Author: admin

পিরোজপুর প্রতিনিধি: ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ প্রতিপাদ্যে সারাদেশের মতো পিরোজপুরেও শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ-২০২৫। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জেলা পুলিশের আয়োজনে জেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল আউয়াল, সদর সার্কেল নাসরিন জাহান, বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশলী) মো. মোবারক হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম,…

Read More

বরিশাল প্রতিনিধিঃ ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’এই স্লোগানকে ধারণ করে ২০১৮ সালের ২৩ জুলাই সূচনা হয়েছিল বাংলাদেশের তরুণ লেখকদের অনন্য সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-এর। মাত্র সাত বছরের পথচলায় সংগঠনটি এখন দেশের ২১টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে সক্রিয়ভাবে কাজ করছে। লেখালেখিতে আগ্রহী তরুণদের পাশে থাকা, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজনের মাধ্যমে এটি আজ দেশের সবচেয়ে বড় তারুণ্যনির্ভর বুদ্ধিবৃত্তিক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।এই যাত্রায় একটি ব্যতিক্রমী অধ্যায় যুক্ত করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। ২০২২ সাল থেকে শুরু হওয়া এই শাখা নিয়মিতভাবে দেশের শীর্ষ জাতীয় দৈনিকে লেখার ধারা বজায় রেখে তরুণ…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে তৃতীয় দিনের চূড়ান্ত আপিল শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে বুধবার (২২ অক্টোবর) তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি শেষ করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী। এদিন শুনানিকালে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলে, সেটি সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, এমন প্রশ্ন তুলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, তাহলে অন্তর্বর্তী সরকার সে সংজ্ঞায় আসবে কিনা, আসন্ন নির্বাচনকে ঘিরে এসব…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে দায়ের হলো হত্যা মামলা। আদালতের নির্দেশে এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে। তার পাশাপাশি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও কিছু ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এর আগে একই দিন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মৃত্যুর ঘটনাটি ‘অপমৃত্যু’ নয়, ‘হত্যা’ হিসেবে বিবেচনায় নিয়ে পুনঃতদন্তের…

Read More

ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেক্স  আপনি হয়তো প্রতিদিনই ৮ ঘণ্টা ঘুমাচ্ছেন। আলো নিভিয়ে, বিছানায় শুয়ে, সারা রাত ঘুমিয়েও সকালে ঘুম থেকে উঠে দেখছেন— শরীর ভারী, মন খারাপ, আর দিনটা শুরু হওয়ার আগেই ক্লান্ত লাগছে। যদি এই অভিজ্ঞতা আপনার হয়ে থাকে তবে এতে আপনি একা নন। বর্তমান সময়ে অনেকেই এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। এর কারণ ঘুমের পরিমাণ নয় ঘুমের মানটাই আসল বিষয়। চিকিৎসাবিজ্ঞানের মতে বলা হয়ে থাকে প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুম শরীরের পুনরুদ্ধারের জন্য অপরিহার্য। কিন্তু ঘুমবিজ্ঞান ও শিশু স্নায়ুবিজ্ঞানে ২০ বছরেরও বেশি অভিজ্ঞ ড. ক্রিস্টোফার জে. অ্যালেন বলেছেন— তোমার আরও বেশি সময় ঘুমের দরকার নেই বরং ভালো ঘুমের দরকার। তিনি…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা মূল্যায়নের মতো সংবেদনশীল বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ফেসবুকসহ সব সামাজিক মাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (২২ অক্টোবর) জারি করা এক বিজ্ঞপ্তিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে নির্দেশনা পাঠানো হয়। এতে বলা হয়েছে, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং সদ্য প্রণীত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ অনুযায়ী অনলাইন আচরণবিধি লঙ্ঘন করলে তা জাতীয় নিরাপত্তার জন্য হানিকর ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা সামাজিকমাধ্যমে এমন কোনো তথ্য,…

Read More

নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরা পৌর এলাকার রেলগেইটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌর শহরের রেলগেইটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০ জনকে জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত মোট ৩হাজার ৫’শত টাকা অর্থদণ্ড আদায় করে।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। তিনি জানান, রাস্তার পাশের দোকানগুলো সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অবৈধ পার্কিংয়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০টি মামলায় ১০…

Read More

জাজিরা প্রতিনিধি শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মেহেদী হাসানের বিরুদ্ধে ভিডিও বার্তায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার(২২ অক্টোবর) জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. পলাশ খান ও সহসভাপতি মুহাম্মদ বরকত উল্লাহ পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন বিভাগীয় কমিশনার (ঢাকা) ও জেলা প্রশাসকের (শরীয়তপুর) কাছে। পলাশ খান দৈনিক সংবাদের শরীয়তপুর প্রতিনিধি ও মুহাম্মদ বরকত উল্লাহ দৈনিক মানবকণ্ঠের জাজিরা উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। অভিযোগপত্রে জানা যায়, সম্প্রতি এক শিক্ষকের ঘুষ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসানের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের পর মেহেদী হাসান একটি ভিডিও বার্তায় দাবি করেন,…

Read More

বরগুনা প্রতিনিধি: বরগুনায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে পলি বেগম (৩০) নামে এক নারীকে মারধর, ঘরের দরজা ভাঙচুর এবং স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলেরও অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ অক্টোবর) বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর লাকুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে জানা গেছে, বাদী পলি বেগমের একই এলাকার প্রতিবেশী মো. শাহ আলম (৫০), মো. নাসির (৬০), মো. জাকির (৪০) ও মো. জাফর (৪০) দীর্ঘদিন ধরে তার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে লিপ্ত ছিলেন। জানা যায়, বুধবার দুপুরের দিকে বিবাদীরা পলি বেগমের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। একপর্যায়ে তারা তাকে বসতঘর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের স্বপ্ন দেখা বাংলাদেশিদের জন্য কিছুটা হতাশার খবরই বটে! ২০২৬ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির আবেদন প্রক্রিয়া থেকেও বাংলাদেশকে বাদ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অর্থাৎ, বিগত কয়েক বছরের মতো এবারও ডিভি লটারিতে আবেদন করতে পারবেন না বাংলাদেশিরা। ডিভি ২০২৬-এর নির্দেশনা অনুযায়ী, এ বছর ডিভি লটারিতে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ অংশ নিতে পারবে না। বাদ পড়ার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোও। যুক্তরাষ্ট্রে এসব দেশ থেকে অভিবাসনের হার বেশি হওয়ায় তারা এবার আবেদন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, এশিয়ার ৩১টি দেশ ও অঞ্চল…

Read More