- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ‘বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী লীগের এই চিঠিতে কোনও কাজ হবে না বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি এমন অভিমত ব্যক্ত করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনও কাজ হবে না।’ গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি…
হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে চোরাচালানী মালামালসহ সমীর পাল নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে ট্রাকসহ আটক করেছে বিজিবি। যাহার সর্বমোট সিজার মূল্য-৫৭,৪৫,৮০০/-টাকা (সাতান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশত টাকা)। জনা গছে,লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ বুড়িমারী আইসিপি দিয়ে ভারতীয় ট্রাক ড্রাইভার কর্তৃক ভারতীয় ট্রাক বাংলাদেশ হতে পাথর আনলোড করে ভারতে ফেরত যাওয়ার প্রাক্কালে বিজিবির তল্লাশীতে চোরাচালানী মালামালসহ ভারতীয় এক ট্রাক ড্রাইভারকে আটক করেছে বিজিবি। উক্ত ড্রাইভারের নাম সমীর পাল, পিতা-গৌরঙ্গো পাল, গ্রাম+পোষ্ট-চেংড়াবান্ধা, থানা-মেকলিগঞ্জ, জেলা-কুচবিহার। পরে আটককৃত আসামী ও মালামাল পাটগ্রাম থানায় হস্তান্তর করেছে বিজিবি। আটককৃত (ট্রাকের মূল্য-৪৫,০০,০০০/-টাকা এবং জব্দকৃত মালামালের মূল্য-১২,৪৫,৮০০/-টাকা) সর্বমোট সিজার মূল্য-৫৭,৪৫,৮০০/-টাকা (সাতান্ন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী এবং দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী (৮৩) ইন্তেকাল করেছেন। তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবার সূত্রে জানা যায়, তিনি কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৩ দিন ধরে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। আজ রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং রাতেই তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। তিনি একজন রাজনীতিবিদ ও কূটনৈতিক, যিনি আওয়ামী লীগ সরকারের সর্বশেষ অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত…
ছবি ডেঙ্গুতে নিহত ফরিদ হোসেন ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিচ্ছে। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং জেলার চার হাসপাতালে ভর্তি আছেন আরও ২৮ জন রোগী। জানা গেছে, মৃতরা হলেন কাঁঠালিয়া উপজেলার মৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মো. সরা বালির ছেলে ফরিদ হোসেন (৩০) এবং আব্দুল আলির ছেলে ষাটোর্ধ্ব তোকাবালি। তারা দুজনই বুধবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সংরক্ষিত আসনের ইউপি সদস্য শাহনাজ পারভীন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে ৫ জন, নলছিটি হাসপাতালে ১ জন, রাজাপুর হাসপাতালে ১৬ জন এবং কাঁঠালিয়া…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদাকে ধানের শীষ প্রতিকের মনোনয়ন দেয়ায় উপজেলার গুনবতী ইউনিয়নের গুনবতী বাজারে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকালে গুনবতী ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম এর নেতৃত্বে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করেন।। এই সময় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন।।
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ হলেও বিদ্যমান আইনের সীমাবদ্ধতা ও দুর্বল বাস্তবায়ন এ লক্ষ্য অর্জনের পথে বড় বাধা হিসেবে কাজ করছে। আইন সংশোধন ওআইনের কঠোর বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞ ও সাংবাদিকরা।রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত “বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন: অগ্রগতি, প্রতিবন্ধকতা ও করণীয়” শীর্ষক দুই দিনব্যাপী (৫ ও ৬ নভেম্বর) সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন আলোচকবৃন্দ। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালা আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ৩০জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় জানানো হয়, বর্তমানে বাংলাদেশে জন্ম নিবন্ধনের হার ৫০ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের হার ৪৭ শতাংশ, যেখানে বৈশ্বিক গড় যথাক্রমে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি জমা দেয়। এ সময় প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। এর আগে ৫ দফা দাবিতে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ রাজনৈতিক দলের পদযাত্রায় বাধা দেয় পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পল্টন থেকে দলে দলে মিছিল নিয়ে পদযাত্রাটি মৎস্য ভবন এলাকায় পৌঁছলে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হয়।…
পানছড়ি উপজেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির পানছড়ি উপজেলার গিলাতলী বিওপি এলাকায় বর্ডার গার্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার সম-পরিমাণ বাংলাদেশী মালামাল আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (৩ বিজিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সন্ধায় গিলাতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আইউবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানান, গিলাতলীর নতুন পাড়া এলাকায়, মেইন পিলার হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সীমান্তের দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের দেশীয় মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে ছিল—সিস্টেম ব্যাবিসেট কীটনাশক, চ্যাপা শুটকি ও নাপ্পি । সব মিলিয়ে বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। এ বিষয়ে পানছড়ি…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা সুরক্ষিত আছে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা এখন ‘মবের ভয়’ পাচ্ছেন, তারা হয়ত ‘ফ্যাসিবাদের দোসর’ ছিলেন। আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: ইশতেহারে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে শফিকুল আলম এসব কথা বলেন। এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এই সংলাপের আয়োজন করে। প্রেস সচিব বলেন, অনেকে (সাংবাদিক) বলেন, মবের ভয়ে আছি। আমি তো কোথাও সেই ভয় দেখি না। যিনি মবের ভয় করছেন, তিনি হয়তো তখন দোসর হিসেবে কাজ করেছেন। এখন আপনি যদি দোসর হন, আমি তো আপনার…
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় মুর্শিদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে আহত করেছে স্থানীয় একদল মাদকসেবী। এসময় তারা তার পুরুষাঙ্গ কেটে ফেলে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি কুলিয়ারচর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামের দাগু শাহ মাজার এলাকার পাকা ব্রিজের পশ্চিম প্রান্তে এ ঘটনা ঘটে।আহত মুর্শিদ মিয়া পূর্ব তারাকান্দি গ্রামের মৃত নাদিরুজ্জামানের ছেলে।এ ঘটনায় আহতের ভাই আসাদ মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে পশ্চিম তারাকান্দি গ্রামের বাসিন্দা আঙ্গুর মিয়ার ছেলে বাসির…