Author: admin

হাতীবান্ধা প্রতিনিধি   লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন তিস্তা ব্যাটালিয়ন ৬১বিজিবি। উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে তিস্তা ব্যাটালিয়ন (৬১বিজিবি) এ-র আয়োজনে, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল,ডাল,চিড়া, তৈল, আলু, পিয়াজ, লবণ ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয় এবং গরিব দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। ত্রাণ বিতরণ পরবর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে মতবিনিময় ও কুশলাদি বিনিময় করেন, ৬১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি। এসময় তিনি বলেন, গত দুই দিন আগে তিস্তা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছিল, এমনকি ফ্ল্যাট বাইপাসের উপর দিয়েও পানি প্রবাহিত হয়েছিল। আমরা জানতে পেরেছি…

Read More

স্পোর্টস ডেস্ক  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। তবে সোমবার (৬ অক্টোবর) বিসিবির নির্বাচনের পর রাতেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এনএসসি। আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার কারণে ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়। ইসফাকের জায়গায় এনএসসি মনোনীত বিসিবির পরিচালক হচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। বিশ্বস্ত একটি সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। বিসিবিতে রুবাবা দৌলা মহিলা উইংয়ের দায়িত্ব নিতে পারেন। রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। খেলাধুলার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন…

Read More

বেনাপোল (শার্শা) প্রতিনিধি : অবশেষে বেনাপোল কাস্টমস হাউসে ঘুষের টাকাসহ আটক হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও স্থানীয় এনজিও সদস্য হাসিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমীন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলাটি দুদক মামলা নং ১১/২০২৫ তাং ৭ অক্টোবর -২৫, হিসেবে নথিভুক্ত হয়েছে। তথ্যানুযায়ী, আগের দিন বেনাপোলে ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক, পরবর্তীতে ছেড়ে দেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়। এনিয়ে ঘটনার একদিন পর দুদক আনুষ্ঠানিকভাবে তাদেরকে আটক দেখিয়ে মামলা করেছে- যার মূল আসামি কাস্টম কর্মকর্তা শামীমা আক্তার ও সহযোগী এনজিও কর্মী হাসিবুর রহমান। আটককৃত…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে রাখবো আগলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। পরে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে সুষ্ঠু ভোটের জন্য জুলাই সনদসহ সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সফর শেষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। এ সময়, রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ আছে তার অন্যতম উদাহরণ প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর নেতাদের জাতিসংঘ সফর বলেও জানান তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে ডা. তাহের বলেন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখি না। তবে নির্বাচন হওয়ার আগে কিছু বিষয়ে সমাধান হওয়া খুব জরুরি। যারা সংস্কার…

Read More

মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি সম্প্রতি ডাকসু ও জাকসু, নির্বাচনকে ঘিরে যে আমেজের জন্ম দিয়েছে এতে অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। তবে, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের মধ্যেও পক্ষে বিপক্ষে হয়েছে নানা আলোচনা। শিক্ষার্থীদের মধ্যে অল্পসংখ্যক তাদের অধিকার ও দাবিআদায়ে ছাত্রসংসদ চাচ্ছে অপরদিকে অধিকাংশ শিক্ষার্থীই আগ্রহ দেখাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ধারা ১৬ নম্বরে বলা হয়েছে, “ছাত্র বিষয়ক পরিচালকের লিখিত অনুমতি ছাড়া অধ্যাদেশ বলে গঠিত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল ছাত্র সংসদ, ডিসিপ্লিনের ছাত্র সমিতি ব্যতিত অন্য কোনো ক্লাব অথবা সমিতি অথবা ছাত্র সংগঠন গঠন করা যাবে না”। বিশেষজ্ঞদের মতে, “ছাত্র সংসদ হলো এমন একটি প্রতিষ্ঠান যার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  এবার এক ভিসায় যাওয়া যাবে আরবের ছয়টি দেশে। এর নাম জিসিসি গ্র্যান্ড টুরিস্ট ভিসা। শুরুতে পরীক্ষামূলকভাবে এ ভিসা চালু করা হবে। চলতি বছরের শেষ প্রান্তিকে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর— একক এ পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে ছয়টি আরব দেশের জোট ‘উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)’। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থ ও পর্যটন মন্ত্রী এবং আমিরাত পর্যটন কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মারি সম্প্রতি এ খবর জানিয়েছেন। আমিরাতের এই মন্ত্রী বলেন, জিসিসিভুক্ত দেশে অভিন্ন পর্যটন ভিসাটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে চালু শেনজেন ভিসার আদলে করা হচ্ছে। এ ভিসা নিয়ে পর্যটকেরা জিসিসিভুক্ত ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন। আঞ্চলিক সমন্বয় আরও…

Read More

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে জেলাবাসীর ব্যানারে । সোমবার(০৬ অক্টোবর) সকাল ১১টায় এই মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং পুলিশ ঘটনা স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদেরকে ফিরিয়ে দিয়েছে বলে জানা গেছে। কোন পূর্ব ঘোষণা ছাড়াই আচমকা সকালে এই কর্মসূচি সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতক্ষীরার মূল ধারার গণমাধ্যম কর্মীরা। ঘটনার নেপথ্যের কারন খুঁজতে বেড়িয়ে আসে জেলার বহুল আলোচিত বিতর্কিত ডাক্তার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক কর্মকর্তা ডাঃ ফয়সাল আহমেদের ক্লিনিক ব্যবসা ও দালাল নিয়ন্ত্রণের চাঞ্চল্যকর তথ্য। সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ইলিশ প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় পৃথক অভিযানে ৬ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাজাপুর উপজেলার নিয়ামতি ও পালট এলাকায় সোমবার (৬ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এসময় নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বাকেরগঞ্জ উপজেলার মোঃ মহারাজ সিকদারের ছেলে মোঃ মাহফুজ সিকদার (১৮),…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে আওয়ামীলীগের ৩ নেতা ও ২ প্রতারকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। রবিবার রাতে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে জেল হাজতে পাঠায় তাদের। আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী সরকারী কলেজ শাখা ছাত্র দলের সাধারন সম্পাদক রাহাত প্যাদার বিস্ফোরক ও বিশেষ আইনে দায়ের করা মামলায় রবিবার রাতে আমতলী পৌরসভার পঁাচ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে আমতলী উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ভায়লাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. হুমায়ন কবির ও আমতলী উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক…

Read More