- টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির
- উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
- নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
Author: admin
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। অপর দুইজনসহ আহত হয়েছেন ৩জন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার বনপাড়া–পাবনা মহাসড়কের গুনাইহাটি মসজিদ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর থেকে কুষ্টিয়াগামী কল্পনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫১৪) নামের দ্রুতগামী বাস পেছন থেকে একটি অটোরিকসাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অপর তিনজন জন গুরুতর আহত হয়। নিহতরা হলেন, উপজেলার কালিকাপুর গ্রামের মুনসের আলী(৭৫), তার আনছার আলী (৬০), লালপুর উপজেলার ধলা ঢাকালীপাড়ার নসিরের ছেলে নয়ন(৩২)। এসময় গুরুতর আহত হয় আনছারের স্ত্রী রাশিদা বেগম (৫০), ছেলে রাসেল (২৬), ও ভাই রানা(৪০)। তারা…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী (১৪) কে ধর্ষণ করায় অন্তঃসত্ত্বা হয়েছে। বর্তমানে ওই কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হুমায়ুন খান (২০) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে কাঁঠালিয়া থানা পুলিশ। কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মংচেনলা জানান, শনিবার ৪ অক্টোবর রাতে ঢাকার আহসান মঞ্জিল এলাকার সামনে থেকে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে, ঢাকা কোতয়ালী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে হুমায়ুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হুমায়ুন খান (২০) ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের আবদুল কুদ্দুস খানের ছেলে এবং দক্ষিণ চেঁচরী হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। মামলা সূত্রে পুলিশ জানায়, প্রতিবন্ধী কিশোরীর মা ছেনেরা বেগম (৩৮)…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে দুইদিন ব্যাপী অপ্পোর সুপার ক্যারাভান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৮ ও ৯ অক্টোবর টাঙ্গাইলের পৌর উদ্যানে সকাল থেকে রাত্রি পর্যন্ত চলবে এই সুপার ক্যারাভান। সুপার ক্যারাভান উপলক্ষে রয়েছে বিভিন্ন ইভেন্ট। ফ্রি লটারি গিফট কুপন, ফ্রি মোবাইল সার্ভিসিং, যেকোন ব্র্যান্ডের স্মার্ট ফোন পরিবর্তন করে অপো নতুন ফোন নেওয়ার সুযোগ, প্রতিটি ফোনের সাথে থাকবে স্পেশাল গিফট এছাড়া স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে মোবাইল কেনার সুযোগ। এছাড়া কিস্তিতে মোবাইল কিনার সুবর্ণ সুযোগ থাকছে।
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক ইসলামের ৫টি স্তম্ভের একটি হচ্ছে নামাজ। ইসলামে বিশ্বাস স্থাপনের পর নামাজই সবচেয়ে গুরুত্ব পেয়ে থাকে; এতটাই যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পরিত্যাগকে কুফরির সামিল করেছেন। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে এই নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। আজ মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২১ আশ্বিন ১৪৩২ বাংলা, ১৩ রবিউস সানি ১৪৪৯ হিজরি তারিখের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- সেহরি– ০৪:৩৬ মিনিট।ফজর– ০৪:৩৭ মিনিট।জোহর– ১১:৪৭ মিনিট।আসর– ০৪:০২ মিনিট।মাগরিব– ০৫:৪৪…
মাগুরা প্রতিনিধি ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সোমবার মাগুরা গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বসতি দিবসের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ পারভেজ। সভাই প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, মাগুরা প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় বক্তারা…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় জান্নাতি খানম অন্তু (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি— তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সাজ্জাদ মোল্যা (৩২) ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চর-শালনগর গ্রামে শ্বশুরবাড়ির সামনে একটি ভ্যানের উপর থেকে মরদেহটি উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। নিহত জান্নাতি খানম অন্তু শালনগর ইউনিয়নের চর-শালনগর গ্রামের দাউদ মোল্যার ছেলে সাজ্জাদ মোল্যার স্ত্রী এবং একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মিটুল মোল্যার মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, চার মাস আগে…
স্টাফ রিপোর্টার(বরিশাল) বাড়ছে অনাবাদি জমির সংখ্যা খননে নেই কোন উদ্যোগ। একসময়ের প্রবাহমান খরস্রোতা খাল আজ দীর্ঘদিন ধরে খনন না করায় নাব্যতা সংকট ও দখল-দুষণের কারণে মৃতপ্রায়। ফলে বিপন্ন হচ্ছে ওই খালের ওপর নির্ভরশীল কৃষিজমি, জীবন ও প্রকৃতি। খালটি খনন করে পুরনো যৌবণে ফিরিয়ে আনার জন্য ভূক্তভোগীরা অংসখ্যবার সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েও কোন সুফল পায়নি। ঐতিহ্যবাহী এ খালটির অবস্থান বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায়। এ দুই উপজেলার মধ্যদিয়ে বয়ে যাওয়া খালের মোহনা হচ্ছে গৌরনদীর পালরদী নদীর টরকী বন্দর সংলগ্ন স্ব-মিল এলাকায়। টরকী বন্দর থেকে শুরু করে ধানডোবা, রাজাপুর, সাদ্দাম বাজার, মোক্তার বাজার, চেঙ্গুটিয়া গ্রাম হয়ে খালটি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকায় সফররত যুক্তরাজ্যের বাণিজ্যবিষয়ক বিশেষ দূত এবং ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য রোজি ব্যারোনেস উইনটারটনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনে দুপুর সোয়া ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে উইনটারটনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান ছিলেন। অন্যদিকে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়া বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বেড়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে এ দাম সমন্বয় করা হবে। সোমবার (১০ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭২৬ টাকা। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে শনিবার (৪ অক্টোবর) প্রতি ভরিপ্রতি দাম বাড়ানো হয় ২ হাজার ১৯৩ টাকা। নতুন দাম অনুযায়ী,…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৬৯) নামের এক বৃদ্ধাকে মুখমণ্ডল থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ অক্টোবর) রাত্রি সাড়ে আটটার দিকে তার নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের সহধর্মিনী। পরিবার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর গত একযুগ ধরে বাড়িতে একাই থাকতেন মমতাজ বেগম। এক ছেলে জাকির হোসেন মঞ্জু থাকেন পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন বাবার অন্য একটি বাড়িতে এবং এক মেয়ে বেবি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। মায়ের দেখা শোনার জন্য রেখেছেন দুইজন গৃহকর্মী। সাংসারিক কাজ সেরে সন্ধ্যায় চলে যায় সুফিয়া বেগম(৪০)। সারাদিনের অন্যান্য দায়িত্ব শেষে রাত্রিতে…