Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  রাজধানীর রমনা থানার সামনে রমনা পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। তবে এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনো হতাহত নেই। গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনার ওসি। এর আগে আজ সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি…

Read More

হাতীবান্ধা প্রতিনিধি   লালমনিরহাট জেলার হাতীবান্ধা সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ সিংগীমারী বিওপির টহলদল কর্তৃক ১১ নভেম্বর ২০২৫ তারিখ রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উত্তর সিংগীমারী নামক স্থান হতে মাদকদ্রব্য ভারতীয় গাঁজা-০৫ কেজি এবং এস্কাপ সিরাপ-৫০ বোতল আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য-৩৭,৫০০ টাকা (সাঁইত্রিশ হাজার পাঁচশত টাকা)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) মিডিয়া সেল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

Read More

ফরিদপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি’র ‌মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নায়াব ইউসুফ বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের প্রতিটি নাগরিক সম-অধিকার পাবে এবং সুখে শান্তিতে স্বাধীনভাবে বাস করতে পারবে। উন্নয়নের জন্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি, সকলকে ধানের শীষ বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি, (১১ নভেম্বর) মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চর কৃষ্ণনগর দিলীপ সরকারের বাসভবনে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও ধর্মপ্রাণ ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে নায়াব ইউসুফ প্রধান অতিথির বক্তব্যে এ-সব কথা বলেন। যজ্ঞানুষ্ঠানে প্রার্থী…

Read More

সাতক্ষীরা প্রতিনিধিঃ গতকাল রাত থেকেই সাতক্ষীরা শহরের ঐতিহাসিক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে, এটি গুজব এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে কিছু তরল জাতীয় পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছে।ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, স্তম্ভের চারপাশে পুড়ে যাওয়ার চিহ্ন ও পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে। তবে স্মৃতিস্তম্ভটি অক্ষত রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসেন বলেন,সাতক্ষীরা জেলা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করা সম্ভব হবে।আরাফাত হোসেন আরও বলেন আজ বাদ জোহর…

Read More

জার্মানি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জার্মানি শাখার পরিচিতি সভা গত সোমবার ভার্চুয়াল ভাবে সম্পন্ন হয়েছে। এই পরিচিতি সভার মাধ্যমে জাসাস ইউরোপের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও সম্পূর্ণ জার্মানির জন্য শক্তিশালী করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। গত সোমবার এই পরিচিতি সভায় উপস্থিত ছিলেন জাসাস ইউরোপের সমন্বয়ক জনাব ফয়সাল আহমেদ এবং জনাব ইকবাল হোসেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জার্মানি বিএনপির সদ্য সাবেক সভাপতি জনাব আকুল মিয়া সাহেব এবং সদ্য সাবেক যুববিষয়ক সম্পাদক জনাব আনহার মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বার্লিন মহানগর বিএনপির সদস্যসচিব পদপ্রার্থী মোঃ মাহবুবুর রহমান এবং যুবদল নেতা রেদোয়ান সহ জাসাস জার্মানির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) রাজস্ব খাতভুক্ত ৩৫টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ম থেকে ১৬তম গ্রেডের ৯ ক্যাটাগরির পদে এসব নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে। চাকরির বিবরণ ১. পদের নাম: সহকারী প্রকৌশলী পদসংখ্যা: ১১ (মেকানিক্যাল-০৫, আইপিই-০৩, মেকাট্রনিকস-০২, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস-০১) গ্রেড ও স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)। ২. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন) পদসংখ্যা: ০১ গ্রেড ও স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)। ৩. পদের নাম: হিসাবরক্ষণ অফিসার পদসংখ্যা: ০১ গ্রেড ও স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)। ৪. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদসংখ্যা: ১৩ (মেকানিক্যাল-০৫, ইলেকট্রিক্যাল-০৩, ইলেকট্রনিকস-০২, মেকাট্রনিকস-০২, অটোমোবাইল-০১)…

Read More

কুলিয়ারচর প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জের কৃতি সন্তান সাঈদ বিন হাবিবকে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার আমির ও ভৈরব-কুলিয়ারচর (কিশোরগঞ্জ-৬) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ কবির হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমান, নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, সহ-সেক্রেটারি মাহফুজুর রহমান, কুলিয়ারচর পৌর…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : আজ ৫৪ তম বেতিয়ারা শহীদ । ১৯৭১ সালের এ দিনে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা এলাকায় ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর ৯ বীরযোদ্ধা পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হন। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘনাটি স্মরনে রাখতে প্রতি বছর ১১ নভেম্বর পালিত হয় বেতিয়ারা শহীদ দিবস। আজ সকালে শহীদ পরিবারের সদস্যরা এবং মুক্তিযোদ্ধা স্মৃতিপরিষদ উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়,।। মুক্তিযোদ্ধা স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি জিয়াউল হক জিবুর সভাপতিত্বে এই সময় প্রধান আলোচক ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম। এতে আরো আলোচনা করেন কমিনিষ্ট পার্টির সাবেক সভাপতি কমরেড শাহ আলম।। নারায়নগঞ্জ খেলাঘর কমিটির…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্ব শোডাউন হয়েছে মধুপুরে। ১০ নভেম্বর সোমবার বিকেলে বিএনপি মধুপুর উপজেলার উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়।বিকেলে মধুপুর সরকারি কলেজে খন্ড খন্ড মিছিল এসে সমেবত হয়। পরে স্বপন ফকিরের নেতৃত্বে মিছিল শুরু হয়ে মধুপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালাউড়ী শামসুন্নেছা চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌরবিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সহসভাপতি লিলি সরকার, সাধারণ…

Read More

কুলিয়ারচর প্রতিনিধি সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাতেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকরা ক্লাস বর্জন করে এই কর্মসূচিতে অংশ নেন। ‘জাগো সহকারী শিক্ষক, জাগো’ — এই স্লোগানকে সামনে রেখে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় কুলিয়ারচরের শিক্ষকরা এই আন্দোলনে অংশ নিচ্ছেন। কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে — সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ,চাকরির শুরু থেকেই ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান,এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির…

Read More