Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। ১ নভেম্বর শনিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত আনুমানিক আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন। এবিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিলে তারা পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে গ্রামবাসী তাদের ধরে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়-সন্দেহ ও গণতন্ত্রে উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিনিয়ত একের পর এক নিত্যনতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, কৌশল ও অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কি না, বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। রোববার (২ নভেম্বর) রাতে রাজধানীর…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে সংগঠনের ‘আমির’ নির্বাচনের ফল ঘোষণা করেন। দলটির প্রচার ও মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের (সদস্য) রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন।  প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে যাচ্ছেন সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটি ইতিহাসে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারি ওয়াশিংটন সফর হতে যাচ্ছে। শনিবার (১ নভেম্বর) দামেস্কে নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এই তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্সের। বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগ’-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টম ব্যারাক বলেন, ‘আমরা আশা করছি, প্রেসিডেন্ট শারার এই সফরের মাধ্যমে সিরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী জোটে যোগ দেবে। ‘ হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১০ নভেম্বরের দিকে শারা ওয়াশিংটন সফর করতে পারেন। এ সফরকে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে সৃষ্ট আপিলের ৬ষ্ঠ দিনের শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। রোববার (২ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিট থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে বিএনপির পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত আছেন। এর আগে গত ২৯ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের টানা ৫ম দিনের শুনানি শেষ হয়। এর আগে গত ২৯ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের টানা ৫ম দিনের শুনানি শেষ হয়। গত ২৮ …

Read More

নওগাঁ প্রতিনিধি  : নওগাঁর মান্দায় মোস্তাফি রায়হান (শেখর) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর বসতবাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের শিশইল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোস্তাফি রায়হান শেখর জানান, গোপালপুর বাজারে তার একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে, সেখানে তিনি রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বিক্রি করেন। তার বাবা (মৃত) মাহতাব আলী ছিলেন শিক্ষক; অবসরপ্রাপ্ত মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি ওই বাড়িতে বসবাস করতেন। শুক্রবার রাত থেকে ভারি বৃষ্টি শুরু হয়। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর প্রাচীর টপকে ভিতরে…

Read More

নওগাঁ প্রতিনিধি  : নওগাঁয় অনুষ্ঠিত চক্ষু শিবিরে দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার পহেলা নভেম্বর সকাল ৮ টা থেকে সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রায় ৪ শতাধিক হত দরিদ্র মানুষকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। নওগাঁ সরকারি কলেজের ছাত্র সংসদের প্রথম ভিপি, বিএনপির তথ্য সংগ্রহ কমিটির সদস্য ও নওগাঁ-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান ডাবলুর উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলার খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই চিকিৎসা সেবা দেন। এই উদ্যোগের ফলে অনেক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন বলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর)  দুপুর ১২ টায় সংগঠনের  পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে উক্ত সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস. এম. মহিদার রহমানের সভাপতিত্বে এবং দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকরের সঞ্চালনায় এ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধাঃ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, দৈনিক আলোর পরশ পত্রিকার সম্পাদক মোঃ আলতাফ হোসেন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম। সভায় সংগঠনের গঠনতন্ত্র পাঠ ও কার্যক্রমের অগ্রগতি, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন,…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমতায়” এই প্রতিপাদ্যকে ধারণ করে নাটোরের বড়াইগ্রামে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান আনসারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, নাটোর কাল্বের জেলা ব্যবস্থাপক কোরবান আলী,…

Read More

স্পোর্টস ডেস্ক সময় যখন ফুরিয়ে আসছে, ম্যাচ যখন ড্রয়ের দিকে গড়াচ্ছে—তখনই হাজির সেই মানুষটি, ক্রিশ্চিয়ানো রোনালদো। একসময় ‘ক্লাচ পারফর্মার’ নামে যিনি ইউরোপ কাঁপিয়েছেন, এখন সৌদি লিগে একই নাটকীয়তার পুনরাবৃত্তি ঘটাচ্ছেন। শনিবার (১ নভেম্বর) রোনালদোর শেষ মিনিটের গোলে জয় পেয়েছে আল-নাসর। কিংস কাপ থেকে আল-ইত্তিহাদের কাছে বিদায় নেওয়ার পর দলের সামনে ছিল পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। কিন্তু রোনালদো নিশ্চিত করলেন জয় দিয়েই পুনরুদ্ধারের শুরু। এ জয়ে লিগে টানা সাত ম্যাচে সাত জয়, সৌদি প্রো লিগের শীর্ষে এখনো অপ্রতিরোধ্য আল-নাসর। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটে জোয়াও ফেলিক্সের শট বার ছুঁয়ে ফেরে। কিন্তু ২৫ মিনিটে হঠাৎ করেই পেছনের ফাঁক কাজে লাগিয়ে গোল…

Read More