Author: admin

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: পোষ্টমাষ্টার ফয়জুর রহমানকে সভাপতি ও নাজমুল হককে সাধারণ সম্পাদক করে নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ গ্রামীণ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো: আবুল হাশেম, সহ-সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম, দপ্তর সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ রাহিমুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব আহমেদ ও সহ প্রচার সম্পাদক শরিফুল ইসলাম। এছাড়া কমিটিতে ইসাহাক আলী ও আব্দুল করিমকে কার্য্য নির্বাহী সদস্য করা হয়েছে।

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সরকার অনুমোদিত কোন বালু মহাল না থাকলেও রাজনৈতিক পরিচয়ে অন্তত ৪০ টি অবৈধ বালু মহাল চলছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী, সল্লা ইউনিয়ন ও এলেঙ্গা পৌর এলাকায় এসব অবৈধ বালু মহাল চালু রয়েছে। যমুনা সেতু পূর্ব থানা এলাকায় থানাঘাট হিসাবে পরিচিত। এছাড়াও শ্যামশৈল নামকস্থানে, বিনোদ লুহুরিয়া, সরাতৈল, বল্লভবাড়ী, বিয়ারা মারুয়া, জোকারচর, কদিম হামজানী, কামাক্ষার মোড়, সল্লা চরপাড়া, ধলাটেংগর, ভাবলা, কুড়িঘরিয়া ও পৌলী এলাকার অনন্ত ৪০টি অবৈধ বালুঘাট পরিচালিত হচ্ছে, যা সরেজমিনে গিয়ে দেখা যায়। এসব বালু মহাল পরিচালনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে গোহালিয়াবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি…

Read More

মো: নুর আল জান্নাত বকশিগঞ্জ, জামালপুর প্রতিনিধি Anri Child Marriage Organisations (ACMO) এর শিশু দিবস উপলক্ষে, পুরো দেশব্যাপি আয়োজনের ধারাবাহিকতায় জামালপুর জেলা কমিটির উদ্যোগে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো বিশ্ব শিশু দিবস ২০২৫। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ক্যাম্ব্রিজ মডেল একাডেমি সারমারা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে। নানা কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা শিশু অধিকার, নিরাপত্তা, সমান সুযোগ ও সৃজনশীলতার বিষয়ে সচেতনতা অর্জন করে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের তৈরি প্লে-কার্ড প্রদর্শনী। রঙিন ও তথ্যসমৃদ্ধ এসব প্লে-কার্ডের মাধ্যমে তারা নিজেদের শিশু অধিকার সম্পর্কে জানে এবং অন্য শিশুদের জানায় শিশু দিবসের তাৎপর্য ও মর্মবাণী। এতে শিশুদের সৃজনশীলতা, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা স্পষ্টভাবে ফুটে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে স্টেডিয়াম মাঠ পরিদর্শনে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বৃহস্পতিবার সকালে পৌর শহরের হাজীপাড়া এলাকায় অবস্থিত শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠ পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শন শেষে তিনি বলেন, শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে আমরা ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। এজন্য তরুণ সমাজকে এগিয়ে আসার আহব্বানও করেন তিনি। তিনি আরো বলেন, এই স্টেডিয়ামটি অনেক ভালো পর্যায়ে রয়েছে তাই ক্রিকেটের দিক থেকে ঠাকুরগাঁও নিয়ে একটা অপার সম্ভাবনা রয়েছে। তবে স্টেডিয়ামের কিছু চাহিদা রয়েছে বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোয় দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান…

Read More

ছবি সংগ্রহীত টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের আয়োজনে সরকারি হাসপাতাল সংলগ্ন টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কে ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশন মধুপুর শাখা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। উল্লেখ্য গত (১৯ নভেম্বর) বিএনপি নেতা এ্যাডভোকেট মোহাম্মদ আলীর অনুসারীদের বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত স্বপন ফকির গ্রুপের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হলে এক পর্যায়ে জামালপুর রোডের এশিয়া হসপিটাল ও বাসস্ট্যান্ডের লাইফ কেয়ার হাসপাতালে মোহাম্মদ আলীর সমর্থীত বিক্ষুব্ধ জনতা ইট পাটকেল ছুড়লে এ ভাংচুরের ঘটনা ঘটে। সন্ত্রাসী এ কর্মকান্ডে রোগী, চিকিৎসক ও স্টাফদের…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামে শুভ(৩০) নামের এক যুবক কে পুর্ব পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার ঘটনায় মুল আসামি ও সৎমা মোছাঃ শেফা বেগম(৪৫)কে গ্রেফতার করেছে র‍্যাব। গত (১৯ নভেম্বর) বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শুভর পিতা জবিউর তার ২য় স্ত্রী শেফা বেগম কে দীর্ঘদিন আগে তালাক দেয়। সেই ক্ষোভ ধরে শেফা বেগম তার সাবেক স্বামী জবিউরের ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে। এরই পরিপেক্ষিতে চলতি বছরে ২৬ শে…

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের প্রথম সমাবর্তনকে ঘিরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো সমাবর্তন আয়োজনের লক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিকেলে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপাচার্য বলেন, প্রতিষ্ঠার পর এই প্রথম বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে, যা বেরোবির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ১২তম ব্যাচের যেসব শিক্ষার্থী ইতিমধ্যে ডিগ্রি অর্জন করেছেন, তারা সবাই এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। তাঁর ভাষায়, “ডিগ্রীপ্রাপ্ত শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনকে স্মরণীয় করে তুলবে।” রেজিস্ট্রেশন…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গাইবান্ধার বিশেষ অভিযানে বোরকার ভেতরে লুকিয়ে ফেন্সিডিল বহনের সময় দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে সাদুল্লাপুর উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রংপুর–ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। ‎ ‎ডিএনসির গাইবান্ধা জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, একটি সবুজ রঙের নম্বরবিহীন সিএনজি সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় যাত্রীবেশে থাকা দুই নারীর দেহ তল্লাশিতে বিশেষ কায়দায় বোরকার নিচে পেটে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় মোট ৫০ বোতল কোডিন ফসফেট মিশ্রিত ফেন্সিডিল উদ্ধার করা হয়। ‎ ‎গ্রেফতারকৃতরা হলেন- ‎১। মোছাঃ বেলি আক্তার (২৪), স্বামী– মেড রোহান…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে বলে জানিয়েছেন আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।’ বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান। ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো…

Read More