Author: admin

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের নির্বাচনের জন্য ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ১১৬তম সিন্ডিকেট সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদনক্রমে এই কমিশন গঠন করা হয়। গঠিত নির্বাচন কমিশনে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন— ★পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজামান ★ম্যানেজমেন্ট…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে সদস্যপদ গ্রহণ করেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ। তাদের বাবার নাম…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ইভিএমে ভোট দেওয়ার বিধান বাতিল করা হয়েছে। নির্বাচনে ইভিএমের ব্যবহার না করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তা বাতিল করা হয়। পাশাপাশি এ সংক্রান্ত বিধানগুলো বিলোপ করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ-২০২৫ জারি করেছে সরকার। আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করেছে। কোনো প্রতিষ্ঠানের কাযনির্বাহী পদকে ‘লাভজনক’ পদের সংজ্ঞাভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের কাযনির্বাহী পদে থেকে নির্বাচন করা যাবে না। হলফনামায় দেশে-বিদেশে আয়ের উৎস এবং সবশেষ বছরের রিটার্ন জমা দিতে হবে। প্রার্থী হওয়ার অযোগ্য সংক্রান্ত হলফনামায় অসত্য তথ্যের প্রমাণ পেলে ভোটের পরেও ব্যবস্থা নেওয়ার ক্ষমতা যুক্ত করা হয়েছে।…

Read More

ছবি সংগ্রহীত ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর কথা জানিয়েছিলেন। এরই মাঝে গতকাল (সোমবার) বিসিবির সভায় ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত এখন এলেও, কেন্দ্রীয় চুক্তির চার ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের এই ইনক্রিমেন্ট কার্যকর হবে গত জুলাই থেকে।  নতুন বেতন কাঠামোতে নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে। সর্বনিম্ন বেতন ৮০ হাজার টাকা। ১৫ নারী ক্রিকেটারকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। নতুন বেতন কাঠামো কার্যকর হবে চলতি বছরের জুলাই মাস থেকে। আগামী বছরের জুন…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতেই পারে, তবে তা যেন মতবিরোধে পরিণত না হয় সেজন্য সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই। এবার এককভাবে নয়, আরও অনেক দলকে ধারণ করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান জামায়াত আমির। সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে দেশে ফেরেন ডা. শফিকুর রহমান। পরে সকাল ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন…

Read More

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুকুরের পানিতে পড়ে জুমেলা খাতুন (৯০) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। নিহত জুমেলা খাতুন কুলিয়ারচর পৌরশহরের কামালিয়াকান্দি মহল্লার মৃত বুধু মিয়ার স্ত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার (৩ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে কুলিয়ারচর বাজার থেকে বাজরা বাসস্ট্যান্ড সড়কের পাশে কামালিয়াকান্দি এলাকার রমজান মিয়ার পুকুরে। স্থানীয়রা জানান, জুমেলা খাতুন প্রায়ই বাড়ির কিছু জিনিসপত্র পরিষ্কার করতে ওই পুকুরে যেতেন। ঘটনার দিন বিকেলেও তিনি হাঁস-মুরগির বিষ্টা লেগে থাকা ছালার চট ধোয়ার জন্য পুকুরে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করলে স্বজনরা ছুটে এসে মরদেহ উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম আজম সৈকত বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র ক্ষমতায় এলে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড ও কৃষকদের কল্যাণে কৃষক কার্ড চালু করা হবে। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ চিকিৎসা ও শিক্ষা থেকে বঞ্চিত হবে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের হাতে থাকবে স্বাস্থ্য কার্ড, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও বিনামূল্যে বা স্বল্প খরচে চিকিৎসা পাবে। একইভাবে কৃষকদের উৎপাদন সহায়তা, সার-বীজ ও ঋণ সুবিধা নিশ্চিত করতে কৃষক কার্ড চালু করা হবে।” সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া…

Read More

নেয়ামুল হক মিয়া,গৌরনদী,বরিশাল গৌরনদী উপজেলায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা সহ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে, মোবাইল কোর্টের আওতায় স্থানীয় সরকার (ইউনিয়ন) পরিষদ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় রাস্তার উপর ইট ও খোয়া রাখার অপরাধে একজনকে ১০,০০০ (দশ হাজার) টাকা ও গাছ রাখার অপরাধে অপর একজনকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা এবং শব্দের আধিক্য প্রতিরোধে গাড়িতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী একটি গাড়ির ড্রাইভারকে ১০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময়, মাদক প্রতিরোধে মাদক স্পটে আকস্মিক অভিযান পরিচালনা করা এবং এর পৃষ্ঠপোষকতাকারী গ্রেফতারের উদ্যোগের অংশ হিসেবে সুন্দরদী এলাকার একটি স্পটে মাদক সরঞ্জামাদি জব্দ ও একজনকে…

Read More

নেয়ামুল হক মিয়া,গৌরনদী(বরিশাল) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তাপ। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ তাদের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই শতাধিক অ‌ধিক আসনের প্রার্থী ঘোষণা করা হয়। দলীয় সু‌ত্রে খবর পাওয়া গে‌ছে । দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ এলাকা গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে গঠিত বরিশাল-১ আসন (পূর্বে জাতীয় সংসদের ১১৯, বর্তমানে ১১৮ নম্বর আসন) সবসময়ই আলোচনায় থাকে। ঐতিহ্যগতভাবে এটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও, ২০০১ সালের নির্বাচনে বিএনপির তরুণ নেতা, দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম. জহির উদ্দিন স্বপন বিপুল ভোটে বিজয়ী…

Read More

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন বিএনপির জনসভায় জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেছেন, আমরা ভোট মূখি দল আমরা ভোটের জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই। ‎ ‎সোমবার (৩ নভেম্বর) বিকেল ৫ টায় দুমকী উপজেলার মুরাদিয়ার জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎ ‎মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম তারেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। বিশেষ বক্তা হিসেবে…

Read More