Author: admin

‎রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধার জেলা প্রতিনিধি। ‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহতরা হলেন ওই গ্রামের আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)। ‎স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শহিদুল ইসলাম ও তার ছেলে শিহাব বাড়ির পশ্চিমে প্রায় ৩০০ গজ দূরে নিজেদের সেচপাম্পে পুকুরের পানি ধানের জমিতে দেওয়ার জন্য যান। এ সময় পাম্প চালু করার মুহূর্তে শিহাব বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে গিয়ে শহিদুল ইসলামও একই তারে জড়িয়ে পুকুরের পানিতে পড়ে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে “সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি (আইএফআরসি)”—এর তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে “বেস্ট প্র্যাকটিস শেয়ারিং ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহোন্ত। সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহিন।অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান নুসরাত তাবাসসুম মিমি,নির্বাহী সদস্য সাদেকুল আলম খোকা,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার জাহাঙ্গীর আলম ও মনিরুল ইসলাম। ওয়ার্কশপে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা রেড ক্রিসেন্টের কর্মকর্তা,…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে টানা ছয় দিন অবস্থান শেষে অবশেষে সম্পন্ন হয়েছে চাচি-ভাতিজার বিয়ে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারীপাড়ায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। ‎স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী রুবিনা খাতুন (২৫) দুই সন্তানের জননী। আর প্রেমিক ভাতিজা আব্দুল আজিজ (২০) মাইদুল ইসলামের আপন চাচাতো ভাই গণি মোল্লার ছেলে। দুই-তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। ‎গত শনিবার (১৮ অক্টোবর) বিয়ের দাবিতে রুবিনা প্রেমিক আব্দুল আজিজের বাড়িতে গিয়ে ওঠেন। এরপর থেকে টানা ছয় দিন সেখানেই অবস্থান করেন তিনি। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ক্ষুব্ধ এলাকাবাসী…

Read More

মোঃ সজিব সরদার নিঃস্বার্থ মানবসেবার প্রতীক ‘বাঁধন’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিট। আটাশের আহ্বান, নিঃস্বার্থ হোক রক্তদান”—এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে ও কেক কেটে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। ‎ ‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বাঁধন কেবল একটি সংগঠন নয়, এটি মানবতার চলমান প্রতিচ্ছবি। রক্তদান মানে শুধু একটি ব্যাগ রক্ত দেওয়া নয়—এটি জীবনের প্রতি দায়বদ্ধতা, সহমর্মিতা ও সমাজের প্রতি নীরব প্রতিশ্রুতি। আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই চেতনা যত ছড়াবে, ততই গড়ে উঠবে এক মানবিক বিশ্ববিদ্যালয়। ‎ ‎তিনি আরও…

Read More

ময়মনসিংহ প্রতিনিধি  শহীদ আলিফ হত্যার দ্রুত বিচার কার্যকর, গাজীপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন “ইসকন” নিষিদ্ধের দাবিতে “আত-তুর মুসলিম পরিষদ” আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আজ অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাইল স্কুল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, “ধর্মদ্রোহীদের অপকর্ম কোনোভাবেই সহ্য করা হবে না। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।” বক্তারা আরও বলেন, “মোহনগঞ্জেও ইসকনের ঘাঁটি উৎখাত করতে হবে। কোনো আলেম, মসজিদ বা মাদরাসার…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার রাতে জেলা ক্রীড়া অফিসার এর কার্যালয় থেকে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, এ সময় উপস্থিত ছিলেন সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে দাতা সদস্য আব্দুল লতিফ মোল্লা, রূপায়ণ সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক ও উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান মাসুম, সরকারি শিকারপুর শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাহবুব ইসলাম ধনু, শিকারপুর ইউনিয়ন যুবদলের নেতা মোঃ মহসিন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রায়হান…

Read More

নওগাঁ প্রতিনিধি    :সবার আগে বাংলাদেশ- জাতিগত বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই” এই আহ্বানে আজ নওগাঁয় অনুষ্ঠিত হলো নারী ভোটারদের অংশগ্রহণে এক অনন্য মতবিনিময় সভা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে,ধর্ম-বর্ণ নির্বিশেষে নারীদের ভাবনা, প্রত্যাশা ও অংশগ্রহণের বার্তা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। নওগাঁ সদর-০৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোঃ মাসুদ হাসান তুহিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, “নারীরা শুধু ভোটার নন, তাঁরা বাংলাদেশের অগ্রযাত্রার সবচেয়ে বড় শক্তি। আগামী নির্বাচনে তাঁদের সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।” সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে নারী ভোটারদের মতামত ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত…

Read More

পঞ্চগড় জেলা প্রতিনিধি! পঞ্চগড় জেলার তেতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার সময়ে মোছাঃ উর্মি আক্তার রাহেলা (২৮), নামে বাংলাদেশি নারী কে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুরে তেতুলিয়ার মাগুরা বড়বিল্লা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। জানা যায়,পঞ্চগড় ব্যাটালিয়ন(১৮ বিজিবি) এর তেতুলিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত মেইন পিলার ৪৪২/১ এস এর নিকট বড়বিল্লা চা বাগান নামক স্থান দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল ও মহিলা গ্রাম্য আনসার এবং স্থানীয় লোকজনের সহায়তায় মোছাঃ উর্মি আক্তার রাহেলা বাংলাদেশী নাগরিক কে আটক করেন।সুত্রজানান, গত ২১ অক্টোবর ২০২৫ ইং তারিখ ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে ওঠে এবং ২২ অক্টোবর ২০২৫ তারিখ…

Read More

মমিনুল ইসলাম, তজুমদ্দিন প্রতিনিধি ভোলার তজুমদ্দিন উপজেলায়‎ ‎ব্র্যাক এক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে তজুমদ্দিন উপজেলা পরিষদ সভা কক্ষে ব্রাক ক্ষুদ্র ঋণ কর্মসূচি এলাকা ব্যবস্থাপক টিকেন রায় এর সভাপতিত্বে ও ব্রাক শিক্ষা কর্মসূচি প্রশিক্ষক মনির আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিক কুমার দত্ত, উপজেলা ব্রাক শিক্ষা ব্যবস্থাপক তজুমদ্দিন, হারুন অর রশীদ উপজেলা ব্রাক শিক্ষা ব্যবস্থাপক চরফ্যাশন , মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজসেবাঅফিসার, আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)। বক্তারা বলেন ‎কোভিড-১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। অন্যায়ভাবে ডেকে নিয়ে মোবাইল ফোন ও ল্যাপটপ আটক রাখার অভিযোগে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদারসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) স্ত্রী কাজলী খাতুন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ সুপার পদমর্যাদার নিচে নয় এমন কোনো কর্মকর্তাকে (পিবিআই) দিয়ে তদন্তের নির্দেশ দেন এবং আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। মামলাটির নম্বর সি আর ১৩৫৩/২০২৫ ইং। মামলার তৃতীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি…

Read More