Author: admin

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সাবালিয়া এলাকার একতা টাওয়ারের সভাপতি আব্দুল লতিফের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে ডিজিল্যাব হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মুশফিকুল আলম (৬৬) টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি একতা টাওয়ারের নির্মাণকাজের সময় ডিজিল্যাব হাসপাতালের ছাদের ওপর বিশাল পরিমাণ নির্মাণসামগ্রী ফেলে দেওয়া হয়, যার ফলে ভবনের অভ্যন্তরের মূল্যবান ল্যাব সরঞ্জাম, বৈদ্যুতিক লাইন ও বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। এতে হাসপাতালের আনুমানিক ৭ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ক্ষয়ক্ষতির কারণ জানতে চাইলে আব্দুল লতিফ উল্টো তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। প্রধান নির্বাহী…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নাটোর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সম্পাদকসহ নির্বাহী পরিষদের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ও ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সভাপতি ডা. মো: শামস উদ্দিন, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন, নাটোর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো: শহিদুল হক সরকার, সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খন্দকার এনামুর রহমান…

Read More

মমিনুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিন উপজেলায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ নভেম্বর (মঙ্গলবার) তজুমদ্দিন উত্তর বাজার আহম্মদ ভবনের তৃতীয় তলায় বাদ আসর তজুমদ্দিন উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মোনাজাত পরিচালনা করেন উত্তর বাজার জমে মসজিদের খতিব মাওঃ হাফেজ ইউসুফ আহম্মেদ। দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা জহুরুল হক, তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা আলহাজ্ব সাইদুর রহমান রিপন,আজাদ হোসেন রাসেল,…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার “বি-সার্কেল অফিস” পরিদর্শন করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। পুলিশ সুপার “বি-সার্কেল অফিস” উপস্থিত হলে ফুলেল শুভেচ্ছা জানান শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), গাইবান্ধা। এ সময় গাইবান্ধা জেলার একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। পুলিশ সুপার “বি-সার্কেল অফিস” পরিদর্শন চলাকালীন বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও বিভিন্ন বিষয়ে “বি-সার্কেল অফিস” এর অফিসার ও ফোর্সদের দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার বি-সার্কেল অফিসে কর্মরত অফিসার ও ফোর্সদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য সব পক্ষের সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপের উদ্বোধনী বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের এজেন্ডা একটাই, একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব। ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে। তিনি স্বীকার করেন, অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনের দিকে এগিয়ে…

Read More

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে জোর আলোচনা চলছে। দলের তৃণমূল থেকে শুরু করে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বহু নেতাকর্মী এই আসনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতীকে পুনরায় বিবেচনা করে মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন।আজ সোমবার (২৪নভেম্বর) সাতক্ষীরার সঙ্গীতা মোড় থেকে বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারন জনগন চিশতির মনোনয়নের দাবিতে বৃহৎ মশাল মিছিল করে। মিছিল টি সঙ্গীতা মোড় থেকে নিউমার্কেট হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রদক্ষিণ করে পুনরায় সঙ্গীতা মোড়ে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা মনোনয়ন পুনঃবিবেচনা করে ক্লিন ইমেজের নেতা, জনবান্ধব নেতা তাজকীন…

Read More

ঝালকাঠি প্রতিনিধি।। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার হওয়া ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) জাতীয়তাবাদী যুবদলের সহ–দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের অভিযোগের ভিত্তিতে শামীম তালুকদারকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার দাখিল করা আবেদনের প্রেক্ষিতে দলের সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় আহ্বায়ক পদে বহাল করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। জেলা যুবদলের…

Read More

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নজির হোসেন (৮০) নামের এক প্রবীণ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলার পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি রাজারভিটা গ্রামের মৃত জহুরুল হকের ছেলে। স্থানীয়দের ভাষ্য, বিকেলে নজির হোসেন পোস্ট অফিস মোড় হয়ে থানাহাট বাজারের দিকে হাঁটছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। দুর্ঘটনার পর লোকজন দ্রুত তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত…

Read More

কুলিয়ারচর প্রতিনিধি কিশোরগঞ্জের কুলিয়ারচরে “কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা”র উদ্যোগে উপজেলার ২৩ জন প্রতিবন্ধীর মাঝে ত্রাণসামগ্রী (শুকনো খাবার) বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) দুপুরে কুলিয়ারচর পৌরশহরের বড়খারচর মহল্লায় অবস্থিত সংস্থার কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল—চাল, ডাল, লবণ, চিনি, সয়াবিন তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এসব সহায়তা পেয়ে উপস্থিত প্রতিবন্ধীরা স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ফারজানা আক্তার। তিনি বলেন, “প্রতিবন্ধীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের সুখ-দুঃখে সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ‎ ‎জুলাই আন্দোলনের প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগ, তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের প্রশাসন আন্দোলনের মুখে একটি দায়সারা মামলা করেছিল। কিন্তু মামলাটি শুধু কাগজে-কলমে আছে; বাস্তবে তার কোনো অগ্রগতি নেই। নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম দায়িত্ব নেওয়ার পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। নামমাত্র তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও কার্যত তা অচল অবস্থায় পড়ে আছে। ‎ ‎শিক্ষার্থীদের দাবি- প্রশাসন শুধুই কাগজে-কলমে মামলা রেখে দিয়েছে। বাস্তবে বিচার বা পদক্ষেপের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। হামলাকারী…

Read More