- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : গুণবতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মেগা ফাইনালে গুণবতী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মঞ্জুর আহমেদ সাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেইথ প্রপার্টিজ লি. এর চেয়ারম্যান আ ন ম মেশকাত উদ্দিন সেলিম, ইউসুফ জুয়েলার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ ইউসুফ মেম্বার, বাংলাদেশ পুলিশ চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানাউল্লাহ, গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, ইউনি টুরস এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান জাফর আহমেদ শিপন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চট্রগ্রাম মহানগরীর সহ সভাপতি মোহাম্মদ নুরুল…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) হিসেবে শেখ মুত্তাজুল ইসলাম (বিপি-৯১১৮২২০৫১৩) যোগদান করেছেন। শনিবার (১৮ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম যোগদান উপলক্ষে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীবসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খুলনার ডুমুরিয়া এলাকার ছেলে শেখ মুত্তাজুল ইসলাম ৩৬তম বিসিএসে পুলিশ ক্যাডার পদে মেধা তালিকায় ১৬তম স্থান অর্জন করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ তিনি র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ…
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে বানৌজা কুশিয়ারা নামে একটি যুদ্ধ জাহাজ নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন এ জাহাজের লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদ। এ সময় সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা।লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিনব্যাপী…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে এবি ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছে। এতে বাসে থাকা বহু যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে পলাশবাড়ী পৌরসভার দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে রংপুরগামী এ বি ডিলাক্স পরিবহনের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত মাটির টিবির ওপর উঠে পড়ে। এরপরই বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধ। গাইবান্ধা জেলা পলাশবাড়ী পৌর এলাকার উদয়সাগর ও জামালপুর গ্রামের বসত বাড়ী বাড়ী গিয়ে নারী পুরুষ ভোটারদের নিকট ৩১ দফা তুলে ধরে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে লিফলেট বিতরণ করেছেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা তুলে ধরে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে ১৮ অক্টোবর শনিবার তিনি এ লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন, ৫ নং মহদীপুর যুবদলের আহ্বায়ক আপেল খন্দকার, ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির পায়েল, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের…
বরিশাল প্রতিনিধি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বরিশাল আনসার ও ভিডিপি কার্যালয়ে ১৪ দিনব্যাপী উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য়) ধাপ-২০২৫ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বরিশাল আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে, বরিশাল সদর উপজেলা আভি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম। জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। এ ক্ষেত্রে তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন ও জরুরি উন্নয়নকাজের জন্য আজ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ থাকবে না। শুক্রবার (১৭ অক্টোবর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছই-আরেফিন গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তখনই বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি ও সহযোগিতা চাই। বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা…
মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট কর্নেল রান্দ্রিয়ানিরিনা আন্তর্জাতিক ডেস্ক জেন-জি আন্দোলনের মুখে প্রেসিডেন্ট অ্যান্ড্রু রাজোয়েলিনা পালিয়ে যাওয়ার কয়েক দিনের মাথায় মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির সামরিক বাহিনীর কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা। উচ্চ সাংবিধানিক আদালত গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনাকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বৈধতা দেন। খবর রয়টার্সের। মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানির ঘাটতি নিয়ে চলা কয়েক সপ্তাহের গণবিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। জাতিসংঘ জানিয়েছে, জেন-জি নেতৃত্বের ওই আন্দোলনে কমপক্ষে ২২ জন নিহত ও ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার আদালতে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম হয়। সেখানে আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরা রাজনীতিবিদদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান নেন।…
বিনোদন ডেস্ক ঢাকাই মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছিলেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। ২০২৩ এ মুক্তি পাওয়া ঢালিউডের ‘প্রিয়তমা’ ছবিতে এই জুটির রসায়ন দর্শকের মন কাড়ে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা জানালেন, সিনেমাটির প্রস্তাব পেয়ে প্রথমে সেটিকে ‘ভুয়া প্রস্তাব’ বা ‘ফেক কল’ ভেবেছিলেন। ইধিকা বলেন, ‘তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র। হঠাৎ করেই অফারটা আসে। শাকিব খানের নাম শুনলেও তার স্টারডম সম্পর্কে কোনো ধারণা ছিল না। প্রথমে মনে হয়েছিল, কেউ মজা করছে। পরে বুঝলাম, এটা সত্যি প্রস্তাব। যে সুযোগটাই আমার কাছে ছিলো সবচেয়ে বড় বিষয়। ওখানে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি।’ প্রিয়তমা’র…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক চিকিৎসা শেষে রাজধানীর হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার বাসভবন ফিরোজা ভিলায় ফেরেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার সামগ্রিক অবস্থা এখন স্থিতিশীল। এখন হাসপাতালে ভর্তি হওয়ার সময়ের তুলনায় তার অবস্থার উন্নতি হয়েছে। দুই দিনের চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। উল্লেখ্য, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের পরামর্শ মতে গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে…