Author: admin

জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে নিরাপদ খাদ্য উৎপাদন, প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি-বেসরকারি সমন্বয়ে আরও শক্তিশালী করতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচির শুরুতেই শিক্ষার্থীদের নিম্নমানের খাবার সরবরাহসহ নানান অনিয়মের অভিযোগ উঠেছে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। একইসঙ্গে সরকারি বিধি অনুযায়ী শিশু শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন খাবার সরবরাহের দাবি জানিয়েছেন তারা। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো ও স্কুলগামী শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা ও উপস্থিতি বাড়তে সপ্তাহে পাঁচ দিন মিড-ডে মিল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কুড়িগ্রামে মি-ডে মিল চালুর সপ্তাহ না পেরোতেই নিম্নমানের খাবার সরবরাহ, রুটিন মাফিক নিয়মিত খাবার না দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।…

Read More

কোটচাঁদপুর প্রতিনিধিঃ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি” প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫। ২৬ নভেম্বর বুধবার সকালে কোটচাঁদপুর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহটির উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ সপ্তাহ চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বীন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমসহ…

Read More

ঝালকাঠি প্রতিনিধি।ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন আলোচিত রাজনীতিক ড. ফয়জুল হক। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে একটি পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তার মনোনয়ন ঘোষণা করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট খান হাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এবিএম আমিনুল ইসলাম, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবদুর হাই এবং সদর উপজেলা আমির মাওলানা মনিরুল ইসলাম তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ঘোষণার সময় জেলা জামায়াত আমির হাফিজুর রহমান বলেন, “ড. ফয়জুল হক একজন পরিশীলিত, নীতিবান ও সাহসী মানুষ। স্বতন্ত্র ঘোষণা দেওয়ার সময়ও আমরা তাকে সমর্থন জানিয়েছিলাম। দলীয় মূল্যায়নে দেখা…

Read More

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী এবং সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. শাহীন আলম। সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারী সভাপতি মনিরুল আলম লিটু, খেলাফত মজলিস বাংলাদেশ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সাথে দোয়া মাহফিল করেছেন টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বাজিতপুরে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদরাসার এতিমখানার শতাধিক শিক্ষার্থী দোয়া অংশ নেয়। এসময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়ান এটাই আমাদের প্রার্থনা। তিনি আরও বলেন, সংকটময় সময়ে দোয়া দরুদই মানুষের সবচেয়ে বড় শক্তি, আর…

Read More

ইবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (২৬ নভেম্বর ) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করে সংগঠনটির নেতা-কর্মীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ”দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য কে ধারন করে টাঙ্গাইল মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ২৬ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে “প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫” আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রেলি শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ…

Read More

মো: নুর আল জান্নাত বকশিগঞ্জ, জামালপুর প্রতিনিধি। জামালপুরের বকশিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পারিবারিক নির্যাতন ও হত্যার অভিযোগে নিহত মোছাঃ রুবাইয়া আক্তার বীনা–র পরিবারের সদস্য এবং এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা অংশ নেন। পরিবারের অভিযোগ অনুযায়ী, আনুমানিক দুই বছর তিন মাস আগে পারিবারিক ভাবে বীনার বিয়ে হয় বকশিগঞ্জের সাতানি পাড়ার জুয়েল নামে এক যুবকের সাথে। বীনার পরিবারের দাবি—বিয়ের পর থেকেই জুয়েল ও তার পরিবার নিয়মিত অর্থের দাবি করতে থাকে এবং নানা অজুহাতে বীনার উপর মানসিক চাপ সৃষ্টি করে। বীনার পরিবার জানায়, সাম্প্রতিক মাসগুলোতে তারা আরও ৩ লাখ টাকা দাবি করে। টাকা দিতে…

Read More

নেয়ামুল হক মিয়া,গৌরনদী,বরিশাল। অধ্য ২৫/১১/২৫ তারিখ জনস্বার্থে গৌরনদী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনাকালে গুনগত স্বাস্থ্য সেবা নিশ্চিতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দালাল প্রতিরোধে ও বাটাজোড় এলাকার ডায়গনস্টিক সেন্টার গুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. মেহেদী হাসান। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত উপজেলা সাস্থ্য কর্মকর্তা ডাঃ সালেহীন, উপজেলা মেডিকেল অফিসার তৌকির আহমেদ, ডাঃ টিপু সুলতান ও গৌরনদী মডেল থানা পুলিশ। এসময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কয়েকজনকে আটক করে মধ্যস্ত্বভোগী হিসেবে কাজ করবে না মর্মে প্রথমবারের মত মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় এবং বাটাজোড় এলাকায় মদিনা ডায়গনস্টিক সেন্টার বন্ধ পাওয়ায় গেটে নোটিশ টাঙানো হয়। সুইস মেডিকেল…

Read More