
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কেশালীডাঙ্গা কে.এন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা নাহার বানু এবং জামালপুরের মজিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন–এর মধ্যে দীর্ঘদিনের পরকীয়ার অভিযোগের পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
গ্রামবাসীর দাবি, তারা নিয়মিত গোপনে সাক্ষাৎ করতেন। সন্দেহের জেরে বুধবার রাতে স্থানীয়রা তাদের হাতে-নাতে আটক করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গ্রামবাসী দু’জনকেই পুলিশে সোপর্দ করে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বলছেন, শিক্ষকদের এমন আচরণ শিক্ষাঙ্গনের পরিবেশকে নষ্ট করছে এবং শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।