- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেলে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় নবনির্বাচিত ১১১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সভায় রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী, ঠাকুরগাঁও জেলা আদালতের সাবেক বারের সভাপতি ও পিপি আব্দুল হালিম, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, হাসান মাহমুদ এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী…
আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন নৌবহর। বর্তমানে ভূমধ্যসাগরের গাজা উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আছে বহরটি। মঙ্গলবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে এফএফসি। বিবৃতে বলা হয়েছে, আমাদের ফ্লোটিলার নৌবহরটি বর্তমানে গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল (২৭৭ কিলোমিটার) দূরে আছে। কিছু দিন আগে আমাদের ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের নৌযানগুলো সাগরের যে এলাকা থেকে ইসরাইলি নৌবাহিনী আটক করেছিল, নতুন নৌবহরটি তার কাছাকাছি রয়েছে। এফএফসি জোটের অন্যতম সদস্য সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেড়ে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অবথা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর,…
মাগুরা প্রতিনিধি নয় কেজি ছয়শ’ গ্রাম গাঁজাসহ মাগুরায় দুজন মাদক কারবারিকে আটক করেছেন র্যাব-৬ সদস্যরা। এসময় একটি অটো রিকশা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে মাগুরা শহরের বিএডিসি অফিসের সামনের মহাসড়ক থেকে তাদেরকে আটক এবং গাঁজা উদ্ধার করা হয়। র্যাব-৬ এর সিপিসি ঝিনাইদহের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আটকরা হলেন মাগুরা সদর উপজেলার রুপাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নাসির হোসেন (৩৫) এবং সদর উপজেলার জগদল ঠাকুরভিটা এলাকার খলিলুর রহমানের ছেলে ইমান উদ্দিন (৩২)। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় মামলার রুজু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে প্রবীণ শিক্ষক ও সুনামধন্য আয়ুর্বেদিক চিকিৎসক গোঁশাই চন্দ্র দাস পরলোক গমন করছেন। তিনি উপজেলার ওয়ালিয়া ঘোষপাড়াস্থ মৃত হারান চন্দ্র দাসের পুত্র। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩.০০ ঘটিকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দির্ঘদিন লিভার জনিত রোগে ভুগছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শিশুকাল থেকেই কঠোর পরিশ্রম করে নিজ খরচে মাধ্যমিক শেষ করেন। মাধ্যমিক পাস করে তিনি ১৯৬৮ সালে উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। দির্ঘ ৩৮ বছর সুনামের সাথে শিক্ষকতা শেষে…
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে সবুজছায়া আবাসিক প্রকল্প এলাকার একটি কাশ বনের ভেতর থেকে বাচ্চু মিয়া (৬০) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল পাঁচটার সময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত বাচ্চু মিয়া উপজেলার রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাচ্চু মিয়ার মেয়ে পাখি আক্তার বলেন, “বাবা প্রতিদিনই কাজ শেষে রাতে বাড়ি ফিরতেন। কিন্তু গতকাল রাতে আর ফেরেননি। আজ বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ…
সুনামগঞ্জঃ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। তাঁর পরিবার সূত্রে জানাযায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে জামালগঞ্জ থানা পুলিশের সদস্যরা চেয়ারম্যান ইকবাল আল আজাদের সাচনা বাজারের নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইকবাল আল আজাদকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে।
রাজশাহী প্রতিনিধি রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে এক তরুণ, নারী ও কিশোরীকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সাবেক চেয়ারম্যানের দুই মেয়ে ভুক্তভোগী কিশোরীর শরীরে সেফটি পিন ফুটিয়েছে এবং চড়-থাপ্পড় মেরেছে। মঙ্গলবার সকালে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় সরকার কোল্ড স্টোরেজের অফিসকক্ষে এ নির্যাতনের ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ জনতা অফিসকক্ষে ভাঙচুর চালান এবং অভিযুক্তদের অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর সহায়তায় এয়ারপোর্ট থানা-পুলিশ তিনজনকে আটক করে নিয়ে যায়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন—এক বেসরকারি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী (২৭), তার খালাতো বোন (৩০)…
রাজশাহী প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজসহ তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজশাহী -ঢাকা মহাসড়কের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন। মানববন্ধনে বক্তারা চট্টগ্রামে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।তারা বলেন,“সাংবাদিকদের ওপর বারবার হামলা গণতন্ত্রের জন্য হুমকি। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে…
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আগামী ১০ ই অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯ তম বিসিএস (বিশেষ)পরীক্ষা উপলক্ষে বিসিএস পরিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবার ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) প্রশাসন।৭ ই অক্টোবর মঙ্গলবার ববি পরিবহন পুলের নির্বাহী প্রকৌশলী মোঃজাহিদ হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী ১০ই অক্টোবর ২০২৫ খ্রীঃ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য ৪৯ তম বিসিএস (বিশেষ)পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে পরিবহন পুলের দুটি বাস শর্তসাপেক্ষে বরিশাল-ঢাকা-বরিশাল রুটে চলাচল করবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত সমূহ হলো- ১. আগ্রহী প্রার্থীগন কে ৭ই অক্টোবর দুপুর ২ টা থেকে ৮ ই অক্টোবর দুপুর ৩ টার মধ্যে অফেরতযোগ্য ১০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করে পরিবহন পুল থেকে টোকেন সংগ্রহ করতে…