনডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি মো. মামুনুর রহমান সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের শাহীন স্মৃতি পাঠাগার মিলনায়তনে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরটিভির স্টাফ রিপোর্টার টাংগাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি: বিজয় টেলিভিশনের মো. আবু জুবায়ের উজ্জ্বল, সময় টিভির কাদির তালুকদার, ডিবিসি নিউজের সোহেল তালুকদার ও এসএ টিভির আহমেদ রাসেল।যুগ্ম সাধারণ সম্পাদক: চ্যানেল ২৪-এর মো. মাসুদ রানা, দীপ্ত টিভির সুমন খান বাবু ও দেশ টিভির অভিজিত ঘোষ।কোষাধ্যক্ষ: জিটিভির মো. সোহেল…

Read More

বরগুনা প্রতিনিধি  বরগুনায় অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ৬ জন জেল হাজতেএক ব্যবসায়ীর দোকান লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ছয় নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৯ অক্টোবর) বরগুনার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়ত উল্লাহ এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, জেল হাজতে পাঠানো আসামিরা হলেন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের হায়াত মাহমুদ মিল্টন, মোলায়মান কবির, শফিকুল ইসলাম ওরফে জামাল মল্লিক, এমদাদুল হক মিলন, আকতারুল হক ও শাহজাহান মুন্সী। একই মামলার অপর আসামি সাইফুল প্রিন্সকে আদালত জামিন দিয়েছেন। এঁরা সবাই স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে। রাষ্ট্রপক্ষের এপিপি (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) মো. ইসরাত…

Read More

বরিশাল প্রতিনিধি  ২০২৫ সালের ১৯ অক্টোবর আয়োজিত এ কর্মশালাটি আয়োজন করে মিশন গ্রিন বাংলাদেশ এবং তত্ত্বাবধান করে প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন। কর্মশালায় কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সিফাত ই মঞ্জুর রোমান। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি, প্রাণী ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা। এতে শিশুদের গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি, পরিবেশবান্ধব জীবনযাপনের উপায় এবং নবায়নযোগ্য শক্তির (সৌর ও বায়ুশক্তি) প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেওয়া হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গাছ চেনানো কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা এবং প্রকৃতি রক্ষার প্রতিজ্ঞা পর্ব। কুইজে বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ২৫টি ফলজ ও বনজ গাছের চারা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। কর্মশালার কো-অর্ডিনেটর ও প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সিফাত ই মঞ্জুর রোমান বলেনঃ প্রকৃতি রক্ষার শিক্ষাটা ছোটবেলা থেকেই শিশুদের মনে গেঁথে দিতে হবে। আজকের এই শিশুরাই আগামী দিনের পরিবেশ যোদ্ধা। আমরা চাই, তারা যেন প্রকৃতিকে ভালোবাসে, গাছ লাগায় এবং অন্যদেরও উদ্বুদ্ধ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বলেন: এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের শুধু জ্ঞান দেয় না, তাদের মধ্যে দায়িত্ববোধও তৈরি করে। শিশুরা যদি ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি যত্নবান হয়, তবে ভবিষ্যতে একটি সবুজ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব। একজন শিক্ষার্থী আনন্দ প্রকাশ করে বলেন:আজ আমরা জেনেছি গাছ লাগানো কত গুরুত্বপূর্ণ। আমি প্রতিজ্ঞা করেছি, আমি নিজে গাছ লাগাবো এবং আমার বন্ধুদের গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা “সবুজ পৃথিবীর শপথ” পাঠের মাধ্যমে পরিবেশ রক্ষায় একসঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়।

Read More

ছবি সংগ্রহীত অনলাইন ডেক্স  জুলাইয়ের চেতনার ধান্দাবাজি-চাঁদাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের সভাপতি লেখেন, এক বছরে জুলাইয়ের চেতনার নামে ভাগ-বাঁটোয়ারা আর ধান্দাবাজি-চাঁন্দাবাজি দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে। জানি না, এ থেকে সহজ উত্তরণের কোনো পথ আছে কি না? আফসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না। তিনি আরও লেখেন, আমি চাই এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটা গণতদন্ত কমিশন হোক। এদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় গ্রাহকদের প্রবল আপত্তি সত্ত্বেও নেসকোর নির্বাহী প্রকৌশলীদের গোয়ার্তুমিতে ডিজিটাল প্রিপেইড মিটার সংযোগ দেয়া হচ্ছে। কিন্তু এই প্রিপেইড মিটারে চরম গ্রাহক ভোগান্তি বেড়েছে। হাজার টাকা রিচার্জে তাৎক্ষণিক কেটে নেয়া হচ্ছে ২শ থেকে আড়াইশ টাকা। কোন খাতে কত টাকা কাটা হচ্ছে তার সুস্পষ্ট ব্যাখ্যাও জানেন না গ্রাহকরা। এসব বিষয়ে কথা বলতে রাজি নন বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকোর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলীরা। ফলে গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের রহিম উদ্দিন জানান, প্রিপেইড মিটারে এক হাজার টাকা রিচার্জ করলে সঙ্গে সঙ্গে ভ্যাট ট্যাক্স বাবদ কেটে নেয়া হয় আড়াইশ টাকা। তারপর…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে ৭০ উর্ধ্ব এক নারীকে হাত-মুখ বেঁ*ধে জো*রপূর্বক ধ*র্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে আলীনগর গ্রামের নির্জন হলুদের জমিতে এ ন্যক্কা*রজনক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধা সাত সন্তানের জননী। তিনি প্রতিদিনের মতো দুপুরে গরু-ছাগল চরাতে মাঠে গিয়েছিলেন। এ সময় একই গ্রামের দুই সন্তানের জনক আকবর আলীর পুত্র আইয়ুব আলী (৫০)এক ল*ম্পট ব্যক্তি সুযোগ বুঝে তার হাত-মুখ বেঁধে পাশের ফাঁকা জমিতে নিয়ে জো*রপূর্বক ধ**র্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী বৃদ্ধাকে র**ক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থা আশ**ঙ্কাজনক হওয়ায়…

Read More

সিলেট প্রতিনিধি  নির্বাচনী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় ন্যাশনাল কনসারভেটিভ পার্টিকে (এনসিপি) প্রতীকটি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। রোববার সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ইসি আনোয়ারুল বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা সম্পূর্ণ আইন ও বিধি অনুযায়ী কাজ করি। প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় এটি দেওয়ার সুযোগ নেই। আইন অনুযায়ী কমিশন কোনো ব্যতিক্রম করতে পারে না।” নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। গণমাধ্যমে অনেক কিছু প্রকাশিত হচ্ছে, তবে এসব…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা পোশাকশিল্পের জন্য বড় ধরনের ক্ষতি বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ৮ নম্বর গেটের সামনে সাংবাদিকদের এ কথা বলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি এনামুল হক খান বাবলু। তিনি লিখিত বক্তব্যে বলেন, কার্গো ভিলেজে আগুন অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ঘটনায় আমরা বিজিএমইএ বোর্ড গভীরভাবে উদ্বিগ্ন। এই দুর্ভাগ্যজনক ঘটনায় দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে পোশাকশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, সাধারণত হাই-ভ্যালুড পণ্য এবং জরুরি শিপমেন্টের ক্ষেত্রে আকাশপথে জাহাজীকরণ করা হয় এমন পণ্য কার্গো ভিলেজে ছিল। অগ্নিকাণ্ডের ফলে এ ধরনের…

Read More