- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। আজ রোববার, ৬ অক্টোবর ২০২৪ ইংরেজি, ২১ আশ্বিন ১৪৩১ বাংলা, ২ রবিউস সানি ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- জোহর- ১১:৪৯ মিনিট। আসর- ৪:০২ মিনিট। মাগরিব- ৫:৪৩ মিনিট। ইশা- ৬:৫৭ মিনিট। সোমবার (৭ অক্টোবর) (ফজর- ৪:৩৯ মিনিট)। > আজ সূর্যাস্ত-…
ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেস্ক চুল পড়া বন্ধ করার জন্য নানাকিছু ব্যবহার করেও সমাধান পাচ্ছেন না অনেকে। চুল একবার পড়তে শুরু করলে যেন বন্ধ হওয়ার নামেই থাকে না। এদিকে চুল পাতলা হতে শুরু করলে সৌন্দর্য তো কমেই, সেইসঙ্গে এটি হতে পারে শারীরিক কোনো সমস্যার লক্ষণও। তবে চুল পড়া বন্ধ করার জন্য বাজার থেকে কিনে আনা কেমিক্যালযুক্ত পণ্যের বদলে ব্যবহার করুন ঘরোয়া উপাদান। জেনে নিন চুল পড়া বন্ধ করার ঘরোয়া ৩ উপায়- চুলের যত্নে নারিকেল তেল তো ব্যবহার করেনই, নারিকেল দুধও কিন্তু উপকারী। চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুল দ্রুত লম্বা করতেও কাজ করে এটি। এতে কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই, সুতরাং…
অনলাইন ডেক্স জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্মতির জন্য গণভোট আয়োজনের ব্যাপারে সব রাজনৈতিক দলই একমত হয়েছে। তবে কখন গণভোট অনুষ্ঠিত হবে, তা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে ভিন্নমত রয়েছে। রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে সব রাজনৈতিক দলই একমত হয়েছে। তবে বিএনপি ও এনসিপি বলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই আলাদা ব্যালটে আয়োজন করতে। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে নির্বাচনের আগেই গণভোট হলে ভালো।’ এটি জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রথম পদক্ষেপ। অন্যান্য বিষয়েও রাজনৈতিক…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি চুরির অপবাদ দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে নুরুল আলম (২২) নামে এক যুবককে গাছের সাথে বেধে মধ্যযোগী কায়দায় নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামে। নির্যাতনের শিকার নুরুল আলম একই গ্রামের আবুল হাসেমের ছেলে। আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার নুরুল আলমের বাবা আবুল হাসেমের সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে ইসমাইল মিয়া (৫৫) ও শফিক মিয়া প্রকাশ বাচ্চু মিয়া (৫৯) এর সাথে দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা চলে আসছে।…
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন রাজশাহীতে চলছে পুকুর ভরাট আর গাছ কাটার মহোৎসব। রাতের অন্ধকারে পুকুর ভরাট, শতবর্ষী গাছ কেটে ফেলা, একের পর এক উন্নয়নের নামে প্রকৃতির উপর আঘাত—সবকিছু চললেও প্রশাসন যেন নীরব দর্শকের ভূমিকায়। এলাকার মানুষ অভিযোগ করছে, সংবাদ প্রকাশ হচ্ছে, মানববন্ধন হচ্ছে, এমনকি ডিসি অফিস থেকে শুরু করে পরিবেশ অধিদপ্তরে একাধিকবার স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। কিন্তু কিছুদিনের জন্য সামান্য ব্যবস্থা নেওয়া হলেও পরবর্তীতে আবারও একই কাজ শুরু হয়ে যাচ্ছে। খুলিপাড়া, আইটি বাগানপাড়া, নগরের বিভিন্ন এলাকায় পুকুর ভরাট বন্ধ করতে গেলে সামান্য অভিযান চালিয়ে আবার থেমে যায় প্রশাসন। পরিবেশ অধিদপ্তর কাগজে-কলমে মামলা বা জরিমানার কথা বললেও বাস্তবে কয়টা পুকুর উদ্ধার…
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে মাদরাসায় যাওয়ার পথে বজ্রপাতে বাবলু (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে নিজ বাড়ির সামনেই মৃত্যু হয় তার। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। বাবলু নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের নুর হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, বাবলু বাড়ির পাশের একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করত। প্রতিদিনের মতো রবিবার ফজরের নামাজ শেষে মা-বাবাকে বলে মাদরাসায় যাচ্ছিল বাবলু । মাদরাসার পাশে পৌঁছলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ব্যাপারে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ বলেন,বাবলু নামে এক মাদরাসাপড়ুয়া শিশু বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক…
টেকনাফ প্রতিনিধি কক্সবাজারের টেকনাফে নিখোঁজ হওয়া ইন্জিনিয়ার মামুনুর রশীদ বাঁধননের সাড়ে চার বছরের শিশু কন্যা নুসরাত আফ্সি মনি ২৪ ঘন্টা পর লাশ হয়ে ফিরলো মা-বাবার বুকে। সোমবার (৫ অক্টোবর) পাশ্ববর্তী পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাহাকে উদ্ধার করে। গতকাল রবিবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় নিখোঁজ হয় আফ্সি মনি। সে কক্সবাজারের টেকনাফের হ্নীলা হোয়াকিয়া গ্রামের ইন্জিনিয়ার মামুনুর রশিদ বাঁধনের কন্যা। এঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার দুপুরে পূর্ব পানখালীর নিজ বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে শিশু আফসি মনিকে দেখতে না পায়ে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ নিতে থাকে। কোথাও না পেয়ে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে কিশোর হত্যা মামলার প্রধান আসামী মো. সোহেল (২০) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে ঢাকার গাওয়াইর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে র্যাব-১৪ এর মিডিয়া অফিসার শেখ মুত্তাজুল ইসলামের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, মেরাজ (১৭) ও সোহেল একই এলাকার বাসিন্দা এবং বন্ধু। গত ৪ এপ্রিল রাতে ব্যাডমিন্টন খেলার কথা বলে মেরাজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সোহেল। পরবর্তীতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মেরাজ খেলা বাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পরে টাঙ্গাইল জেলার সদর উপজেলার বীরপুশিয়া এলাকায় পেঁৗছালে…
নওগাঁ প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস -২০২৫ । এ উপলক্ষে রবিবার ৫ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন—নিয়ামতপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরুর কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল। আমরা সেটার ভিত্তিতে তদন্ত করছি। সুতরাং বলা যেতে পারে যে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। পুরোদমে শুরু হলে আমরা বলতে পারবো দলটির বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা…