- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছাড়া পেয়েছেন সাংবাদিক মিজানুর রহমান সোহেল। তিনি দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিক সোহেল। পোস্টে সোহেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিনা অপরাধে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর তারা আমাকে স্বসম্মানে মাত্র বাসায় পৌঁছে দিয়েছে। গত রাত ১২টার দিকে ডিবি প্রধান আমার সঙ্গে কথা বলবেন, এই অজুহাতে ৫-৬ জন ডিবি সদস্য জোর করে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। ডিবিতে নিয়ে আসামির খাতায় আমার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ। তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন নির্বাচন কমিশন দ্বারা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেনহুইসে সাক্ষাতে এলে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকালে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনাসহ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক…
ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেস্ক ঘাড়ের ব্যথাকে অনেকেই সামান্য সমস্যা হিসেবে নেন, তবে এটি বেশ যন্ত্রণাদায়ক হতে পারে। সকালে বা দিনে যেকোনো সময় ঘাড়ে ব্যথা অনুভূত হতে পারে। অনেকে এই ব্যথা থেকে মুক্তি পেতে বিশ্রাম নেন এবং বিভিন্ন সমাধান খোঁজেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, ঘাড়ের ব্যথা হলো ঘাড়ের অঞ্চলের অস্বস্তি, যা কশেরুকা, পেশী, টেন্ডন ও লিগামেন্ট দ্বারা গঠিত। ঘাড় ও উপরের মেরুদণ্ড নিয়ে গঠিত জরায়ু মেরুদণ্ড মাথার নড়াচড়া এবং সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক – ঘাড় ব্যথার কারণ: ১. বয়সজনিত সমস্যা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশীর ক্ষয়, ছিঁড়ে যাওয়া, অস্টিওআর্থারাইটিস (জয়েন্টের তরুণাস্থির ক্ষয়) এবং স্পাইনাল স্টেনোসিস…
অনলাইন ডেক্স প্রেমিকাকে জোর করে চুম্বনের চেষ্টা করেছিলেন এক যুবক। পরে আত্মরক্ষার্থে কামড়ে ওই প্রেমিকের জিহ্বা ছিঁড়ে দিলেন ওই তরুণী। সোমবার (১৭ নভেম্বর) বিকালে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুরে। খবর এনডিটিভির। পুলিশ জানিয়েছে, আহত ওই যুবকরে নাম চাম্পি (৩৫। তিনি বিবাহিত এবং কানপুরের দরিয়াপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, চাম্পি ও ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবার অন্যত্র বিয়ে ঠিক করায় চাম্পির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই তরুণী। এতে ক্ষুব্ধ হয়ে চাম্পি প্রায়ই তাকে অনুসরণ করতেন এবং দেখা করার চেষ্টা করতেন। পুলিশ জানিয়েছে, সোমবার বিকালে রান্নার চুলার জন্য বাড়ির পাশের পুকুর থেকে কাদা আনতে গিয়েছিলেন ওই তরুণী।…
শোয়েব হোসেন — হরিরামপুর সাংস্কৃতিক সংসদের মহৎ উদ্যোগে গড়া এক উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার তুরাগ থানা এলাকার খয়েরটেক ও নিশাতনগর অঞ্চলের শিক্ষাবঞ্চিত মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে হরিরামপুর সাংস্কৃতিক সংসদ যে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছে, সেটিই আজকের “কামারপাড়া হাই স্কুল এন্ড কলেজ”। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি শুধু পাঠদানই নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক ও মানবিক উন্নয়নেও অগ্রণী ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠার ইতিহাস: সমাজের স্বপ্ন থেকে বাস্তবে রূপ যে সময় এলাকায় কোনো মানসম্মত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না, সেই সময় হরিরামপুর সাংস্কৃতিক সংসদের সদস্যরা শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এগিয়ে আসেন। তাদের লক্ষ্য ছিল— স্থানীয় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এমপি প্রার্থী মাওলানা মহিউদ্দিন শহীদ পাটোয়ারীর হাতপাখা প্রতীকের পক্ষে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের চৌধুরী বাজারে গণ-সংযোগ করা হয়েছে । মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে চৌধুরী বাজারে গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ক্বারী আব্দুল ওহাব, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আবদুল কাদের সুমন, জগন্নাথদিঘী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আবদুল হাই সুমন মিয়াজী, উপজেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ফয়জুল করিম, জগনাথদিঘী ইউনিয়ন শ্রমিক আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী, জগন্নাথদীঘি ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ফোরকান মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট ৪ শত কম্বল প্রদান করেছে বেসরকারি এনজিও সংস্থা আশা। মঙ্গলবার ১৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চয় কুমার মহন্তের মাধ্যমে তারা এই কম্বল হস্তান্তর করেন। এসময় আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আব্দুল আজিজ,সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: বসিরুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার আব্দুল হাকিম, ব্রাঞ্চ ম্যানেজার শহিদুল্লাহ কায়সার, আশা শিক্ষা অফিসার মো: আমিনুল ইসলাম প্রমুখ।
ভোরের বাংলা নিউজ ডেস্ক গভীর রাতে নিজ বাসা থেকে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাকে রাজধানীর নতুন বাড্ডার বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়। মিজানুর রহমান সোহেল জনপ্রিয় পত্রিকা দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার সত্যতা জানতে গণমাধ্যমের পক্ষ থেকে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি সত্যতা স্বীকার করে জানিয়েছেন, তাকে এখানেই আনা হয়েছে। কেন রাত ১২টার পর একজন গণমাধ্যম কর্মীকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে সেটা জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজানুর…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডা. রুযিযার ললটয সাক্ষাৎ করতে এলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে জার্মানির রাষ্ট্রদূত নির্বাচনের তারিখ নির্ধারণ ও এ উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চান। জবাবে উপদেষ্টা বলেন, আশা করি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে এর নির্দিষ্ট দিন ও তারিখ নির্ধারণের দায়িত্ব পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। তিনি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বলেন, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের যে তারিখই নির্ধারণ করুক না কেন,…
খুবি প্রতিনিধিখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা’ ( কুসাক) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাকিব শাহরিয়ার হাফিজ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন ডিসিপ্লিনের শিক্ষার্থী মো: নিরব। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৬০ জন সদস্য নিয়ে এই নতুন কমিটি গঠিত হয়। কুসাক এর কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আসিফ হোসেন,মোছা:নুসরাত জাহান,জিনিয়া আক্তার ফাতেমা, মুনিরা নিশাত মুন,সাদিয়া মেহজাবিন,তামান্না ইয়াসমিন।যুগ্ম-সাধারণ সম্পাদক তনিমা জান্নাত হাসি,মো:হুসাইন, অর্থ সম্পাদক শামিমা ইয়াসমিন প্রিয়াঙ্কা,সহ-অর্থ সম্পাদক মোছাঃ সুমি খাতুন,মোছাঃ…