- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিশাল ভ্যান মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) শ্রমিক শাখার আয়োজনে লোহাগড়া শহরের কুন্দশী চৌরাস্তা এলাকা থেকে প্রায় পাঁচ সহস্রাধিক ভ্যান অংশ নেয় এই মিছিলে। মিছিলটি নড়াইল সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা ঘুরে পুনরায় কুন্দশী চৌরাস্তা এলাকায় এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় উপস্থিত ছিলেন এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান,…
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের মাধ্যমে জাতীয় সিদ্ধান্ত গ্রহণ এবং আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় রাজশাহী নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল আলুপট্টি মোড় হয়ে সাহেববাজার, মালোপাড়া প্রদক্ষিণ করে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। পরিচালনা করেন মহানগর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার। সমাবেশে বক্তারা বলেন— “গণভোটের মাধ্যমে বিপ্লব-পরবর্তী জনগণের সিদ্ধান্ত নিয়ে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে…
নেয়ামুল হক মিয়া,গৌরনদী(বরিশাল)। এম জহির উদ্দিন স্বপন বাংলাদেশি রাজনীতিবিদ যিনি বরিশাল -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বিএনপির মিডিয়া সেলের আহবায়ক। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালের ১৫ ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে বরিশাল -১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এম জহির উদ্দিন স্বপন। পাশাপাশি তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলের আহবায়ক,…
খাদেমুল ইসলাম ফরহাদ ইবি করেসপন্ডেন্ট ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের দৈনিক যুগান্তর প্রতিনিধি আবির হোসেন সভাপতি এবং ডিবিসি টেলিভিশন প্রতিনিধি নাজমুল হুসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) অবস্থিত প্রেস কর্নারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোতা। এছাড়াও নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক ড. কানন আজিজ। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নুর আলম (নয়া শতাব্দী), যুগ্ম…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের সদর উপজেলা হুগরা ইউনিয়নে জনসংযোগ লিফলেট বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের সদর উপজেলা হুগরা ইউনিয়নে জনসংযোগ লিফলেট বিতরণ ও মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর ৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ সময় হাসানুজ্জামিল শাহীন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট সাঁওতাল পল্লীতে শনিবার দুপুরে আয়োজিত স্মরণসভায় অকালপ্রয়াত সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমুকে স্মরণ করা হয় গভীর শ্রদ্ধায় ও ভালোবাসায়। গোবিন্দগঞ্জ রাজাবিরাট মানঝি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রিসিলা মুরমুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মানঝি পরিষদের সভাপতি বৃটিশ সরেন। এতে বক্তব্য রাখেন প্রয়াত প্রিসিলার স্বামী শফিকুল ইসলাম, বাবা লুকাস মুরমু, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকে, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সমাজকর্মী মনির হোসেন সুইট, সাইদা, আদিবাসী নেত্রী অঞ্জলি মুরমু,…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকা ৮ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ইন্দ্রার মোড়ে শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে খবর পেয়ে পুলিশ এসে অবরোধকারীদের শান্ত করেন। এরআগে, বিক্ষুদ্ধ জনতা অভিযুক্ত আনারুলের বাড়ি ভাঙচুর করে আগুন দেয়। গত শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনারুল শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে নির্যাতন চালায়। শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটির চার দিন পর, বুধবার (২২ অক্টোবর) রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজনৈতিক মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপ -পুলিশ পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের রাজমতি সুপার মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শাহ আলম সরকার সাজু দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। থানা সূত্রে জানা গেছে, বিগত ২০১৪ সালের ১৫ এপ্রিল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর এবং নেতাকর্মীদের হত্যা চেষ্টার ঘটনায় ১১ বছর পর আওয়ামী লীগের ২২১ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে ২০২৫ সালের ১৯ এপ্রিল…
মো: সাকিবুল ইসলাম স্বাধীন: বাজারে এক কয়েল (এক আরএম) বৈদ্যুতিক তারের দাম যেখানে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে, সেখানে রাজশাহীর নওহাটা পৌরসভা সেই একই তার কিনেছে ১৬ হাজার ২০০ টাকায়—এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। শুধু তারই নয়, এলইডি বাল্ব, ফ্লাডলাইট, লাইট হোল্ডার ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম কেনাকাটায় অস্বাভাবিক উচ্চমূল্য দেখিয়ে সরকারি তহবিল থেকে অতিরিক্ত বিল পরিশোধের অভিযোগ উঠেছে পৌরসভার কর্মকর্তাদের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই-আগস্ট মাসে মেসার্স রুমেল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব মালামাল ক্রয় দেখানো হয়। বিলের কপি ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, ৫০০টি ১৫ ওয়াটের এলইডি বাল্ব কেনা হয়েছে প্রতিটি ৩১৮ টাকা…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধার জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলার ১১নং গিদারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজীর বাজার এলাকায় অনৈতিক সম্পর্কের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীর বাজার এলাকার আইজল মিয়ার মেয়ে মোছা. মমতা বেগম (দুই সন্তানের জননী) ও গাইবান্ধা সদর উপজেলার ১০নং ঘাগোয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ফারুক মিয়াকে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী তাদের আটক করে। মমতা বেগম জানায়, ফারুক মিয়া ও মমতা বেগম পারস্পরিক সম্মতিতে প্রায় ১৮ দিন পৃবে বিবাহ সম্পন্ন করেছেন। তবে কাবিননামা বা কোনো লিখিত প্রমাণপত্র দেখাতে না পারায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দেয় এবং উত্তেজনা…