Author: admin

ছবি সংগ্রহীত নেয়ামুল হক মিয়া,গৌরনদী (বরিশাল)। বরিশাল জেলার গৌরনদী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার পিঙ্গলাকাঠি বাজারসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা অফিসের প্রসিকিউশন অফিসার ও সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের গৌরনদী উপজেলা কর্মকর্তা শংকর কুমার দাস এবং মনিটরিং ইন্সপেক্টরগণ। অভিযানকালে সার বিক্রয় কেন্দ্র, খাবার হোটেল, মুদি দোকান ও ভ্যারাইটির দোকান পরিদর্শন করা হয়। মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন পণ্য বিক্রি, মূল্যতালিকা না থাকা এবং ভোক্তা অধিকার…

Read More

হাতীবান্ধা প্রতিনিধি   লালমনিরহাটের হাতীবান্ধায় আনসার ও ভিডিপি সদস্য বাছাইয়ে অনিয়ম ও আনসার ভিডিপি কর্মকতা ধনচরণ নাথ এর বিরুদ্ধে দুনীর্তির অভিযোগ, সত্যতা পাওয়ায় তাকে স্ট্যান্ড রিলিজ ও তিনজন দলনেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে সদর অধিদপ্তর। জনাগছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সদর দপ্তরের নির্দেশনা উপেক্ষা করে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রমে আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে বিষয়টির তদন্ত করে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় (৪ নভেম্বর)মঙ্গলবার রাতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। উপজেলা কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গোতামারী ইউনিয়নের সহকারী…

Read More

ছবি সংগ্রহীত চট্টগ্রাম প্রতিনিধি  চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। বুধবার বিকাল সোয়া ৫ টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এমন সময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। কারা এরশাদ উল্লাহকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে নাজিম বলেন, আমরা হাসপাতালে যাচ্ছি। সর্বশেষ অবস্থা পরে বলতে পারব। এরশাদ উল্লাহর…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  এ সপ্তাহে রাতের আকাশে দেখা মিলবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন। মহাজাগতিক সৌন্দর্যের সেই বিশেষ পূর্ণিমা হচ্ছে সুপারমুন। ২০২৫ সালের তিনটি পরপর সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি দেখা যাবে আজ রাতে। এদিন যুক্তরাজ্যে উদযাপিত হবে ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’। তাই এ রাতটি হবে আলো, ঝলক ও রঙের মায়াবী সমাহার। চাঁদ যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে, সেই সময় পূর্ণিমা হয়। আর ওই সময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায়। ফলে এ সপ্তাহের রাতগুলো হবে একটু বেশি আলো ঝলমলে ও মোহনীয়। এই মনোরম দৃশ্য উপভোগ করতে চাইলে আবহাওয়া পরিষ্কার…

Read More

সুমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি কথিত আছে, দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। সেই থেকে প্রিয়জনের মঙ্গল কামনায় প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার এই উপবাস বা ‘কার্তিকব্রত’ পালন করেন লোকনাথভক্তরা। কারও কাছে ‘কার্তিক ব্রত’,কারও কাছে ‘রাখের উপবাস’ বা ‘গোসাইর উপবাস’। ব্রতকথার যে নামই হোক না কেন? বিপদ-আপদ, রোগবালাই থেকে মুক্তি পেতে মঙ্গলবার (৪ নভেম্বর) বানারীপাড়ার হিন্দু ধর্মাবলম্বীদের লোকনাথ অনুসারী ও ভক্তরা ‘রাখের উপবাস’ পালন করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় বরিশালের বানারীপাড়া উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে গিয়ে দেখা যায়, কয়েকশ নারী-পুরুষ প্রদীপ,…

Read More

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় তরুণদের খেলাধুলা ও ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে পীয়ারলেস ইয়ুথ ক্লাবকে একটি ঘাস কাটার মেশিন উপহার দেওয়া হয়েছে। সোমবার (৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রিনাত ফৌজিয়ার সৌজন্যে কোন্ডা ইউনিয়ন পরিষদ থেকে এই মেশিনটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব মোঃ রাসেল, ইউনিয়ন সচিব জনাব মোঃ ইফতেখার, পীয়ারলেস ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আয়াত উল্লাহ্ চৌধুরী সায়মন, সাধারণ সম্পাদক জনাব মোঃ রাকিবুল হাসান এবং ক্লাবের খেলোয়াড়বৃন্দ। তরুণ প্রজন্মের খেলোয়ারদের উৎসাহ যোগাতে ভার্চুয়ালি যুক্ত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন,“তরুণ…

Read More

ছবি সংগ্রহীত বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মাসুদ রানা মরিতে চাইনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এ পৃথিবী থেকে কেউ চলে যেতে চায় না। কিন্তু কিছু সময় পর পর দেখি মানুষ আত্মহত্যা করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে স্বপ্ন ও ভবিষ্যৎ তৈরি কারখানা। হাজারো শিক্ষার্থী হাজারো স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়। দেশের বেশিরভাগ মেধাবী তরুণরা ভর্তি হয় বিশ্ববিদ্যালয়ে যারা জীবনের মান বুঝে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই একই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বারবার খবর আছে একজন শিক্ষার্থী গলায় ফাঁস দিয়েছে, কেউ ছাদ থেকে লাভ দিয়েছে, কেউ বিষ পান করেছে, কেউ আত্মহত্যার আগে ফেসবুকে লিখেছে যে আমি আর পারছিনা। এই মৃত্যু গুলো কেবল ব্যক্তিগত নয় এগুলো …

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আওয়ামী লীগ সরকারের সময় গত ১৪ বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন প্রকল্পে প্রায় দুই হাজার ১১০ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে মোট ৮৯১টি প্রকল্পে সংঘটিত দুর্নীতির প্রাক্কলিত পরিমাণ ২৪৮.৪ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ১১০ কোটি টাকার বেশি।  মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক প্রভাব, যোগসাজশ এবং স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প অনুমোদনের প্রবণতা স্পষ্টভাবে দেখা গেছে।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী প্রগতিশীল ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। এনবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, তিনি শহরের ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এই জয়ে নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম মেয়র নির্বাচিত হলেন। এই জয়ে যেমন প্রগতিশীল শিবিরে আনন্দের জোয়ার, তেমনি ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রিপাবলিকান নেতারা এবং কিছু মধ্যপন্থী ডেমোক্র্যাট। ট্রাম্প এই ফলাফলকে ‘আমেরিকার রাজনীতির বামপন্থী বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন। মাত্র এক বছর আগে রাজনীতিতে সক্রিয় হন জোহরান মামদানি। তুলনামূলক অখ্যাত এক স্টেট অ্যাসেম্বলিম্যান থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নেতৃত্বে পৌঁছানো—এটি এক অনন্য রাজনৈতিক উত্থান। মঙ্গলবারের নির্বাচনে মামদানি সহজ ব্যবধানে…

Read More

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলায় নিখোঁজের ০৪ দিনেও সন্ধান মেলেনি মাদরাসা ছাত্র তাহসান ইসলামের (১৫)। গত ০২ নভেম্বর শনিবার সকালে বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে সে নিখোঁজ হয়। সে চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্র ও চাঁদপুর ইউনিয়নের মোল্লাগ্রামের এলাকার রফিকুল ইসলামের ছেলে। পারিবার সূত্র জানায়, ২ নভেম্বর শনিবার সকালে বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা দেয় তাহসান। সারাদিন বাসায় না ফিরায় তারা হয়তো ভাবছে কোন বন্ধুবান্ধবদের সাথে রয়েছে কিন্তু সন্ধ্যার পরও সে বাসায় আসেনি। এরপর থেকে তার আর কোন হদিস পাওয়া যায়নি। স্বজনেরা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। গত কয়েকদিন ধরে পরিবারের লোকজন তার খোঁজে স্থানীয়…

Read More