- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থি। মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই এনসিপি নেতা লিখেছেন, ‘তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে। এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না।’ নাসীরুদ্দীন লিখেছেন, ‘প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না। যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারবে, সে রকম যোদ্ধাদেরই বেছে নেওয়া হবে বলে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি (প্রশাসনে রদবদল) আমার হাতে থাকবে। ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বর্ষীয়ান রাজনীতিবিদ, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সোমবার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে দেলদুয়ারে লিফলেট বিতরণ ও প্রচারণা শেষে টাঙ্গাইল শহরের নিজ বাসায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হন। পরে…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আসন্ন ২৩ অক্টোবর বৃহস্পতিবার ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী বাজার সিরাজনগর (গারোবাজার) পরিচালনা কমিটির নির্বাচন উপলক্ষে জমে উঠেছে প্রচার প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন নানা পদের প্রার্থীরা। দ্বারে দ্বারে প্রার্থীরা ঘুরছেন ব্যবসায়ি ভোটারদের নিকট ভোট প্রার্থনা করে। নির্বাচন উপলক্ষে বাজারের বিভিন্ন মার্কেট, দোকান, গলি, মোড়গুলো ও আনাচে-কানাচে লিফলেট, পোস্টার, ব্যানারে এক বাহারী সাজে সেজেছে, বাদ যায়নি আশপাশের পাড়া মহল্লার মোড় ও দোকানগুলোও। ঘর মালিক, দোকান মালিক ও অন্যান্য ভোটারদের মাঝেও আনন্দঘণ পরিবেশ বিরাজ করছে। এ যেন নতুন এক উৎসবের আমেজ বিরাজ করছে বাজারের প্রতিটি পয়েন্টে। নির্বাচন কমিশনার সাজ্জাদ রহমান জানিয়েছেন, আগামী ২৩ অক্টোবর বৃহস্প্রতিবার সকাল ৮ থেকে…
আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ৫৮ বছরেও সংস্কার না করায় প্রায় সাড়ে ৪ শতাধিক শিক্ষাথর্ীকে জীবনের ঝঁুকি নিয়ে ক্লাশ করতে হচ্ছে। ৬টি ভবনের মধ্যে সবগুলো ভবনই ব্যবহার অযোগ্য হওয়ায় এখন জোরাতালি দিয়ে চলছে শ্রেণি কার্যক্রম। বিদ্যালয় সূত্রে জানা গেছে, আমতলীর শিক্ষানুরাগী সাবেক এমএলএ মরহুম মফিজ উদ্দিন তালুকদার ১৯৬৫ সালে আমতলী শহরের প্রানকেন্দ্রে বঙ্গবন্ধু সড়কের পাশে আমতলী এমইউ (মফিজ উদ্দিন) বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপন করেন। বিদ্যালয়টিতে বর্তমানে ৪২০জন শিক্ষাথর্ী রয়েছে। বিদ্যালয়টির ৬টি ভবনের মধ্যে সবগুলো ভবনই ব্যবহার অযোগ্য। বিদ্যালয়টি ১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর ১৯৬৬ সালে ৪ কক্ষের ১ তলা মূল ভবনটি নির্মান করা…
কয়রা (খুলনা) প্রতিনিধি: ফরহাদ হোসাইন কয়রা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় কয়রা উপজেলা সদরে একটি র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী-এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মণ্ডল, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আসাদুল হক, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, হেলভেটাস বাংলাদেশের ওয়াশ কো-অর্ডিনেটর মোঃ নাসির উদ্দীন, ডরপের উপজেলা সমন্বয়কারী মোঃ শরিফুল আলম…
নওগাঁ প্রতিনিধি :নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ অন্তত সাতজন আহত হওয়ার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একইসঙ্গে হামলার পর থেকে আসামিদের দেওয়া নানা ধরনের হুমকি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তারা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চককন্দর্পপুর গ্রামের ভুক্তভোগী মোহাম্মদ আলীর বাড়ির উঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম প্রামানিক, আব্দুস সালাম, আবুল কালাম, ডেইজি, শামীমা আক্তার শিখাসহ একাধিক ভুক্তভোগী। তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা যে জমি ভোগদখল করে আসছি, সেই জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে প্রতিপক্ষ। তারা জাল দলিল…
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এ জিপিএ-৫ পাওয়া ২২৫ জন কৃতি শিক্ষার্থীকে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, “তোমরাই ভবিষ্যতের বাংলাদেশ। আজকের এই অর্জন শুধু তোমাদের নয়—তোমাদের পরিবার, শিক্ষক ও সমাজেরও গর্ব। সামনে আরও বড় স্বপ্ন দেখো, নৈতিকতা ও…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। জাতীয়তাবাদি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তুলে ধরে গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে গণসংযোগ লিফলেট বিতরণ করা হয়েছে। ২১ অক্টোবর মঙ্গলবার মহদীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মহদীপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এতে পলাশবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, মহদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক পাপুল সরকার,সহ-সভাপতি দুলু সরকার, হরিনাথপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ যুবদলের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। উল্লেখ্য, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনপত্র আহ্বানের শেষ দিনে আবেদনপত্র বক্স ভাঙচুর ও তছনছ করার গুরুতর অভিযোগ উঠেছে। ২১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ঘটনায় খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগও পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদন গ্রহণের ছিল শেষ দিন। উপজেলা প্রশাসন বেলা ৩টায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তার আগেই একদল দুর্বৃত্ত খাদ্য নিয়ন্ত্রকের উপজেলা কার্যালয়ের সামনে স্থাপিত দুটি আবেদন বক্স ভাঙচুর করে। শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, দুর্বৃত্তরা বক্সগুলোর ভেতর থাকা আবেদনপত্রগুলোও ছিঁড়ে তছনছ করে…