Author: admin

বিস্তারিত কমেন্টে ভোরের বাংলা নিউজ ডেস্ক  দুপুরের মধ্যে দেশের ২ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের করা পূর্বাভাসে বলা হয়—চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম…

Read More

জীবনযাপন ডেস্ক  শীতে বিশেষ যত্ন না নিলে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়, ফেটে যায়, চুলকায় বা খসখসে অনুভূত হয়। তাই এই সময়ে ত্বকের একটু বাড়তি যত্ন নেওয়া জরুরি। শীত শুরুর সময় থেকে যত্ন না নিলে ভোগান্তি বাড়ে। শুরুর দিকে অনেকসময় বুঝা যায় না যে, ত্বক শুকিয়ে যাচ্ছে। চামড়ায় টান পড়লেও ব্যবস্থা না নেওয়ার কারণে ত্বক ফেটে গেলে সেটা স্বাভাবিক করতে বেগ পেতে হয়। নিচে কিছু কার্যকর ত্বকের যত্নের টিপস দেওয়া হলো, যা শীতের ফাটা বা শুষ্কতা এড়াতে সাহায্য করবে- গোসলের বিষয়ে সতর্ক হোন গোসল বা হাত মুখ ধোওয়ার জন্য গরম পানি নয়, হালকা গরম পানি ব্যবহার করুন। খুব গরম পানি…

Read More

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি তেল ও গ্যাস কিনতে দেশটির সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, “ভারতের একটি সরকারি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে গিয়েছে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। বৈঠকে আমাদের কর্মকর্তারা বলেছেন যে ভারতের জ্বালানি আমদানির ভিত্তি বা নীতির ওপর নির্ভরশীল। এক— জ্বালানি পণ্যের সরবরাহ অব্যাহত রাখা এবং জ্বালানি পণ্যের দাম স্থিতিশীল রাখা। কর্মকর্তারা আরও বলেছেন যে ভারত বিভিন্ন বাজার থেকে জ্বালানি আমদানি করতে আগ্রহী।” পৃথক এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য…

Read More

সুলতান আহমেদ (নওগাঁ প্রতিনিধি) শীতের আগমনীকে স্বাগত জানিয়ে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে নওগাঁর আত্রাই থানা পুলিশের আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। উক্ত খেলায় আত্রাই থানা পুলিশের সদস্যগণের পাশাপাশি আত্রাই উপজেলা ও নলডাঙ্গা উপজেলার ব্যাডমিন্টন প্লেয়াররা অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের উদ্বোধনী বার্তায় আত্রাই উপজেলা অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান বলেন মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে আত্রাই উপজেলায় বেশি বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে, আর সুস্থ মন-মানসিকতাই পারে সুস্থ সমাজ গঠন করতে,তাই ক্রীড়া প্রতিযোগিতার কোন বিকল্প…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে সাপের কামড়ে রফিকুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কচুয়া ইউনিয়নের পশ্চিম কচুয়া গ্রামের মৃত আইজল সরকারের ছেলে রফিকুল ইসলাম জমিতে কীটনাশক ছিটাচ্ছিলেন। এ সময় জমির একপাশে গর্ত পূরণ করার সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। সাপে কামড় দেওয়ার পর তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার চেষ্টা করেন। পরে রাতেই তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। রফিকুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে…

Read More

স্টাফ রিপোর্টার(বরিশাল)। ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশাল নগরীর ৩৫টি ভবন ভাঙার কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। শুক্রবার (১৭ অক্টোবর) নগরীর সদর রোডের ঝুঁকিপূর্ণ তিন তলা ভবন সাকুর ম্যানশন ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে। প্রভাবশালীদের দখলে থাকা এই ভবনটিকে কেন্দ্র করে দীর্ঘ আইনী লড়াই শেষে এই অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। ভবনটি পুরোপুরি অপসারণ করতে এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে বিসিসি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নগরবাসীর নিরাপত্তায় পর্যায়ক্রমে বাকি ভবনগুলো ভাঙা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে বটতলা এলাকার পরিসংখ্যান অফিস সংলগ্ন এক প্রভাবশালীর ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা হয়েছে। প্রভাবশালীদের বাঁধার পাশাপাশি আইনী জটিলতার কারণে এতোদিন এসব ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা…

Read More

স্টাফ রিপোর্টার গৌরনদী (বরিশাল)। গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের কৃতি সন্তান, জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাঠ পর্যায়ের সৈনিক ও ছাত্রদল নেতা হাসান দীর্ঘ তিন মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। সিঙ্গাপুরে দীর্ঘচিকিৎসা শেষে দেশে ফেরা জুলাই যোদ্ধা ও ছাত্রদল কর্মী মোঃ হাসান সরদারকে শুক্রবার সকালে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম.জহির উদ্দিন স্বপন। জুলাই-আগস্টের শেখ হাসিনার পতন আন্দোলনে পুলিশের গুলিতে আহত ওই ছাত্রদল কর্মীদীর্ঘ প্রায় তিন মাস সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসা শেষে বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরেছে। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে মাঠ পর্যায়ের অন্যতম সৈনিক ছিলেন ছাত্রদল নেতা মোঃ হাসান সরদার। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় সে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা…

Read More

আগৈলঝাড়া প্রতিনিধঃ বরিশালের ১ আসনে গৌরনদী আগৈলঝাড়ায় উপজেলায় লিফলেট বিতরণ করেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এম শাহ আলম। বিগত দিনে তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হামলা মামলা জেল জুলুমের শিকার হন। লিফলেট বিতরণের সময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি পথ সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন আমি যদি বিএনপির মনোনয়ন পাই এলাকার উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করিব।

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে গোয়ালভিটা ইয়াং স্টার ক্লাব এর উদ্যোগে এ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬অক্টোবর) বিকালে গোয়ালভিটা স্কুল মাঠে উপজেলার আলোকদিয়া ইউনিয়ন যুব দলের উদ্যােগে এ ফাইনাল খেলা আয়োজন করা হয়। এ সময় খেলার মাঠের চার পাশে হাজার হাজার জনতার উপস্থিতিতে বৈকালিক মনোরম পরিবেশে খেলা দেখার জন্য উপচে পরা মানুষের আগমন যেন এক মিলন মেলায় পরিনত হয়। মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, নাছির…

Read More

বিস্তারিত কমেন্টে বিনোদন ডেস্ক আলোচিত-সামালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারব না। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষৎকারে তিনি এসব কথা বলেন। হিরো আলম বলেন, আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না। হিরো আলম এখন কী করবেন? জানতে চাইলে তিনি বলেন, নতুন কাজে ব্যস্ত হয়ে পড়বেন। এই কনটেন্ট ক্রিয়েটর বলেন,…

Read More